ভিন্ন স্বাদের ডিম ভাজি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। আজ আমি ভিন্ন ভাবে ডিম ঝুড়ি করেছিলাম। যেটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লেগেছিল ।এটি এর আগে কখনো করা হয়নি। একেবারেই সহজ একটি রেসিপি ।তবে খেতে খুবই মজার ।রেসিপিতে সামান্য ভিন্নতা এনেছি তাতেই স্বাদের পরিবর্তন হয়েছে। একই ধরনের খাবার খেতে খেতে খাবারে অরুচি চলে আসে। মাঝে মাঝে খাবারের ভিন্নতা আনলে বেশ ভালই লাগে। যাইহোক আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে।

ভিন্ন স্বাদের ডিম ভাজি রেসিপি


IMG20241126133646.jpg



উপকরণপরিমাণ
ডিমদুইটি
পেঁয়াজপরিমাণমত
কাঁচা মরিচচারটি
হলুদ গুঁড়াহাফ চা চামচ
লাল মরিচগুঁড়া হাফ চা চামচ
লবণস্বাদমতো
ধনিয়া পাতাপরিমাণমত
তেলপরিমাণমত

প্রুস্তুতপ্রণালী


IMG20241126131851.jpg

IMG20241126131928.jpg

প্রথমে একটি কড়াই চুলায় বসিয়ে দেই। তারপর তেল দিয়ে দেই। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই।


IMG20241126132335.jpg

IMG20241126132407.jpg

তারপর পেঁয়াজকুচি বাদামি করে ভেজে নিয়ে তারপর হলুদ গুঁড়া, লালমরিচ গুঁড়া ও লবণ দিয়ে দেই।


IMG20241126132512.jpg

তারপর একটু নেড়েচেড়ে ধনিয়া পাতা দিয়ে আরও একটু নেড়েচেড়ে নেই।


IMG20241126132556.jpg

তারপর ডিম দুটো ছেড়ে দেই ও লবণ ছিটিয়ে দেই।


IMG20241126132649.jpg

IMG20241126132807.jpg

তারপর ডিম দুটি উল্টিয়ে নেই ও একটি ডিম ঝুড়ি করে নেই এবং অপরটি আস্ত রেখে দেই।


IMG20241126132810.jpg

এভাবে কিছু সময় নেড়ে চেড়ে ব্যাস তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের ডিম ঝুড়ি রেসিপি।


IMG20241126133713.jpg

তারপর একটি বাটিতে বেড়ে নেই। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই চমৎকার হয়েছিল। আপনারাও বাড়িতে তৈরি করে দেখতে পারেন।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Sort:  
 2 years ago 

ভিন্ন স্বাদের ডিম ভাজি করেছেন। এভাবে করে ডিম ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। এর আগে আমি একবার এভাবে ডিম ভাজি করেছিলাম। গরম গরম ভাতের সাথে এরকম ডিম ভাজি করলে মেখে এক থালা ভাত খাওয়া যায়। সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনি এভাবে যেহেতু করেছেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন এটি খেতে কতটা সুস্বাদু। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

Polish_20241127_002613889.jpg

 2 years ago 

ভিন্ন স্বাদের ডিম ভাজি রেসিপি দেখে খুবই মজাদার মনে হচ্ছে। এভাবে কখনো ডিম ভাজি রেসিপি তৈরি করা হয়নি। তাই আপনার ধাপ গুলো দেখে তৈরি করার ইচ্ছা জাগলো।

 2 years ago 

ভাইয়া আমিও এই প্রথম তৈরি করেছিলাম খেতে বেশ ভালোই লেগেছিল। আপনিও তৈরি করে দেখবেন ভালো লাগবে।

 2 years ago 

এভাবে ডিম ভেঙ্গে ঝুড়ঝুড়ি করে ভাবলে খেতে খুবই মজা লাগে।আমি এরকম ডিম ভাজা খেতে খুব পছন্দ করি।মজাদার এ ডিম ভাজার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি এভাবে ডিম ভাজি খেতে ভালোবাসেন জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

এমন ডিম ভাজা তো কখনো খাইনি। দারুন সুন্দর ভাবে ভাজাটা ভেজেছেন। এমন সুন্দর সবকিছু মিশিয়ে ডিম ভাজা খেতে যে খুব ভালো হবে তা বুঝতেই পারছি। অসাধারণ একটি রেসিপি শেয়ার করলেন আমাদের সাথে।

 2 years ago 

হ্যাঁ এভাবে খেতে বেশ ভালোই লেগেছিল ।আমিও প্রথম তৈরি করেছিলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

সত্যি ভিন্ন ভাবে ডিম ভাজা রেসিপি করেছেন। অসাধারণ সুন্দর হয়েছে আপনার ডিম ভাজা রেসিপিটি।খেতে অনেক সুস্বাদু হয়েছে তা রেসিপিটি দেখেই বুঝতে পারছি।ধাপে ধাপে ডিম ভাজি রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনার কাছে রেসিপিটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

ডিম ভাজির ভিন্ন ধরনের পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার তৈরি করা এ পদ্ধতি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবে একদিন ভাবছি ডিম ভাজি করে খেয়ে দেখতে হবে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এভাবে একবার করে দেখবেন খেতে বেশ ভালই লাগে। ঝটপট রেসিপি ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আরে আপনি তো দেখছি আজ আমার ফেভারিট রেসিপিটা তৈরি করলেন। ভিন্ন স্বাদের ডিম ভাজি রেসিপিটা দেখে ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। আসলে পছন্দের রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। এত মজাদার ভাবে রেসিপিটা তৈরি করেছেন দেখেই ভালো লাগছে। যে কেউ কিন্তু সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে আপনার উপস্থাপনা দেখে। কারণ তৈরি করার পদ্ধতি আপনি সুন্দর করে শেয়ার করেছেন। দেখে বুঝতে পেরেছি মজা করে খাওয়া হয়েছে এই খাবারটা।

 2 years ago 

এটি আপনার পছন্দের রেসিপি জেনে বেশ ভালো লাগলো ।আর এটি বেশ সহজ যে কেউ তৈরি করতে পারবে ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42