আর্ট :- রং কলম দিয়ে আঁকা জানালার ধারের প্রাকৃতিক দৃশ্যের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ভাবলাম একটি সুন্দর আর্ট করব। এরকম আর্টগুলো আঁকতে এখন আমার বেশ ভালই লাগে। এরকম আর্ট করতে আমার ধীরে ধীরে অনেকটাই সময় দিতে হয়। তাই আজকে একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করার চেষ্টা করলাম। এখন আমি প্রায় চেষ্টা করি ভিন্ন ধরনের আর্ট করার জন্য। তাই রং কলম দিয়ে আঁকার কিছুটা হলেও চেষ্টা করতেছি। আমার কাছে এখন এই ধরনের যে কোন আর্ট অনেক ভালো লাগে। একসময় এভাবেই আঁকতে আঁকতে সুন্দর কোন কিছু আঁকতে পারবো। আমি অনেক চেষ্টা করে এই আর্ট করলাম। আশাকরি আমার আজকের আর আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছ থেকে উৎসাহ পেলে সব সময় আর্ট করার চেষ্টা করব। তাই আজকে জানালার ধারের প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর একটি আর্ট করলাম। আমি এটি কিভাবে আঁকলাম করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের আর্ট আর আপনাদের ভালো লাগবে।

IMG_20241015_174540.jpg

প্রয়োজনীয় উপকরণ

• আঁকার খাতা
• রং কলম
• কলম
• মার্কার কলম
• পেন্সিল
• স্কেল

IMG_20231130_192500.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। এরপর খাতার উপরে মোটা মাখা কলম দিয়ে একটি প্রাকৃতিক আর্ট আর্ট করে নিয়ে নিলাম।

IMG_20241015_173104.jpg

ধাপ - ২ :

এরপর আমি মাঝখানের রাস্তাটাকে গাঢ় কফি কালার রং- কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241015_173159.jpg

ধাপ - ৩ :

এরপর রাস্তার দুপাশে ঘাস গুলোকে সবুজ রং কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241015_173611.jpg

ধাপ - ৪ :

এরপর উপরের উপরের অংশে কিছু পাহাড়ের দূরের গাছ এবং একটি সূর্য হলুদ আর সবুজ রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20241015_173630.jpg

ধাপ - ৫ :

এরপর উপরের আকাশ গুলোকে নীল রং কলম দিয়ে সুন্দর করে রং করে নিয়ে নিলাম।

IMG_20241015_173701.jpg

ধাপ - ৬ :

তারপর দু'পাশে জানালার পর্দার মতো করে সুন্দর করে হালকা গোলাপী এবং গাঢ় গোলাপি রং কলম দিয়ে রং করে নিয়ে নিলাম।

IMG_20241015_173741.jpg

শেষ ধাপ :

এভাবে জানালার ধারের খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট করে নিয়ে নিলাম। আশা করি আমার এই প্রাকৃতিক দৃশ্য আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG_20241015_174540.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0024.jpg

Sort:  
 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে জানালার ধারের প্রাকৃতিক দৃশ্যের চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আমার প্রাকৃতিক দৃশ্য আর্ট দেখে আপনি মুগ্ধ হলেন শুনে খুশি হলাম তাই ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে।রং কলম দিয়ে আঁকা জানালার ধারের প্রাকৃতিক দৃশ্যের আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আপনার হাতের কাজের দক্ষতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমি চেষ্টা করেছি ভাই সুন্দরভাবে রং কলম দিয়ে প্রাকৃতিক দৃশ্য আর্ট করতে। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।

 2 years ago 

আপনার প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখে খুব ভালো লাগলো। বেশ সুন্দর পেইন্টিং করেছেন আপনি। আপনার আর্ট করার প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আমার প্রাকৃতিক দৃশ্য আর্ট আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম তাই ধন্যবাদ।

 2 years ago 

রং কলম দিয়ে কিছু আর্ট করলে দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি রং কলম দিয়ে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। তবে প্রাকৃতিক দৃশ্যের মধ্যে পাহাড়, গাছ এবং সূর্য আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। তবে বাস্তবে জানালার পাশে এরকম প্রাকৃতিক দৃশ্য থাকলে সত্যি অন্যরকম লাগে। প্রাকৃতিক দৃশ্যের আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

কথাটি ঠিক বলেছেন রং কলম দিয়ে আর্ট করলে দেখতে বেশ ভালো লাগে। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

রং কলম দিয়ে জানালার ধারের চমৎকার প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন ভাইয়া। আমার কাছে মনে হয় রং কলম গুলো দিয়ে অনেক সুন্দর ভাবে সবকিছু আর্ট করা যায়। যদি আমি কখনো রং কলম দিয়ে কিছু আর্ট করিনি তবে দেখতে ভীষণ ভালো লাগে। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু রং কলম দিয়ে চেষ্টা করলে সুন্দর আর্ট করা যায়। তবে আপনার স্বাভাবিক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এমন ধরনের আর্ট তৈরি করতে ধীরে ধীরে অনেকটাই সময় দিতে হয় ।রং কলম দিয়ে আঁকা জানালার ধারের প্রাকৃতিক দৃশ্যের আর্ট অনেক সুন্দর ভাবে আপনি অংকন করেছেন। দৃশ্যটি আমার কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে সময় দিয়ে কোন কিছু কাজ করলে ওই কাজ সুন্দর হয়। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আমার আর্ট নিয়ে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি রং কলম দিয়ে জানালার পাশে প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট করতে খুব ভালো লাগে। কালার করার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু এই ধরনের আর্ট গুলো করার পর কালার করলে দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আপনার চমৎকার আর্ট করতে দেখে ভালো লাগলো। দারুণভাবে আর্টের কাজ সম্পন্ন করেছেন। আপনার অংকন করার চিত্রটা মনোমুগ্ধকর ছিল। এভাবে চেষ্টা করলে আরো ভালো রকমের আর্টিস্ট হওয়া সম্ভব।

 2 years ago 

আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আর্ট সুন্দরভাবে করার জন্য। ভালো থাকবেন আপনি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 65711.11
ETH 1725.05
USDT 1.00
SBD 0.41