ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ৮৯ (২০-০১-২৪ থেকে ২৭-০১ -২৫)

in আমার বাংলা ব্লগlast year


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ৮৯ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @abubakar121

পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@abubakar121$25 UPVOTEভ্রমণ পোস্ট: দিনাজপুর সরকারি কলেজে ঘুরতে যাওয়া এবং ক্লাস করার অনুভূতি
02@abubakar121$25 UPVOTEভিডিওগ্ৰাফি পোস্ট: দৌড় প্রতিযোগিতার ভিডিওগ্ৰাফি

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - মোঃআবু বকর সিদ্দিক।স্টিমিট আইডি - @abubakar121। তিনি বাংলাদেশের নাগরিক। পড়াশোনা - জাতীয় বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজের IHC ডিপার্টমেন্ট থেকে অনার্স করেছেন। নতুন জায়গায় ভ্রমণ করতে, পড়তে, শুনতে এবং লেখালেখি করতে অনেক বেশ ভালোবাসেন।উনার বড় একটি স্বপ্ন হলো উদ্যোক্তা হওয়া।স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন ২০২২ সালের অক্টোবর মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর ৪ মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


Screenshot_2025-02-04-14-54-22-495-edit_com.android.chrome.jpg


তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1TpA74yrkdnsx74ZGjMYy9K2ZbeGi3RpG8aG83SYcgCgQsGM45YqapqeGem6CRrA9dA2muXq8HzzfwD9x.jpeg

ক্রিয়েটিভ রাইটিং (অনুগল্প): আচার ব্যবসায়ী সেতু ভাইয়ের গল্প...... by @abubakar121 • 18/01/2025

বাংলাদেশে বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত। প্রত্যেকেই তার নিজস্ব পেশাকে অনেক ভালোবাসে থাকেন। আবার কেউ কেউ আছেন যারা, নিম্নমানের পেশা গুলোকে তুচ্ছতাচ্ছিল্য করে থাকেন।…

যে সন্তানেরা পারিবারিকভাবে স্বাবলম্বী হয়। অর্থাৎ যাদের পরিবার আগে থেকেই স্বাবলম্বী হয়। ওরা যে কতোটা সৌভাগ্যবান কিংবা সৌভাগ্যবতী। তারা সেটা কখনোই বুঝতে পারে না। কারণ খুব অল্প বয়সে যাদের পরিবারের হাল ধরতে হয়। তাদের মতোন কষ্টকর পরিস্থিতির হয়তো জীবনে কেউ মুখোমুখি হয় না। কারণ সেই সময়টা যে কি পরিমাণ কঠিন। সেটা অনেকেই বুঝতে পারে না। অল্প বয়সে যখন সংসারের সকল দুশ্চিন্তা নিজের ঘাড়ে নিতে হয় এবং সংসার কে চালাতে হয় এবং সে সাথে যখন পরিবারের কাউকে পাশে পাওয়া যায় না। সেই মুহূর্তটার মতো ভয়ংকর আর কিছু হতে পারে না।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1TpA74yrkdnsx74ZGjMYy9K2ZbeGi3RpG8aG83SYcgCgQsGM45YqapqeGem6CRrA9dA2muXq8HzzfwD9x.jpeg

ছবিটি @abubakar121 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhfEsNQWkhRHq66mzUip6FZ3BcVFCZDDUjbYUSvGd6AVSCD3gfWHZ84i19cSCixoyvcoMD7a5NxkqMLoG.png

জেনারেল রাইটিং: স্যারের গাছ থেকে জাম্বুরা চুরি করে খাওয়ার গল্প...... by @abubakar121 • 29/01/2025

মানুষের জীবন খুব অদ্ভুত। যেখানের আঁকে-বাঁকে ভরপুর বিচিত্রতা। আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র ঘটনা। হাসি-কান্না, আনন্দ-বেদনা, দুঃখ-সুখ, ভালো-মন্দের মিশেলে এগিয়ে চলে জীবন খরস্রোতা নদীর মতো। কখনো মুক্ত পাখির মতো, …

