কবিতা নং-৪৮ “ভালোবাসার দ্বন্ধে”

in #art8 years ago

04022012(022).jpg

“ভালোবাসার দ্বন্ধে”

  • হামিদুল হক তরুন
    14092009(010).jpg

ছেলেটির বয়স ঊনিশ কি কুড়ি
ভালোবাসা কারে কয় জানেনা।
লোক মুখে শুনেছে নারী পুরুষের
মিলনের আকুলতাই ভালোবাসা
তাই সে নারীর সন্ধানে বিভোর।
17102011(014).jpg

অনেক নারীই চোখে পড়ে আকুলতা জাগেনা
ভাবে সে, তবে কি ভালোবাসা পাবো না ?

এক নারী কাছে এসে বলেছে হেসে
“আমি ভালোবাসি ওগো প্রিয় তোমাকে”
ছেলেটি নেয়নি মেনে
আনমনে ভেবেছে এ বেহায়া নারীর ছলনা
তারপরও সে শুধু ভালোবাসাই খোঁজে
নারী বিনা পুরুষের ভালোবাসা বিফল
এই সত্য টুকু উপলব্ধি করতে পারেনি সে
তাই লজ্জাশীল অসম্ভব নারীকে কল্পনা করে
ভেসে চলেছে সে ভালোবাসার দ্বন্দে।
FFF.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38