আর্ট: পাতার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250404_110341_HDR~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার,৪ এপ্রিল ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ,আল্লাহর রহমতে ভালো আছি। তবে চোখে একটু সমস্যা হয়েছে যার কারণে মাঝে মাঝে চোখ ব্যথা করছে। প্রতিদিনের মত আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্টে নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি আর্ট পোস্ট। প্রতি সপ্তাহে আমি যে কোন ধরনের একটি আর্ট আপনাদের মাঝে তৈরি করে শেয়ার করার চেষ্টা করি। আজকে পেন্সিল দিয়ে পাতার বিভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট করেছি। ছোট্ট একটি ডালে ছয়টি পাতা এঁকে নিয়েছি। তারপর প্রতিটি পাতার মধ্যে আলাদা আলাদা ডিজাইন করে নিয়েছি। সম্পূর্ণ আর্ট শেষ হলে আমার কাছে দেখতে বেশ ভালোই লেগেছিল। আশা করছি আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে। শেষের দিকে আমি ছোট একটি ফুল এঁকে দিয়েছি। যাইহোক কিভাবে আমি সম্পূর্ণ আর্ট শেষ করলাম সেটা এখন আপনাদের মাঝে উপস্থাপন করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
সাদা কাগজ
পেন্সিল

ধাপ-১

IMG_20250404_105600_HDR~2.jpg

প্রথমে আমি একটি সাদা কাগজের ওপর পেন্সিল দিয়ে ছোট্ট একটি লতানো গাছ এঁকে নিলাম।

ধাপ-২

IMG_20250404_105623_HDR~2.jpg

তারপর এপাশ-ওপাশ করে কয়েকটি পাতা এঁকে নিলাম।

ধাপ-৩

IMG_20250404_105740_HDR~2.jpg

তারপর একদম উপরের পাতায় কয়টি ছোট বড় করে অনেকগুলো শিড়া এঁকে নিলাম। এরপর তার নিজের পাতায় একটু ডিজাইন করে নিলাম।

ধাপ-৪

IMG_20250404_105800_HDR~2.jpg

IMG_20250404_105820_HDR~2.jpg

এরপর তার নিজের পাতায় প্রথমে লম্বা লম্বা অল্প ফাঁক রেখে অনেকগুলো দাগ দিয়ে দিলাম। এরপর ঠিক বিপরীত দিকে একই রকম করে দাগ দিয়ে দিলাম। এভাবে সম্পূর্ণ দাগ হয়ে গেলে সুন্দর একটি ডিজাইন হয়ে গেল।

ধাপ-৫

IMG_20250404_105845_HDR~2.jpg

IMG_20250404_105920_HDR~2.jpg

তারপর অন্যপাশে একটি পাতা পেয়ে ছোট ছোট পাপড়ি একে রাউন্ড দিয়ে অনেক সুন্দর করে একটি ডিজাইন করে নিলাম।

ধাপ-৬

IMG_20250404_110001_HDR~2.jpg

IMG_20250404_110035_HDR~2.jpg

তারপর একদম নিচের দিকে পাতার উপর কিছু ফুল এঁকে নিলাম।

ধাপ-৭

IMG_20250404_110129_HDR~2.jpg

IMG_20250404_110202_HDR~2.jpg

এরপর ওপরে নিচের দিকে একটু পাতা বাকি ছিল সেখানে ভিন্ন রকমের ডিজাইন করে নিলাম। তারপর একদম নিচের দিকে ছোট্ট একটি ফুল আঁকতে শুরু করলাম।

ধাপ-৮

IMG_20250404_110341_HDR~2.jpg

IMG_20250404_110332_HDR~2.jpg

IMG_20250404_110351_HDR~3.jpg

IMG_20250404_110351_HDR~2.jpg

ফুল আঁকা সম্পূর্ণ করে একদম নিচে আমি সিগনেচার করে দিলাম। এরপর কয়েকটি ফটোগ্রাফি তুলে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই আর্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তীতে আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_20250404-203710.png

Screenshot_20250404-203622.png

 last year 

Screenshot_20250404-210805.png

Screenshot_20250404-210342.png

 last year 

পাতা সহ খুব সুন্দর একটা ডাল তৈরি করেছেন। আপনার আর্ট দেখে খুবই ভালো লাগলো। ভিতরে ডিজাইনগুলো সুন্দরভাবে করেছেন। তবে জেল পেন দিয়ে করলে জিনিসটা আরো চমৎকারভাবে ফুটতে উঠতো। ধন্যবাদ আপু সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু পেনের কালার যদি গাঢ় হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো ধন্যবাদ।

 last year 

আপু আপনার আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। আসলে আপু চোখে সমস্যা বেশি দেখা যায় বর্তমানে। আপনার পেন্সিল আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

কি যে করবো আপু চোখের সমস্যা নিয়ে সেটাই ভাবছি ধন্যবাদ।

 last year 

পাতার অনেক সুন্দর ডিজাইন তৈরি করে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। ডিজাইন তৈরি করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে খুবই ভালো লাগলো। পেন্সিল আর্টগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 last year 

আমার কাছে পেন্সিল আর্ট ভালো লাগে তাই মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করি।

 last year 

একটি ডাল আর্ট করেছেন এবং একেকটা পাতায় একেক রকমের ডিজাইন করেছেন যা ভীষণ চমৎকার সুন্দর হয়েছে দেখতে।এরকম আর্ট গুলো দেখতে দারুণ লাগে।ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

আমার কাছেও পাতা দিয়ে কোন কিছু আর্ট করলে দেখতে খুব ভালো লাগে তাই এই আর্ট করেছি। ধন্যবাদ আপু।

 last year 

বাহ আপনি দেখছি পেন্সিল দিয়ে চমৎকার একটি আর্ট করেছেন। এবং পাতার উপর বিভিন্ন ধরনের আর্ট করেছেন দেখেছেন বেশ ভালো লাগলো। আর ছোট ছোট ডিজাইনগুলোর কারণে আপনার আর্ট কিন্তু অসাধারণ। এবং পেন্সিলের আর্টগুলো আমার কাছে এমনিতে খুব ভালো লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে পেন্সিল দিয়ে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

ম্যান্ডেলা আর্ট তৈরি করলে ছোট ছোট ডিজাইন গুলো বেশি ভালো লাগে ধন্যবাদ ভাইয়া।

 last year 

সব সময় আপনি খুব সুন্দর কিছু আর্ট আমাদের মাঝে শেয়ার করে আসছেন৷ আজকেও একেবারে অসাধারণ একটি আর্ট শেয়ার৷ করেছেন৷ যেভাবে আপনি আজকের সুন্দর আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ একইসাথে এখানে যেভাবে আপনি এই পাতাগুলোর মধ্যে এত সুন্দর কিছু ডিজাইন ফুটিয়ে তুলেছেন৷ তা একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷ এখানে আপনি একের পর এক ডিজাইনগুলোর যেভাবে দিয়েছেন তা দেখে খুব ভালই লাগলো৷

 last year 

চেষ্টা করি ভাইয়া নতুন নতুন ভাবে সুন্দর কিছু তৈরি করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61363.96
ETH 1697.71
USDT 1.00
SBD 0.38