এটা অবশ্য ঠিক যে চুরি করে খাওয়ার মজাটা যেনো একটু বেশি আলাদা। কারণ এতে যেমন একটা এক্সাইটমেন্ট কাজ করে। সে সাথে খাবার তো রয়েছেই। তবে এটা একটা ব্যাপার যে সবকিছু চুরি করা আবার ভালো নয়। অর্থাৎ একটা বয়স পর্যন্ত মানা যায়, হাহাহা। অর্থাৎ আমি ছোটবেলা কিংবা একটু তার বড় হওয়ার কথা বলছি। কিন্তু এরপর আবার চুরি করা খুব একটা ভালো নয়। তবে স্যারের কাছ থেকে চুরি করে বোধহয় খাওয়াই যায়। যাই হোক এখন আবার লোকে বলবে যে আমার ওই অভ্যাস ছিলো।যাই হোক এসব গল্প পরে একদিন করবো। তবে বন্ধুদের সাথে এই ধরনের মুহূর্ত গুলো কি পরিমান দারুণ, সেটা আমি নিজেও জানি। মনে হয় এই ধরনের দিনগুলো যদি আবার ফিরে পেতাম। তাহলে কতোই না আনন্দ হতো।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhfEsNQWkhRHq66mzUip6FZ3BcVFCZDDUjbYUSvGd6AVSCD3gfWHZ84i19cSCixoyvcoMD7a5NxkqMLoG.png

ছবিটি @abubakar121 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzheAF76SPnmM3sRLyRYSzFZfGuA93zwi4FpnN5sn3Ka1WjvXZshrjhEuGVTcRrE9zkBgh9sFfNaYFxhmx.jpeg

ভ্রমণ পোস্ট: দিনাজপুর সরকারি কলেজে ঘুরতে যাওয়া এবং ক্লাস করার অনুভূতি...... by @abubakar121 • 01/02/2025

আমরা সবাই জানি জীবনে বড় হওয়ার পিছনে পড়াশোনা এর বিকল্প কিছু নাই। অনেক মনীষী বলেগেছেন, তাঁর পরও আমরা কথাটা জানার পরও পড়াশোনা করি না। আমাদের চোখের সামনে দেখি যাঁরা ভালো ভাবে পড়াশোনা করেছে বা যাঁরা ঠিক মতো পড়াশোনা করেনি।…

বন্ধুদের সাথে দেখা করা, আড্ডা দেওয়া এই মুহূর্তগুলো যে কোনো মানুষের জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত বলে আমার মনে হয়। আর বিশেষ করে যে ব্যাপারটি না বললেই নয়। সেটা হলো বন্ধুবান্ধবদের জন্য জীবনে কিছুটা সময় রাখা খুব দরকার। কারণ বর্তমানে আমরা এমন একটা জেনারেশন তৈরি করছি। যেখানে আসলে কেউ কারো জন্য কোনো সময় রাখতে চায় না। শুধুমাত্র ডিভাইস কিংবা ইন্টারনেটের জন্য ছাড়া। আর কলেজটির কথা যদি বলি। তাহলে পরিবেশ দেখতে বেশ সুন্দর। বিশেষ করে উনি যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছেন, সেটাও বেশ সুন্দর আর। খেলার মাঠ মানে কিন্তু দারুন কিছু। কারণ বর্তমান যুগে একটু খেলাধুলা করা শরীরের জন্য এবং মনের জন্য অনেক বেশি জরুরী।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzheAF76SPnmM3sRLyRYSzFZfGuA93zwi4FpnN5sn3Ka1WjvXZshrjhEuGVTcRrE9zkBgh9sFfNaYFxhmx.jpeg

ছবিটি @abubakar121 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzf3Dd7ZZUfWLMnSNxbE2d2z9Rm4Df79m2wkN1hdbwjzxwx2XabQdtg7HDPv6osV8fsPMNm9XhWDhabtiJ.jpeg

হঠাৎ দেখা...... by @abubakar121 • 02/02/2025

এই গত কয়েকদিন আগের কথা, আমার নানা জমিতে কাজ করার জন্য কয়েকজন লোক নিয়ে আলুর জমিতে কাজ করার জন্য পাঠিয়েছেন। উনাদের সঙ্গে আমার বড় মামাও কাজ করতে গিয়েছিলেন। আমার মামা সহ আট জন লোক আমার নানার আলু ক্ষেতে কাজ করতেছিল…

