আর্ট: সুন্দর সহজ মেহেদির ডিজাইন।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ রবিবার, ২৭ জুলাই ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটি মেহেদির ডিজাইন। মাঝে মাঝে মেহেদি হাতে দিতে খুবই ভালো লাগে। তবে গতকাল হঠাৎ করেই আমি মেহেদী হাতে দিয়েছি। কেন জানি খুব ইচ্ছে করছিল মেহেদী হাতে দিতে। যেমন ভাবনা তেমন কাজ সুন্দর এবং সহজ করে মেহেদী হাতে দিয়ে দিলাম। আশা করছি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ আর্ট করলাম সেটা এখন উপস্থাপন করছি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | মেহেদি |
ধাপ-১
প্রথমে আমি হাতের তালুর এক কোনায় সুন্দর করে একটি ছোট্ট ফুল এঁকে নিলাম। ফুলটা আঁকার জন্য প্রথমে আমি একটা বিন্দু একে নিয়েছি তারপর সেটা গোল করে ছোট ছোট পাপড়ি দিয়ে ফুল এঁকেছি।
ধাপ-২
এরপর ছোট ফুল টাকে মাঝখানে রেখে বড় বড় পাপড়ি দিয়ে সুন্দর করে একটা বড় ফুল এঁকে নিলাম।
ধাপ-৩
তারপর বড় ফুলের ওপর লতাপাতা দিয়ে সুন্দর একটি ডিজাইন এঁকে নিলাম।
ধাপ-৪
এরপর লতাই পাপড়ি এঁকে নিলাম। তারপর ভেতরের যে নকশা টা এঁকে ছিলাম এর মধ্যে আরও বিভিন্ন ধরনের ডিজাইন করে নিলাম।
ধাপ-৫
এরপর আঙ্গুলের ডিজাইন আঁকার জন্য নিচের দিকে অর্থাৎ আঙ্গুলের নিচের দিকে বড় করে একটি ফুল এঁকে নিলাম। তারপর আঙুলের ওপর সুন্দর করে দাগ দাগ দিয়ে ঢেউ ঢেউ ডিজাইন এঁকে নিলাম।
ধাপ-৬
তারপর সুন্দর করে কয়েকটা ফটোগ্রাফি ধারণ করলাম। মেহেদি শুকিয়ে গেলে আমি হাত ধুয়ে আপনাদের মাঝে দুইটা ফটোগ্রাফি শেয়ার করেছি। আমার কাছে মেহেদি শুকানোর আগে যখন কাঁচা মেহেদী হাতে দেই তখন দেখতে বেশি ভালো লাগে। যাইহোক আজকে আপনাদের মাঝে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
সিম্পল ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে। সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করেছেন। ডিজাইন টি সহজ ও সিম্পল হলেও দেখতে আমার কাছে বেশ ভালই লেগেছে। ডিজাইন করার প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজভাবে দেখিয়েছেন। চাইলে যে কেউ ডিজাইনটি খুব সুন্দর ভাবে করে নিতে পারবে। ধন্যবাদ এত সুন্দর একটি ডিজাইন শেয়ার করার জন্য।
সিম্পল হলেও আপনার মেহেদি ডিজাইন টা আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। কেউ কেউ আছে এরকম মেহেদী ডিজাইন আঁকতে গেলেও অনেক সময় দিয়ে আঁকতে হয়। তারমধ্যে আপনি এত সুন্দর করে ফুলের নকশা করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমি নিজেও মেহেদী আর্ট করতে ভীষণ পছন্দ করে। আজকে আপনারা এত সুন্দর একটি মেহেদী আর আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক বেশি ধন্যবাদ।
মেহেদির ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। হাতে একদম ফুটে উঠেছে। আর দেখতে অনেক ভালো লাগছে আপু। অনেক সুন্দর হয়েছে দেখতে।
অসাধারণ একটি পোস্ট! আপনি যেভাবে নিজের অনুভূতির সঙ্গে মেহেদি ডিজাইনের অভিজ্ঞতা শেয়ার করেছেন, সেটা সত্যিই অনেক আন্তরিক লেগেছে। হঠাৎ ইচ্ছা থেকে এমন সুন্দর শিল্প সৃষ্টি সত্যিই প্রশংসার যোগ্য। মেহেদির সৌন্দর্য যেমন চোখে দেখার, তেমনি আপনার লেখার মধ্যেও তার একটা মিষ্টি সৌন্দর্য খুঁজে পাওয়া যায়।
হাতে মেহেদি দিলে দেখতে ভালো লাগে। মেয়েরা সব সময় হাতে মেহেদি পড়ে। আর দেখতে খুবই ভালো লাগে। আমার বাসার ছোট ছোট বাচ্চারা দেখি সব সময় মেহেদী পরে। অনেক সুন্দর হয়েছে হাতের মেহেদী।