পেন্সিল দিয়ে সিম্পল মেহেদী ডিজাইন আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামুআলাইকুম সবাইকে

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ্‌ ভালো থাকার চেষ্টা করছি । আশা করছি বিজয়ের মাসটা আপনারা সবাই দারুণভাবে উপভোগ করার চেষ্টা করছেন। আমার কাছে এ বছরের বিজয়ের মাসটা অন্যরকম লাগছে। এমনভাবে জীবনের প্রথম উপভোগ করছি। যাইহোক, আজকে চলে এলাম আপনাদের সাথে সিম্পল একটি মেহেদী ডিজাইনের আর্ট শেয়ার করার জন্য। আমি এতোটাও ভালো আর্ট পারি না। এখন বলতে গেলে ফ্রি সময় যাচ্ছে। তাই আর্ট করছি টুকটাক। আশা করছি আজকের আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20241217_204922.jpg

আর্টটি করতে যা যা লেগেছেঃ-


IMG_20241217_205732.jpg

  • খাতা
  • পেন্সিল
  • রাবার


আর্টটি করার পদ্ধতি নিম্নে দেয়া হলোঃ-


IMG_20241217_205238.jpg

প্রথমে পেন্সিল দিয়ে দুটি গোল বৃত্তের মতো শেপ দিলাম।

IMG_20241217_205226.jpg

তারপর বড় গোলটির উপরে ফুলের পাপঁড়ির শেপ দিয়ে দিলাম।

IMG_20241217_205213.jpg

তারপর পাপঁড়ি উপরের চারিদিকে পাতার শেপ দিয়ে দিলাম।

IMG_20241217_205146.jpg

তারপর পাতার ভিতরে ছোট ছোট দাগ টেনে দিলাম।

IMG_20241217_205133.jpg

এবার পাতার উপরে দুটি বৃত্তের মতো শেপ দিয়ে দিলাম।

IMG_20241217_205120.jpg

বড় বৃত্তটির উপরের দিকে পাপঁড়ি একেঁ দিলাম।

IMG_20241217_205107.jpg

তারপর ছোট বৃত্তের মাঝে সমান করে দাগ টেনে দিলাম দুদিক দিয়ে। মিলিত জায়গায় কালো করে ভরাট করে দিলাম।

IMG_20241217_205052.jpg

এবার উপরে আরও দুটি বৃত্তের মতো শেপ দিয়ে দিলাম এবং ভিতরে ডিজাইন করে দিলাম।

IMG_20241217_205038.jpg

তারপর ছোট করে একটা ফুলের শেপ দিলাম।

IMG_20241217_205024.jpg

তারপর দুটি ফুলের মতো শেপ দিলাম।

IMG_20241217_205011.jpg

এবার দুটি বৃত্তের সংযোগ পয়েন্এ থেকে জবা ফুলের উপরের অংশটার মতো লম্বা দুটা রেখার মতো শেপ দিলাম।

IMG_20241217_204941.jpg

ফাইনালি নিচের ফুলের পাশে দুটি পাতার মতো শেপ দিয়ে দিলাম।


DeviceOppo A12
Art by@haideremtiaz
LocationJoydebpur, Gazipur

আশা করি আজকের সিম্পল মেহেদী ডিজাইনের আর্টটি আপনাদের কাছে ভালো লেগেছে । ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আশা করি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

বিজয়ের দিন টা সুন্দরভাবে উপভোগ করেছেন বলেই, এই মাসটা আপনার কাছে এতটা সুন্দর এবং ভালো লাগছে। অনেক সুন্দর একটা মেহেদীর ডিজাইন আর্ট শেয়ার করলেন দেখে ভালো লাগলো। এরকম সুন্দর ডিজাইন মেহেদি দিয়ে হাতে লাগলে দেখতে ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে এই ডিজাইন টাও খুব সুন্দর লাগবে হাতে লাগালে।

 2 years ago 

আসলেই ঠিক কথা বলেছেন আপু। এ মাসটা বেশ ভালো লাগছে। যাইহোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য আমাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার সিম্পল মেহেদি ডিজাইন টা কিন্তু সিম্পল নয়। আমার কাছে খুবই ভালো লাগার ছিল। অনেক সুন্দর হয়েছে মেহেদি ডিজাইন আর্ট করা।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ইতোমধ্যে আপনি আমাদের মাঝে বেশি দারুন একটি মেহেদি ডিজাইন আর্ট করে দেখিয়েছেন। আপনার অঙ্কিত মেহেদী ডিজাইন আর্ট বেশি দারুন ছিল। আমার কাছে অনেক ভালো লেগেছে আর্টের কাজ সম্পন্ন করতে দেখে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে

 2 years ago 

মেহেদি ডিজাইন গুলো দেখতে ভীষণ ভালো লাগে।আপনি আজ খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট শেয়ার করেছেন ভাইয়া। মেহেদি ডিজাইনটি ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 2 years ago 

বাহ অনেক সুন্দর একটি ডিজাইন দেখে মুগ্ধ হলাম। এত সুন্দর একটি ডিজাইন দিয়ে হাতের মেহেদি পরলে খুবই চমৎকার দেখা হবে। বিশেষ করে সিম্পল ডিজাইনের মেহেদি আর্ট গুলো আমার খুবই পছন্দের। এই ধরনের সিম্পল ডিজাইন দিয়ে মেহেদি দিলে খুবই সুন্দর দেখায়। আপনার ডিজাইনটি বেশ সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)
 2 years ago 

পেন্সিল দিয়ে সিম্পল মেহেদী ডিজাইন আর্ট টি বেশ ভালোই হয়েছে। হাতে এরকম একটি মেহেদীর ডিজাইন থাকলে অসাধারণ সুন্দর ফুটে উঠবে।মেহেদীর ডিজাইনের সিম্পল আর্ট পদ্ধতি টি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু চমৎকার একটি মন্তব্য করে আমাদের উৎসাহিত করার জন্য 🌸

 2 years ago 

পেন্সিল দিয়ে যেকোনো ধরনের আর্ট করলে দেখতে আমার কাছে দারুন লাগে। আপনি দেখছি মেহেদি ডিজাইন করেছেন খুব সুন্দরভাবে।এ ধরনের আর্ট দেখতে দারুন লাগে অনেক ভালো লাগলো। ধারাবাহিকভাবে আর্ট করলে নিজের দক্ষতা বাড়ে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যা ভাই ধারাবাহিকভাবে আর্ট করলে দক্ষতা বাড়বে বলে আমি বিশ্বাস করি।

 2 years ago 

বাহ্ অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট করলেন তো। মেয়েরা হাতে মেহেদী দিতে অনেক বেশি পছন্দ করে। আপনি খাতার মধ্যে সুন্দর করে এটা অঙ্কন করেছেন। অনেক নিখুঁত ছিল এই ডিজাইনটা। আপনি সুন্দর করে ডিজাইনটা করার পর আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62055.71
ETH 1734.96
USDT 1.00
SBD 0.39