আমাদের এই এশিয়ান কান্ট্রি গুলোতে সবচেয়ে বেশি যাদের মূল্য পাওয়া উচিত বলে আমি মনে করি। সেটা হলো কৃষক ভাইদের। কারণ উনারা কষ্ট করেন বলেই আমরা খেতে পাই। তাছাড়া টাকা কিন্তু কখনো কামড়িয়ে কামড়িয়ে খাওয়া সম্ভব নয়। আমাদের কাছে যতোই টাকা থাকুক না কেনো। কৃষক ভাইয়েরা যদি আমাদের উনাদের ওই মূল্যবান কষ্ট দিয়ে ফসল না ফলাতো তবে না খেয়েই মরে যেতাম। আর তাই উনাদের সম্পর্কে যে কোনো ধরনের পোস্ট আমার সামনে আসলে আমার ভালোই লাগে। আর এই ধরনের মার্কেটিং স্ট্রাটেজি বেশ ভালো লেগেছে। কারণ এতে উনাদের যেমন মার্কেটিং হচ্ছে। ঠিক একই ভাবে চাষীরাও সমানভাবে লাভবান হচ্ছে। কারণ অনেক চাষী সাধারণত ঔষধ কিংবা বিভিন্ন স্প্রে এর ক্ষেত্রে তেমন একটা জ্ঞান রাখে না। তো সে ক্ষেত্রে তাদের মার্কেটিং এর পাশাপাশি অনেক কৃষক এবং জমির মালিকদের লাভ হচ্ছে তাদের ফসল এর জন্য।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzf3Dd7ZZUfWLMnSNxbE2d2z9Rm4Df79m2wkN1hdbwjzxwx2XabQdtg7HDPv6osV8fsPMNm9XhWDhabtiJ.jpeg

ছবিটি @abubakar121 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1VybQX6ryPHXiQzacmRKDBMw67gxvba74LqxGeH1P7gdR1e2DEeUEqWuYWhGJqY4BR9nPskUgetHLow6E.jpeg

ফটোগ্ৰাফি পোস্ট: সাতটি ফুলের ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম...... by @abubakar121 • 03/02/2025

ফটোগ্রাফি করাটা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিণত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু আমার বাংলা ব্লগে আসার পর থেকে সেই আসক্তিটা আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে …

ফুল দেখতে কে না ভালোবাসে। আমি নিজেও ফুল অনেক বেশি ভালোবাসি। তো আজকে উনার এখানে দেখতে পাচ্ছি যে কুমড়া ফুল থেকে শুরু করে মুলা ফুল অনেক সবজির ফুল রয়েছে। বিশেষ করে মুলা ফুল অনেক দিন বোধ হয় দেখা হয় না। কারণ মুলা চাষ খুব একটা চোখে পরেছে বলে আপাতত মনে হয় না। অর্থাৎ রিসেন্ট সময়ের কথা বলছি। তবে একটা কথা না বললেই নয়, সেটা হলো উনি ফটোগ্রাফি করেন বেশ ভালো। আর মটোরোলা দিয়ে দেখছি বেশ ভালো ছবি তোলা যায়। আর আমরা অনেকেই জানি যে এই ফোনটি অনেক পুরনো একটি ব্র্যান্ড। অনেকদিন পরে এই ডিভাইসটির নাম দেখে ভালো লাগলো। বিশেষ করে মাল্টা ফুলের উপরে প্রজাপতি ছবিটি দেখতে আমার বেশ ভালো লাগছে। অর্থাৎ একেবারে ক্লোজ শট আর দেখতে দারুন।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1VybQX6ryPHXiQzacmRKDBMw67gxvba74LqxGeH1P7gdR1e2DEeUEqWuYWhGJqY4BR9nPskUgetHLow6E.jpeg

ছবিটি @abubakar121 এর ব্লগ থেকে নেওয়া হয়েছে

-----------

ধন্যবাদ জানাই আমাদের কমিউনিটিকে এতো সুন্দর সুন্দর কোয়ালিটিফুল পোস্ট উপহার দেওয়ার জন্য। কারণ প্রতিটি পোস্টের বানান,মার্কডাউন,ছবি সবকিছুই বেশ সুন্দর ছিলো।আশা করছি ভবিষ্যৎ এও এমন আরো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

