আর্ট: মেহেদির ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250110_121542_HDR~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,১০ জানুয়ারি ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির সকল সদস্যদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি যেকোনো ধরনের একটি আর্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য।আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভিন্ন ধরনের একটি মেহেদির ডিজাইন এর আর্ট। যেকোনো ধরনের আর্ট আমার কাছে তৈরি করতে এবং দেখতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার তৈরি করা আজকের এই আর্ট আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি সম্পূর্ণ আর্ট তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
আর্ট তৈরি করা খাতা
কলম

ধাপ-১

IMG_20250110_113101_HDR~2.jpg

IMG_20250110_113231_HDR~2.jpg

প্রথমে আমি ছোট্ট প্যাঁচানো একটি গোল তৈরি করে নিলাম। গোল টাকে কেন্দ্র করে কিছু ছোট ছোট পাপড়ি এঁকে নিলাম। তারপর বড় করে একটি বৃত্তে এঁকে বৃত্তের বাইরে চিকন চিকন করে অনেকগুলো পাপড়ি এঁকে নিলাম।

ধাপ-২

IMG_20250110_113401_HDR.jpg

IMG_20250110_114000_HDR~2.jpg

এরপর বড় করে একটি ডিজাইন এঁকে এর মধ্যে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আঁকতে শুরু করলাম।

ধাপ-৩

IMG_20250110_114311_HDR~2.jpg

IMG_20250110_114303_HDR~2.jpg

এরপর ডিজাইনের ওপর আরো একটি ফুল এঁকে তার উপরে আরো গাছ আকৃতির ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৪

IMG_20250110_114936_HDR~2.jpg

IMG_20250110_115842_HDR~2.jpg

এরপর প্রথমে যে ফুলটি এঁকেছিলাম সেটাকে কেন্দ্র করে আরও কিছু ছোট ছোট অনেকগুলো ফুল এঁকে নিলাম।

ধাপ-৫

IMG_20250110_120632_HDR~2.jpg

IMG_20250110_120936_HDR~2.jpg

তারপর উপরের দিকে এক কোনায় ছোট ছোট করে তিনটি ফুল এঁকে নিলাম। এরপর অর্ধবৃত্তে একে কিছু ডিজাইন করে নিলাম।

ধাপ-৬

IMG_20250110_121500_HDR~2.jpg

IMG_20250110_121528_HDR~2.jpg

এরপর একদম নিচে বড় বড় করে তিনটি সুন্দর ফুল এঁকে নিলাম। তারপর সিগনেচার করে সম্পূর্ণ করলাম আমার আজকের আর্ট।

ধাপ-৭

IMG_20250110_121551_HDR~2.jpg

IMG_20250110_121542_HDR~2.jpg

IMG_20250110_121556_HDR~2.jpg

আপনাদের কাছে আমার আজকের আর কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করি ,আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

আপনি আজকে চমৎকার একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। যদিও মেহেদি ডিজাইন টি সিম্পলের মধ্যে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এই মেহেদী ডিজাইন টি যদি কারো হাতে ডিজাইন করা যেত তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। আপনি কলম দিয়ে সাদা কাপড়ের উপর একটি চমৎকার মেহেদি ডিজাইন করেছেন এবং সেটা ধাপে ধাপে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে আপনার মেহেদি ডিজাইন টি দারুন হয়েছে।

 last year 

ভাইয়া হাতের উপর যদি খারাপ করেও ডিজাইন দেওয়া হয় না কেন তবুও ভীষণ ভালো লাগে দেখতে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বেশ সুন্দর একটি মেহেদী ডিজাইন করেছেন। আমার কাছে মেহেদী দিতে বাশ ভালো লাগে ,যদিও আমি তেমন একটা পারি না তবে চেষ্টা করি একটু একটু। ভালো লাগলো। ধন্যবাদ

 last year 

আপু আমিও তেমন একটা পারি না তবে চেষ্টা করি সুন্দর কিছু তৈরি করার জন্য। ধন্যবাদ আপু।

 last year 

চমৎকার সুন্দর করে মেহেদীর ডিজাইন করেছেন। এই ডিজাইন হাতে করলে খুবই সুন্দর হবে।অসাধারণ সুন্দর হয়েছে আপনার মেহেদীর ডিজাইন টি।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর মেহেদীর ডিজাইন পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

সত্যি বলতে আপু তেমন একটা পারি না তারপরেও চেষ্টা করি সুন্দর ভাবে তৈরি করতে ধন্যবাদ।

 last year 

মেহেদির ডিজাইন গুলো দেখলে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হয়। আপনি কলম ব্যবহার করে সাদা কাগজের উপর অসাধারণ একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন। আপনার আর্ট করা মেহেদী ডিজাইন টি অসাধারণ হয়েছে আপু। মেহেদী ডিজাইন টি দেখে মনে হচ্ছে আপনি মেহেদী ডিজাইনে বেশ পারদর্শী।

 last year 

আমার তৈরি করা মেহেদির ডিজাইনের এত সুন্দর বর্ণনা করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক সুন্দর একটা মেহেদী ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা মেহেদী ডিজাইন টা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এই ডিজাইনটা হাতে দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে তো আমার ভীষণ ভালো লাগছে।

 last year 

আপনি আজকে অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন আর্ট করছেন। আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনার আজকের এই মেহেদির ডিজাইন আর্ট দেখতে। এই ডিজাইনটা সত্যি দারুন ছিল। এটা যদি মেহেদি দিয়ে হাতের মধ্যে লাগানো হয় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।

 last year 

জি ভাইয়া খাতায় করার থেকে হাতে লাগালে দেখতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই।

 last year 

আপু আপনি কালো কলম দিয়ে খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট করেছেন। আপনার এই ডিজাইন খুব সুন্দর হয়েছে। সিম্পলের মধ্যে এই ডিজাইন দেখতে ভালো লাগছে। এই ধরনের ডিজাইন মেহেদি দিয়ে হাতে পড়লে দেখতে খুব ভালো লাগবে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আপু সব সময় আমার কাছে সিম্পল ডিজাইন গুলো বেশি ভালো লাগে তাই চেষ্টা করি সিম্পলের মধ্যেই একটু সুন্দর কিছু তৈরি করতে ধন্যবাদ।

 last year 

আপনি তো খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপু। মেহেদি ডিজাইনগুলো দেখতে খুবই ভালো লাগে। এরকম ডিজাইনে হাতে মেহেদি পড়লে দেখতে হয়ত আরো সুন্দর লাগতো। মেহেদী আসলে সিম্পল ভাবে পড়লেই বেশি সুন্দর লাগে। খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন অংকন করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

বাহ আপনি একদম ঠিক বলেছেন আপু আমার মনের কথা সিম্পল ডিজাইন গুলো আমার অত্যন্ত ভালো লাগে। ধন্যবাদ আপু।

 last year 

হাতে মেহেদি পড়তে আমার খুব ভালো লাগে। চমৎকার একটি মেহেদী ডিজাইন আর্ট করেছেন।আপনার মেহেদি ডিজাইন টি অনেক সুন্দর হয়েছে। এই ডিজাইনটি দেখে হাতে মেহেদি পড়লে দেখতে খুবই সুন্দর লাগবে। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করেছি আপু আর্ট তৈরি প্রতিটি ধাপ আপনাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63051.82
ETH 1739.15
USDT 1.00
SBD 0.39