জলরঙে আঁকা ফুল। ১০% বেনিফিশিয়ারী @লাজুক-শিয়াল এর জন্য।
আসসালামুআলাইকুম
আমার প্রিয় বন্ধুগণকে আমার পক্ষ থেকে অনেক আন্তরিকতা ও ভালোবাসা জানাই।
আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুটা অসুস্থতার কারণে কয়েকদিন ধরেই এই ব্লগে পোস্ট করতে পারি নি। তাই আজ সুস্থতা অনুভব করে আমি আজকের একটি পোস্টে আমার কাজ দেখাতে চলে এলাম।
আজকের পোস্টে আমি আমার করা একটি আর্ট শেয়ার করব। এই আর্ট হলো কিছুটা ভিন্ন। এখানে আমি কিছু ফুলের ছবি একেছি। ফুলগুলো ডালের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে রয়েছে। সবুজ পাতার ভিড়ে গোলাপি রঙের ফুল অংকন নিয়ে চলে এলাম।
আমি এই আর্ট করার জন্য যেসব জিনিস ব্যবহার করেছি তা নিম্নে উল্লেখ করে তারপর ধাপে ধাপে আমার অংকন তুলে ধরলাম।
ড্রয়িং খাতা
জলরং (লাল, সাদা, সবুজ, বাদামী)
তুলি
পানি
প্রথম ধাপ
পাশেই নিয়ে নিলাম সাদা, সবুজ আর বাদামী রঙ।
দ্বিতীয় ধাপ
তৃতীয় ধাপ
গোলাপি রঙ লাগানোর পর তুলির সামনের অংশে অল্প একটু সাদা রঙ নিলাম।
চতুর্থ ধাপ
এইভাবে সবগুলো ফুল একে নিয়েছি। ছোট ছোট কিছু ফুলের কলি একে নিয়েছি।
পঞ্চম ধাপ
এইভাবে পুরো ডাল খুব সাবধানে একে নিলাম।
ষষ্ঠ ধাপ
এরপরে পাশে কিছু ছোট ছোট পাতা একে দিলাম। পাতাগুলো সম্পূর্ণ সবুজ আর বাকি যে ডালপালা আকলাম, সেগুলো করার ক্ষেত্রে আমি বাদামী রঙ ব্যবহার করেছি।
এইভাবে আমি বাকি পাতাগুলো একে নিয়েছি। সাথে পুরো কাজটা শেষ করেছি।
এইতো একে নিয়েছি খুব সহজেই ফুলের ছবি। বলে রাখি, এটি হচ্ছে আমার প্রথম জলরঙের আর্ট, যেটিতে আমি সম্পূর্ণভাবে জলরং ব্যবহার করে এঁকেছি।
আমার নিজের করা আর্ট এর সাথে একটি সেলফি দিলাম।
সবার মতামতের অপেক্ষায় রইলাম , আমার আঁকা এই ফুলের ছবিটি কেমন হয়েছে জানাবেন কিন্তু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।
| ফটোগ্রাফার | @bristy1 |
|---|---|
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি জে৫ প্রাইম |
| লোকেশন | https://maps.app.goo.gl/hip5r7Lqpsxc6tF38 |
অসম্ভব সুন্দর একটি ছবি এঁকেছেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ জল রং দিয়ে ছবি আঁকা খুবই কঠিন। আপনি সেই কঠিন কাজ সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে
আপু আপনার জলরঙে আঁকা ফুলটি খুব সুন্দর হয়েছে। আমি এর আগে বেশ কয়েকবার চেষ্টা করেছিলাম। কিন্তু ভালো করতে পারিনি। আপনার আজকের আঁকার প্রতিটি ধাপ দেখে আমি আবার উৎসাহিত হলাম পরবর্তীতে আমি আবার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট করার জন্য।
অনেক ধন্যবাদ আপু। আমি এটি প্রথম বার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে।
সত্যি আপু একটা কথা বলতে হয় জল রং দিয়ে আপনি এত সুন্দর ফুল অংকন করেছেন।। নিজের দক্ষতা খাটিয়া আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপু
প্রশংসনীয় কথা শুনে ভালোই লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে
খুবই সুন্দর একটি ফুল ড্রয়িং করেছেন, গোলাপি রঙের ফুলের সাথে সবুজপাতা খুব সুন্দর দেখাচ্ছে।জল রং দিয়ে আপনি ড্রয়িং করেছেন খুব দক্ষতা এবং ধৈর্য সহকারে দেখেই বোঝা যাচ্ছে। আপু আপনার এত সুন্দর ড্রয়িং টি আমাদের মাঝে শেয়ার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল
অনেক ধন্যবাদ আপনাকে
আপনি জল রং দিয়ে খুবই সুন্দর করে ফুলের চিত্র টি অঙ্কন করেছেন সবুজ পাতার মধ্যে লাল ফুল গুলো দেখতে অসাধারণ লাগছে আপনার জন্য শুভকামনা থাকলো
অনেক ধন্যবাদ আপনাকে
বাহ আপু জল রঙে ভরা অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। সত্যি অনেক ভালো লাগলো আমার কাছে। আপনার প্রতিভার জন্য প্রশংসা করতেই হয়। ধৈর্য ও কষ্টের সাথে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার প্রশংসা পেয়ে সত্যিই ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ আপনাকে
আপনার আঁকা ছবিটি খুবিই সুন্দর লাগছে।এই ধরনের ছবি আরো দেখতে চাই।শুভকামনা রইল আপু।
ইনশাআল্লাহ, চেষ্টা করব আরও কিছু অংকন নিয়ে আসার
আপু আমি আপনার জল রং এর কাজের ভক্ত বলা চলে। আমার যে আপনার জল রং এর কাজ কতোটা ভালো লাগে তা বলে বোঝাতে পারবোনা। অনেক অসাধারণ করেন আপনি এই কাজ।
আমার ও করতে ইচ্ছা করছে অনেক।
জলরঙের কাজ করার ইচ্ছে অনেক আগে থেকেই, কিন্তু করা হয়ে উঠে নি। কিন্ত এখন থেকে আমি জলরঙের কাজ করব ইনশাআল্লাহ।
আমার ও ইচ্ছা আছে।
মাঝে অনেক করেছি ও। কিন্তু সমস্যা হচ্ছে প্রায় দুই তিন বছর জল রঙ এ হাত ই দিইনি। তাই জন্য ঠিক সাহস করতে পারছিনা আমি।
সাহস এর জন্য নয় আপু,আপনি যখন এটি করতে বসবেন তখন আপনার খুব ভালোই লাগবে কাজ করতে
হ্যা আপু, চেষ্টা করবো অবশ্যই আমি।
ধন্যবাদ এতোটা সুন্দর ভাবে বলার জন্য। তাহলে মনে একটা ইচ্ছা জাগে, ভালো লাগে।
আপু কি বলে যে প্রসংশা করবো সেটাই বুঝতে পারতেছি না। সত্যিই অসাধারণ হয়ছে আপনার আঁকা ছবিটি। খুবই ভালো লাগলো আপনার পোস্টটি। শুভকামনা রইল আপনার জন্য
অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
ওয়াও আপু আপনার জলরঙে আঁকা ছবিটি অসাধারণ হয়েছে। জল রং দিয়ে এত নিখুত ভাবে ছবি আঁকা আসলেই অনেক কষ্টকর। আপনি অনেক সুন্দর ভাবে ফুলগুলো এঁকেছেন। দেখে মনে হচ্ছে আসল ফুল। কালারটা অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
ভালো লাগলো আপনার কথাগুলো । আপনাকে অনেক ধন্যবাদ আপু।