সনি স্কয়ারের ফুড কোর্ট এর রিভিউ || ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ4 years ago

❤️হ্যালো বন্ধুরা ❤️

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। এইবার ঈদে অনেক দাওয়াত খাওয়া হয়েছে। তবে বাহিরে গিয়ে ঘোরাঘুরি করা হয়নি এবং সেই সাথে খাওয়া-দাওয়া করা হয়নি। তারপর হঠাৎ করে একদিন সন্ধ্যায় আমরা প্ল্যান করলাম যে, আজকে বাহিরে ঘুরবো এবং খাওয়া দাওয়া করব। আমার বাসার কাছে বেশিরভাগ রেস্টুরেন্ট আমার ঘোরা হয়ে গেছে। তাই খুব খোঁজাখুঁজি করছিলাম যে এবার নতুন করে কোথায় যাওয়া যায়। তারপর দেখলাম নতুন করে আমার বাসার কাছে সনি স্টার সিনে কমপ্লেক্স খুলেছে। সেই সাথে সনি স্কয়ার ফুট কোর্ট রয়েছে।

ফেসবুকে দেখলাম যে জায়গাটি খুবই সুন্দর। আর আমার আগে আমার ছোট বোন গিয়ে ঘুরে এসেছিল।সেও বলল যে জায়গাটি অসম্ভব সুন্দর ভেতরে। তারপর আমরা ঠিক করলাম যে আজকে আমরা সনি স্কয়ারে যাব। এরপর সন্ধ্যার দিকে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম বাহিরে ঘুরতে। সত্যি জায়গাটা এত সুন্দর ছিল যে, আপনাদের সাথে এটি পোস্ট আকারে শেয়ার না করে পারলাম না। আমার কাটানো সুন্দর মুহূর্ত, মজার খাওয়া দাওয়া সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি এই পোস্টে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ পোস্টটি পড়েছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❣️।

294929345_580652387110930_4444029470117185839_n.jpg



এরপর চলে গেলাম ফুড কোর্টে। আমি এর আগে কখনোই এত বড় এবং সুন্দর ডেকোরেট করা ফুডকোট দেখিনি। অসম্ভব সুন্দর ডেকোরেশনের মাধ্যমে সম্পূর্ণ ফুড কোর্ট সাজিয়েছে। এবং এর আশেপাশেই ছিল অনেকগুলো সিনেমা হল। কিন্তু আমরা যেহেতু সেই প্রিপারেশন নিয়ে যায়নি তাই কোনো সিনেমা দেখা হয়নি। তবে ঠিক করে এসেছে যে পরবর্তীতে অবশ্যই সেখানে সিনেমা দেখতে যাব।

294690706_1439487123213418_4061887880744342392_n.jpg294517808_537184508153920_3674223625446998592_n.jpg

294882391_744492593543246_9047201592518353907_n.jpg



ফুড কোর্টের সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল বাঙালির সংস্কৃতি। একটু পরপরই বাঙালির প্রাচীন সংস্কৃতির জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে। দেখে মনে হচ্ছিল জাদুঘরে এসেছি। সেই সাথে আশেপাশের দেয়ালে অসম্ভব সুন্দর সুন্দর পেইন্টিং ছিল। যেগুলো দেখে চোখ ও মন জুড়িয়ে গিয়েছে।

294342681_457743359209465_3329111080112792871_n.jpg294478181_1104004766858431_3886938614446087198_n.jpg

294317899_379192060821091_3356822001905874685_n.jpg



সব ঘোরাঘুরির পর এবার খুঁজতে লাগলাম যে কোন দোকানে বসে কি খাব। যদিও আমাদের অনেকদিন ধরে সাবওয়ে স্যান্ডউইচ খুব খেতে ইচ্ছে করছিল। তাই সবাই ফুড কোর্টে ভালো স্যান্ডউইচ এর দোকান খুঁজতে শুরু করলাম। এরপর বসে আমরা সাবওয়ে স্যান্ডউইচ অর্ডার করলাম। এক একটি সাবওয়ে স্যান্ডউইচ ১৭০ টাকা করেছিল। এবং কোল্ড ড্রিংকস এক একটি ছিল ৭০ টাকা করে। সত্যি বলতে আমার কাছে খাবারের দাম একটু বেশি মনে হয়েছে। তবে জায়গা অনুসারে খাবারের দাম ঠিকঠাক ছিল। কারণ বোঝা যাচ্ছিল যে, ওরা অনেক খরচ করে সম্পূর্ণ জায়গাটি ডেকোরেশন করেছে। তবে খাবারের মান অনেক ভালো ছিল। এবং পরিবেশ তো আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর।

294488149_5170141389749661_6694543864513300683_n.jpg294348050_1389246428225666_2787625402477926395_n.jpg

294593206_1207254880119526_5675326938771392111_n.jpg



যদি আমাকে রেটিং করতে বলা হয়। তবে আমি যত ফুড কোর্টে খেয়েছি।এর মধ্যে সনি স্কয়ারের ফুড কোর্ট সবচেয়ে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল।
ফুড কোর্ট রেটিং -১০/১০
যেহেতু আমি অনেক রেস্টুরেন্ট এর খাবার খেয়েছি এবং আমার অনেক বেশি বাহিরে খাওয়া হয়। তাই অন্য আরও অনেক জায়গায় খাওয়া সাব স্যান্ডউইচ এর হিসেবে।
এই সাবওয়ে স্যান্ডউইচ এর রেটিং - ৮/১০