বক্কর ভাইকে অভিনন্দন জানাচ্ছি ব্লগার অব দ্য উইক তথা ফাউন্ডার চয়েজ হিসেবে মনোনীত হওয়ার জন্য। তার পোস্টগুলি বরাবরই পড়া হয়। তিনি খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলো আমাদের সাথে শেয়ার করে থাকেন। তার পোস্টগুলি অনেক ভালো লাগে। যার ফলে তিনি ফাউন্ডার চয়েজ এ আসতে পেরেছেন। আশা করি তার কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। সর্বোপরি ধন্যবাদ জানাই দাদা চমৎকার এই উদ্যোগটি বরাবর পরিচালনা করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

প্রতিনিয়ত সবাইকে ধারাবাহিক নিয়মে ফাউন্ডার চয়েসে ব্লগার করার জন্য অনেক বেশি ভালো লাগে। সবার পোস্ট কোয়ালিটি যাচাই-বাছাই করে দাদা এমন একজনকে নির্বাচন করেন। গত সপ্তাহে আবু বকর ভাইকে ফাউন্ডার চয়েসে ব্লগার অব দ্য উইকস করাই অনেক ভালো লাগছিল। সবার জন্য শুভকামনা রইল।

 last year 

প্রথমেই আবু বকর ভাইয়াকে জানাই অনেক অনেক অভিনন্দন। তিনি এই সপ্তাহে ফাউন্ডার চয়েস হিসেবে মনোনীত হয়েছে দেখে অনেক ভালো লাগলো। আশা করি তিনি আরো বেশি উৎসাহিত হবেন। আর আরো ভালো ভালো কাজ করে যাবেন। পোস্টটা দেখে অনেক ভালো লাগলো দাদা।

 last year 

প্রথমেই আবু বকর ভাইয়াকে জানাই অনেক অনেক অভিনন্দন।ভাইয়া এই সপ্তাহে ফাউন্ডার চয়েস হিসেবে মনোনীত হয়েছে দেখে অনেক ভালো লাগলো। দাদা বেশ সুন্দর বিশ্লেষন করেছেন আবু বক্কর ভাইয়ার প্রতিটি পোস্ট। আশা করি এতে তিনি ধারাবাহিকতা বজায় রেখে আরও কোয়ালিটিফুল পোস্ট আমাদের উপহার দিবেন।ধন্যবাদ দাদা পোস্টটি শেয়ার করার জন্য।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 100 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

এই সপ্তাহে ফাউন্ডার চয়েজ আবু বকর ভাইয়া হয়েছে দেখে ভালো লাগলো। আর এই জন্য আবু বকর ভাইয়াকে অভিনন্দন জানাচ্ছি। ওনার কাজগুলো অনেক সুন্দর হয়। আশা করি উৎসাহিত হয়ে আরো ভালো কাজ করে যাবেন তিনি।

 last year (edited)

আবু বকর ভাইয়াকে অনেক অভিনন্দন। ফাউন্ডার চয়েসে আবু বকর সিদ্দিক ভাইকে নির্বাচিত করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। তার পোস্টগুলো বেশ দারুন ছিল। দাদা আপনি সুন্দরভাবে আবু বকর ভাইয়ের পোস্টগুলো পড়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রথমেই আবু বকর সিদ্দিক ভাইকে অভিনন্দন জানাচ্ছি এই সপ্তাহের ফাউন্ডার'স চয়েস নির্বাচিত হওয়ার জন্য। মটোরোলা ব্র্যান্ডের মোবাইল আমি অনেক আগে ইউজ করেছিলাম দাদা। উনি মটোরোলা মোবাইল দিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 last year 

ফাউন্ডার'স চয়েস এর পোস্টগুলো দেখলে ভালো লাগে। কারণ এই পোস্টে আপনি ফাউন্ডার'স চয়েস এর জন্য যে মনোনীত হয়েছে তার পোস্টগুলো খুব সুন্দরভাবে নিজের অনুভূতির মাধ্যমে তুলে ধরেন, যেটা আসলে আমার অনেক বেশি ভালো লাগে দাদা। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এভাবে তুলে ধরার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61335.03
ETH 1628.31
USDT 1.00
SBD 0.41