আর্ট: কার্ড বোর্ডের উপর তৈরি করা আমার একটি আর্ট।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার ,২০ ফ্রেব্রুয়ারি ২০২৫
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | পোস্টার রং |
| ২ | কার্ডবোর্ড |
| ৩ | লাল ও কালো রঙের কলম। |
| ৪ | তুলি |
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি যেকোনো ধরনের একটি আর্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট শেয়ার করব। আজকে আমি তৈরি করেছি কার্ড বোর্ডের ওপর পোস্টার রং ব্যবহার করে একটি দৃশ্য। বলা যায় চাঁদনী রাতের একটি দৃশ্যের আর্ট।এখানে প্রথমে আমি নীল আকাশের মাঝে ছোট্ট একটি চাঁদ এঁকে নিয়েছি। তারপর চাঁদের মাঝখানে একটি দোলনা দিয়ে একটি মেয়েকে বসিয়ে দিয়েছি। আর চারিদিকে হলুদ রঙের ফুলের গাছ। মনের ভেতর কেমন যেন একটি দৃশ্য ভেসে উঠল আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি সবাই আমার আজকের এই আর্ট বুঝতে পেরেছেন। চাঁদের মাঝে একটি মেয়ে দোলনায় বসে আছে। এখানে সবাই অনেক সুন্দর সুন্দর আর্ট করে । এই আর্ট গুলো দেখে আমার ভীষণ ভালো লাগে। কিভাবে আমি সম্পূর্ণ আর্ট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।
ধাপ-১
প্রথমে আমি একটু বড় গোল করে একটি কার্ডবোর্ড কেটে নিলাম। এরপর ঠিক মাঝখানে ছোট করে একটি বৃত্ত এঁকে নিলাম। বৃত্তের মাঝখান দিয়ে একটি দোলনা এঁকে নিলাম।
ধাপ-২
এরপর সম্পূর্ণ কার্ডবোর্ড টি নীল রং করে নিলাম। তারপর মাঝখানের অংশটা সাদা রং করে নিলাম। এটা আমি আকাশের মাঝে একটি চাঁদ এঁকে নিলাম।
ধাপ-৩
এরপর চাঁদের মাঝখান দিয়ে যে দোলনা টি এঁকে নিয়েছিলাম ওটা কালো রং করে নিলাম কলম দিয়ে। তারপর দোলনায় একটি মেয়ে বসে আছে এমন একটি মেয়ের চিত্র এঁকে নিলাম। এরপর মেয়েটির জামা লাল রঙের কলম ব্যবহার করে সম্পূর্ণ জামাটি লাল রং করে নিলাম। আর চুলগুলো কালো কলম দিয়ে সুন্দর করে এঁকে নিলাম।
ধাপ-৪
এরপর নীল রংয়ের ওপর অর্থাৎ আকাশের ওপর কিছু গাছের ডাল এঁকে নিলাম।
ধাপ-৫
এরপর ডাল গুলোই হলুদ রংয়ের ফুল এঁকে দিলাম। চাঁদের চারপাশে কয়েকটা ডাল এঁকে সেখানে হলুদ রংয়ের ফুল এঁকে নিলাম।
ধাপ-৬
এরপর একদম নিচের দিকে আমি সিগনেচার করে সম্পূর্ণ করলাম আমার আজকের আর্ট। আপনাদের কাছে আমার আজকের এই আর্ট কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোষ্টের মাধ্যমে হাজির হওয়ার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন শুভকামনা রইল। আল্লাহ হাফেজ ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
বিভিন্ন রকম আর্ট করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর আমার কাছে আর্ট দেখতেও ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে আর্ট করেছেন। কার্ড বোর্ডের মধ্যে আর্টটা করায় দেখতে ভালো লাগছে। কালার কম্বিনেশন টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এভাবেই চেষ্টা করে যান।
আপনার তৈরি করা আর্ট গুলো আমি দেখি ভাইয়া বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। কার্ডবোর্ডের ওপর তৈরি করা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম।খুব সুন্দরভাবে আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কালার কম্বিনেশনটা অসাধারণ ছিল। ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করেছি আপু সুন্দর করে প্রতিটি ধাপ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
চমৎকার সুন্দর আর্ট করেছেন কার্ড বোর্ডের উপর। একটি মেয়ে খোলা আকাশের নিচে দোলনায় বসে দোল খাচ্ছে আর চাঁদ উপভোগ করছে এই দৃশ্য টি চমৎকার সুন্দর করে ফুটেছে আপনার আর্টে।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর ভাবে আমার পোষ্টের বর্ণনা দিয়েছেন আপু অনেক অনেক ধন্যবাদ।
কার্ডবোর্ড এর উপরে খুবই সুন্দর দেখতে একটা আর্ট করেছেন আপনি। আমার কাছে আপনার করা এই আর্ট দেখতে অনেক সুন্দর লেগেছে। আপনি প্রতিনিয়ত আর্ট করার জন্য চেষ্টা করলে, অনেক ভালো আর্ট করতে পারবেন ভবিষ্যতে। এটি আপনি ঘরের দেয়ালে যদি সাজিয়ে রাখেন দেখতে সুন্দর লাগবে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মতামতের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
যে কোন কাজের চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। আপনি খুব সুন্দর করে কার্ডবোর্ড এর উপরে দারুন একটি পেইন্টিং করেছেন আপু। আসলে এরকম কাজগুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার চেষ্টা দারুন ছিল দেখতে বেশ দারুন লাগছে আপু।
ঠিক বলেছেন আপু আমরা যেকোনো কাজ ধৈর্য ধারণ করে সময় নিয়ে করলেই তার সফলতা আসবেই ইনশাআল্লাহ।
প্রতি সপ্তাহে আপনি একটি করে আর্ট পোস্ট আমাদের মাঝে শেয়ার করেন। কার্ডবোর্ড এর ওপরে খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন। এরকম একটা জায়গায় বসে দোলনায় দুলতে পারলে আসলেই ভালো লাগতো। খুব সুন্দরভাবে পুরোটা অঙ্কন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে যেকোনো ধরনের একটি আর্ট আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
কার্ড বোর্ডের উপর তৈরি করা আমার একটি আর্ট করেছেন। আপনার আর্ট এর হাত অনেক ভালো। আপনার আর্ট এর প্রশংসা না করে থাকতে পারলাম না। আপনার আর্টটি আপনি পর্যায়ক্রমে সম্পন্ন করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আসলে আমার আপনার এই আর্ট দেখে আমার খুব ভালো লেগেছে। কেননা এত সুন্দর একটা আর্ট এঁকেছেন তা দেখে আমার বলার ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর করে একটা আর্ট আঁকার প্রত্যেকটি পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার মতামত জানতে পেরেই বুঝলাম আমার আজকের এই আর্ট আপনার কাছে অনেক ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।