আর্ট: মেহেদি ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250330_203008~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বুধবার ,২ এপ্রিল ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মেহেদি ডিজাইন আর্ট। কম বেশি সবাই আমরা মেহেদী হাতে দিতে এবং অন্যদের দিয়ে দিতে পছন্দ করি। আমার কাছে তো মেহেদী হাতে দিতে ভীষণ ভালো লাগে। ঈদের আগের দিন আমি আমার হাতে এই মেহেদী ডিজাইনটি করেছিলাম। প্রথমে ভাবলাম আপনাদের মাঝে আমি যেহেতু প্রতি সপ্তাহে যেকোনো ধরনের একটি আর্ট শেয়ার করি তাই এই ধরনের একটি আর্ট শেয়ার করব। নিজের ইচ্ছামত একটি ডিজাইন এঁকেছি। আশা করছি আমার আজকের এই ডিজাইনটি বেশ ভালো লাগবে আপনাদের কাছে। মেহেদি দেওয়ার পর কালার টা অনেক সুন্দর এসেছিল। যাইহোক কিভাবে আমি সম্পূর্ণ ডিজাইন করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
মেহেদি

ধাপ-১

IMG_20250330_152020~2.jpg

IMG_20250330_152221~2.jpg

প্রথমে আমি ছোট্ট একটি গোল করে নিলাম ।তারপর সেটা কি কেন্দ্র করে কয়েকটি দাগ দিয়ে নিলাম সমান করে। এরপর দাগের মাথায় রাউন্ড করে ফুল এঁকে নিলাম। এভাবে ফুলটা বড় করে নিলাম।

ধাপ-২

IMG_20250330_152655~2.jpg

তারপর ফুলের উপর আরো দুইটি ফুল এঁকে নিলাম এবং মাঝখান দিয়ে তিনটা লতা এঁকে নিলাম।

ধাপ-৩

IMG_20250330_152958~2.jpg

তারপর ফুল দুটি কেন্দ্র করে তিনটি অর্ধবৃত্ত এঁকে নিলাম। তারপর সবচেয়ে বড় বৃত্ত টির সাথে ছোট ছোট পাপড়ি এঁকে নিলাম অনেকগুলো। এরপর উপরের দিকে ছোট্ট একটি ফুল এঁকে নিলাম।

ধাপ-৪

IMG_20250330_153446~2.jpg

ছোট ফুল টাকে কেন্দ্র করে আরো বিভিন্ন ডিজাইন দিয়ে বড় ফুল এঁকে নিলাম।

ধাপ-৫

IMG_20250330_154104~2.jpg

তারপর এর মাথায় আরো ছোট বড় অনেকগুলো ফুল সহ লতা পাতা এঁকে একটু বড় ডিজাইন করে নিলাম।

ধাপ-৬

IMG_20250330_154319~2.jpg

এরপর ছোট একটি পাতা এঁকে আঙ্গুলের উপরের দিকে ডিজাইন করতে শুরু করে দিলাম।

ধাপ-৭

IMG_20250330_154625~2.jpg

IMG_20250330_154930~2.jpg

তারপর আঙুলে ছোট লতা সহ বড় পাতার ডিজাইন করে নিলাম। এরপর নখগুলোতে আবারো মেহেদি লাগিয়ে নিলাম।

ধাপ-৮

IMG_20250330_203008~3.jpg

IMG_20250330_202957~2.jpg

IMG_20250330_155300~2.jpg

IMG_20250330_155244~2.jpg

এরপর শুকিয়ে গেলে মেহেদি ধুয়ে আপনাদের মাঝে ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করলাম। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই ডিজাইনটি সেটা অবশ্যই জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপু ঈদ আসলে সবাই কম বেশি মেহেদি দিতে খুব পছন্দ করে। আপনি দেখছি ঈদের সময় আপনার নিজের হাতে খুব চমৎকার ভাবে মেহেদি লাগিয়েছেন। তবে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে আপনার মেহেদী ডিজাইন আর্ট অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত মেহেদি ডিজাইন আর্ট করে আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।

 last year 

সত্যি বলতে গেলে সবার হাতে মেহেদি দিয়ে নিজের হাতে মেহেদি লাগাতে আর তেমন ইচ্ছা করে না। তারপরেও মেহেদি দিয়েছিলাম বিকেলের দিকে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38