আর্ট: লাল ফুলের সুন্দর লতাপাতার ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250510_110839~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি আর্ট পোস্ট। বিভিন্ন ধরনের ডিজাইন অথবা যে কোন ধরনের আর্ট তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কালো ও লাল কলম দিয়ে সুন্দর একটি লতাপাতার আর্ট। প্রথমে আমি কালো কলম দিয়ে গাছ লতাপাতা এঁকে নিয়েছি। তারপর ফুল এবং পাতার মধ্যে লাল কলম দিয়ে একটু ডিজাইন করে রঙিন করে তুলেছি। এর আগেও আমি এমন দুইটা আর্ট আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনাদের উৎসাহ পেয়ে আজকে আবারো একটি আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করছি। এই কমিউনিটিতে সবাই খুব সুন্দর সুন্দর আর্ট তৈরি করে। যেগুলো দেখে আমি শিখি এবং নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। কিভাবে আমি আজকের সম্পূর্ণ আর্ট শেষ করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
সাদা কাগজ
কালো ও লাল কলম

IMG_20250510_102122~2.jpg

ধাপ-১

IMG_20250510_102220~2.jpg

প্রথমে আমি সাদা কাগজের উপর কালো কলম দিয়ে ছোট্ট সুন্দর একটি ফুল এঁকে নিয়েছি। ফুলটি ছয় পাপড়ি বিশিষ্ট লাভ শেপের।

ধাপ-২

IMG_20250510_102357~2.jpg

এরপর ফুলের নিচের দিকে গাছের দুইটি শিকড় অর্থাৎ গোড়া এঁকে নিলাম। তারপর কয়েকটা ডাল পাতা এঁকে নিলাম। এরপর উপরের দিকে ডাল পাতা আঁকতে শুরু করলাম।

ধাপ-৩

IMG_20250510_102509~2.jpg

আস্তে আস্তে উপরে আরো দুইটি ডাল এঁকে একটি ফুল এঁকে নিলাম। আরো বেশি লতাপাতা আঁকানোর জন্য আবারও আঁকতে শুরু করলাম।

ধাপ-৪

IMG_20250510_110514~2.jpg

শেষমেষ অনেকগুলো লতাপাতা ফুল, কলি এঁকে আমার আর্ট সম্পূর্ণ করলাম। এবার লাল রং দিয়ে ফুলগুলো রাঙিয়ে তুলবো।

ধাপ-৫

IMG_20250510_110719~2.jpg

IMG_20250510_110820~2.jpg

লাল কলম দিয়ে ফুলগুলোর মাঝখানের সুন্দর করে ডিজাইন করে নিলাম।

ধাপ-৬

IMG_20250510_110839_1~2.jpg

IMG_20250510_110839~2.jpg

IMG_20250510_110837~2.jpg

এরপর এক পাশে সিগনেচার করে সম্পূর্ণ করলাম আমার আজকে আর্ট। বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই আর্ট। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

লতা পাতার ডিজাইনগুলো আমার কাছে দেখতে বেশ ভালই লাগে। চমৎকার আর্ট করেছেন আপনি। লাল কলম দিয়ে ডিজাইন করার কারণে ফুল গুলো আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন আপু লাল কলম দিয়ে ডিজাইন করার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে।

 last year 

ভীষণ সুন্দর হয়েছে আপনার আজকের আর্ট টি। এত সুন্দর করে ফুলগুলি এঁকেছেন যে খুবই আকর্ষণীয় লাগছে। লতাপাতা এমন ভাবে ফুলগুলোকে ঘিরে রেখেছে যা দেখতে অসম্ভব ভালো লাগছে। অনেক বেশি রং ব্যবহার না করে এমন সিম্পল আঁকা দেখতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া আমার আর্ট পোস্টে আপনার সুন্দর মতামত প্রকাশ করার জন্য।

 last year 

Screenshot_20250522-203325.png

Screenshot_20250522-202850.png

 last year 

ফুল এবং লতাপাতা দেখতে অনেক ভালো লাগলো। এই ধরনের আর্ট গুলো দেখতে অনেক ভালো লাগে। দারুন একটি আর্ট করেছেন আপু। অনেক ভালো লাগলো আপু।

 last year 

হ্যাঁ তো সেজন্য চেষ্টা করি ফুল এবং লতাপাতার আর্ট গুলো তৈরি করার জন্য ধন্যবাদ।

 last year 

খুব চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপু।আপনার করা আর্ট টি দেখতে দারুন হয়েছে। এই ধরনের আর্ট গুলো করতে অনেক বেশি ভালো লাগে।আমিও সময় পেলে আর্ট করে থাকি। তবে আপনার করা আর্ট টি বেশ ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

খুবই সুন্দরভাবে আপনার মতামত জানিয়েছেন আপু ধন্যবাদ।

 last year 

বাহ বেশ সুন্দর। লাল ফুলের সুন্দর লতাপাতার ডিজাইন আর্ট টা বেশ সুন্দর করেছেন আপু। দেখে বেশ চমৎকার লাগছে। খুবই সুন্দর ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আর্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আপনাকেও ধন্যবাদ ভাই আপনার মতামত জানানোর জন্য।

 last year 

একেবারে চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এই অসাধারণ দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে৷ এখানে এই আর্ট তৈরি করার ধাপগুলো একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত যখন আপনি এই আর্ট তৈরি করেছেন এর দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন কোন উপায় নেই৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59538.46
ETH 1589.00
USDT 1.00
SBD 0.41