294639643_574374510832569_2287833985957280260_n.jpg294195777_468913341743264_4044410760020227125_n.jpg

294582310_381914737408231_5461980306666109015_n.jpg

লোকেশন



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুলাই ২৪, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী রেসিপির জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 4 years ago 

আমি ও ভাবলাম জাদুঘর,যাই হোক সনি স্কয়ারের ফুড কোর্ট এর রিভিউ পড়ে এবং ছবি দেখে মনে হচ্ছে বেশ দারুন জায়গাটা।খাবারগুলোও বেশ লোভনীয় লাগছে।ভালো ছিলো।ধন্যবাদ

 4 years ago 

একদম ঠিক ধরতে পেরেছেন আপু। অসম্ভব সুন্দর ছিল জায়গাটি। আমার তো এর মধ্যে যেয়ে এবং ঘুরে মন জুড়িয়ে গেছে। তবে এখন মনে হচ্ছে সিনেমা দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ আপু এবং অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

সনি স্কয়ারের ফুড কোর্ট এর রিভিউ দেখে অনেক ভালো লাগলো আপু। জায়গাটি সত্যি অনেক সুন্দর। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি ফেসবুক থেকে এই ফুড কোর্ট এর তথ্য জেনে সেখানে গিয়েছেন জেনে অনেক ভালো লাগলো আপু। শুভকামনা রইল।

 4 years ago 

আসলে আপু ফটোগ্রাফিতে একটা জায়গার সম্পূর্ণ সৌন্দর্য কখনোই বোঝানো যায় না। তাই ফটোগ্রাফি তে যা দেখছেন এর থেকেও অনেক বেশি সুন্দর জায়গাটি। এবং সেখানকার ফুড কোর্ট খাওয়া-দাওয়ার মান সবকিছু অনেক ভালো ছিল। অনেক ধন্যবাদ আপু আমার পোষ্টটি সম্পন্ন পড়ার জন্য এবং অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

ফেসবুকে দেখলাম যে জায়গাটি খুবই সুন্দর। আর আমার আগে আমার ছোট বোন গিয়ে ঘুরে এসেছিল।

আপু আপনার মত আমারও ফেসবুকে দেখে কিংবা অন্য কারো মুখে শুনে জায়গা দেখা, ঘোরা, অথবা খাবারের স্বাদ গ্রহণ করার অভ্যাস আছে। সনি স্কয়ারের ফুড কোর্ট এর পরিবেশ এবং পরিচ্ছন্ন দুটোই বেশ ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

বাহ ব্যাপারটা শুনে দারুন লাগলো তো ভাইয়া। আমিও একটা জায়গায় যেতে হলে আগে সেই জায়গা সম্পর্কে অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করি। তারপর মনে করি যে,এই জায়গাটা এখন আমরা নিজে গিয়ে ঘুরে দেখা উচিত। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 4 years ago 

আপু এক কথায় মুগ্ধ করার মত পরিবেশ 👌👌। ছোট খাটো বাঙালি মিউজিয়াম বলা যায়। এত পরিপাটি সব কিছু। আর আপনার উপস্থাপনাও ছিল অসাধারন। ভালো না লেগে উপায় নেই এত সুন্দর একটি জায়গা যদি পাওয়া যায় সময় কাটানোর জন্য। দারুন জাস্ট।

 4 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া। ফুড কোর্টে ডেকোরেশনের মধ্যে বাঙালি সংস্কৃতির এত সুন্দর সুন্দর জিনিস তারা সাজিয়ে রেখেছে। যা দেখে জায়গাটিকে ছোটখাটো বাঙালি মিউজিয়াম বলাই যায়। ভাইয়া এত সুন্দর মন্তব্য প্রকাশের জন্য। আমি চেষ্টা করেছি জায়গাটির সৌন্দর্য আপনাদের মাঝে ফটোগ্রাফি এবং আমার উপস্থাপনার মাধ্যমে ফুটিয়ে তোলার।

 4 years ago 

সনি স্কয়ারের ফুড কোর্ট আহ্ কি চমৎকার 😍
এককথায় অসাধারণ একটি পরিবেশ।
খাবারের মান বেশ ভালো আপনি জানালেন।
একদিন এই চমৎকার জায়গাটায় যাওয়ার ইচ্ছে পোষণ করছি।
অসাধারণ একটি রিভিউ ছিল আপু।
দোয়া রইল।

 4 years ago 

অবশ্যই ভাইয়া সময় পেলে পরিবার নিয়ে এখানে ঘুরতে চলে যাবেন। তাহলেই বুঝতে পারবেন কতটা চমৎকার এবং সুন্দর জায়গাটি। ধন্যবাদ শুধুমাত্র ফটোগ্রাফি গুলো এবং আমার উপস্থাপনা দেখেই এত সুন্দর প্রশংসা করার জন্য। ভালো থাকবেন এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আপনার ছোট বোন সনি স্কয়ারের ফুড কোর্ট এ আপনার আগে ভ্রমণ করে এসেছে ।এবং সে যথার্থই আপনাকে বলেছিল যে জায়গাটি অনেক সুন্দর ।সত্যি অসম্ভব রকমের সুন্দর একটি জায়গা ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি জায়গার ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37