নিঃশেষে বিভাজনsteemCreated with Sketch.

in #art9 years ago

গলির চিপায় লুকিয়ে থাকা যুবকটি ঘরে ফিরল
জিবনের শেষ দিন গোনার আরেকটা দিন শেষ।
হতাশা গুলো নিরাশ হয়ে বদলে গেল।
রাত শেষে কাদতে থাকা মেওপেচার ডিউটি শেষ।

নিকোটিনে কবে ফুসফুস ভরবে?
নোনা জলের উৎস হারাবে কবে?
রাত গুলো সব পার হয়ে গেল।
অন্ধকার যে আমার বড় প্রিয়।

লোকাল বাসে ভির জমেছে
আশুলিয়া থেকে জামশেদপুর
হরেক রকমের কষ্ট আছে বাসে।
কখনো পুরান, কিছুটা নতুন।

শ্রাবণের বৃষ্টি ফুরাল প্রায়
সন্ধে বেলায় কবিতা ভাবা হোল না।
কবিতার আবার নাকটি বোঁচা।
কষ্টের সেদো গন্ধ গুলো কোথায় মিলিয়ে গেল
বুক ঠুকরে কাঁদা আর হোল না।

মাথার ভিতরের পোকা কামড়ায়
পরাজয়ের হরেক রকম আয়োজন
ভাবছি কবিতার কি নাম দিব
বিভাজনে নিঃশেষ?
নাকি নিঃশেষে বিভাজন?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60762.96
ETH 1565.09
USDT 1.00
SBD 0.47