আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি । আজ আমি আপনাদের সঙ্গে একটি মজার রেসিপি শেয়ার করব। আর সেই রেসিপিটি হচ্ছে জর্দা সেমাই রেসিপি । সেমাই আমরা সবাই খুবই পছন্দ করি । যে কোন অনুষ্ঠানে সেমাই খুবই জনপ্রিয় একটি খাবার । সেমাই ছাড়া যেন আমাদের ঈদ সম্পন্ন হয় না । ঈদে ধনী-গরীব সবার বাড়িতে প্রথমেই সেমাই রান্না হয়ে থাকে । আর এই সেমাই বিভিন্নভাবে রান্না করা যায় । আজ আমি জর্দা সেমাই রান্না করেছি । এটি রান্না করা খুবই সহজ । কিন্তু খেতে দুর্দান্ত লাগে । এই রেসিপিটি আমি আমার বোনের কাছ থেকে শিখেছি । আর সেই রেসিপিটিই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব । আশা করছি আপনাদের ভালো লাগবে । তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি জর্দা সেমাই রেসিপি ।





| উপকরণ | পরিমান |
| সেমাই | ১ প্যাকেট |
| ঘি | পরিমাণমত |
| চিনি | স্বাদমতো |
| এলাচ | ২ টি |
| লবন | ১চিমটি |
| জাফরান | পরিমাণমত |
| তরল দুধ | ১কাপ |
| গুঁড়া দুধ | ৪ টেবিল চামচ |

প্রথমে একটি কড়াইয়ে ঘি দিয়ে দেই । ঘি গরম হলে সেমাই গুলি ভেঙ্গে দিয়ে দেই । |

তারপর কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে সামান্য একটু লবণ ও এলাচ দিয়ে দেই । |

তারপর কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে তরল দুধ ও চিনি দিয়ে দেই । |

তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করি । |

তারপর জাফরান ও গুড়া দুধ দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেই । |


তারপর এভাবেই ব্যাস তৈরি হয়ে গেল আমার জর্দা সেমাই রেসিপি । |


এখন একটি বাটিতে বেড়ে পরিবেশন করতে হবে ।খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল । আপনারাও বাড়িতে করে দেখবেন , ভালো লাগবে । |

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

🔚ধন্যবাদ🔚
আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
VOTE@bangla.witness as witness
OR
SET @rme as your proxy

সেমাই বিশেষ করে ঈদের সময় বেশি রান্না করা হয়ে থাকে। তবে আমাদের বাসায় বিভিন্ন ধর্মীয় উৎসব এবং যেকোনো অনুষ্ঠানে সেমাই তৈরি করা হয়। আজকে আপনার জর্দা সেমাই রেসিপি দেখে খুব ভালো লাগলো। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ অসাধারণ। সুন্দরভাবে সেমাই তৈরি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
হ্যাঁ ভাইয়া সবার বাসায়ই ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের সময় সেমাই রান্না করা হয় । কারণ সেমাই ছাড়া উৎসব যেন খালি খালি লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেনন।
আরে বাহ!
জর্দা সেমাই কি সুন্দর একটি নাম শুনলাম ৷ আসলে আজকে আপনার মতো হিরা আপুও সেমাই দিয়ে পাকোড়া বানিয়েছে ৷
যা হোক আপনার রেসেপিটি দেখে অনেক ভালো লাগলো ৷ আসলে না খেয়ে প্রসংশা করছি ৷ যদি খেতে পারতাম তাহলে তো দারুন হতো ৷ তবে একদিন নিজ বাসায় চেষ্টা করতেই হয় ৷
হ্যাঁ ভাইয়া অবশ্যই একদিন এভাবে নিজের বাসায় তৈরি করে দেখবেন । তাহলেই কিন্তু খাওয়া হয়ে যাবে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
জর্দার সেমাই খেতে আমার কাছে বেশ দারুন লাগে। জর্দা সেমাইয়ের মাঝে মুচমুচে একটা ভাব থাকে খেতে অতুলনীয়। অসাধারণ ছিল আপনার রেসিপিটা। তবে আপনি শিখেছেন আপনার বোন থেকে, সবাই কেউ কারো কাছ থেকে না কারো কাছ থেকে শিখে নিচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া রেসিপিটি আপনার কাছে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য । ভালো থাকবেন ।
জর্দা সেমাই ঠিক মতো রান্না করলে অনেক সুস্বাদু হয়। আর আপনার জর্দা সেমাই রেসিপি দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু করে রান্না করছেন। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ অসাধারণ। জর্দা সেমাই রেসিপি টা অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে সাজিয়েছে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ ভাইয়া খেতে বেশ সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।
আপু এত রাতে জর্দার সেমাই দেখে আমার খাইতে ইচ্ছে করতে।জর্দা সেমাই আমার খুব পছন্দের একটি খাবার।শুধু ঈদ উপলক্ষে নয় আপু আমি সারা বছরই মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি। যেমন তার মধ্যে সেমাই অন্যতম।আপনি জর্দা সেমায়ের অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু জর্দা সেমাই আপনার খুবই পছন্দের একটি খাবার জেনে সত্যি ভীষণ ভালো লাগলো । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য । ভালো থাকবেন ।
আপু আপনার জর্দা সেমাই দেখে খুব খেতে ইচ্ছে করছে। এভাবে সেমাই খাওয়া হয়না অনেক দিন হয়ে গিয়েছে।আপনার সেমাই দেখে জিভে আনা চলে আসল। মায়ের হাতের এই রেসিপি খেতে খুবই ভালো লাগে।রেসিপির প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজার রেসিপি শেয়ার করার জন্য।
আপু আমার রেসিপিটি দেখে আপনার খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো । আপনার মায়ের হাতের এই রেসিপি খেতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন ।
সেমাই রান্নার থেকে জর্দা সেমাই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাসায় প্রায় এভাবে তৈরি করা হয়। খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় দেখাচ্ছে। মনে হচ্ছে এখান থেকে নিয়ে খাওয়া শুরু করি। আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আপু এটা আপনার পছন্দের রেসিপি জেনে ভালো লাগলো । এটি খেতেও কিন্তু বেশ সুস্বাদু ।এখন থেকে নিয়ে খাওয়া শুরু করে দিন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
জর্দা সেমাই খেতে অনেক ভালো লাগে কিন্তু ঠিকঠাক মতো একবারও নিজে বানাতে পারিনি।জর্দা সেমাই ঝরঝরে না হলে খেতে একদম ভালো লাগেনা কিন্তু আমার কখনোই ঝরঝরে হয়না দলা পাকিয়ে যায় তাই এখন আর বাসায় বানাতে যাই না। আপু আপনি খুবই অল্প উপকরণে বেশ সুন্দর করে জর্দা সেমাই রান্না করে ফেলেছেন। দেখে মনে হচ্ছে অনেক ঝরঝরে হয়েছে আর খেতেও সুস্বাদু হবে। সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন এই সেমাই টি দলা পাকিয়ে গেলে খেতে বেশি ভালো লাগে না । আমারটা বেশ ঝরঝরে হয়েছিল । খেতে ও বেশ সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
জর্দা সেমাই খেতে অসাধারণ লাগে।ঈদে বন্ধুর বাসায় বেড়াতে গিয়ে প্রথম খেয়েছিলাম।একদম অবাক হয়ে গিয়েছিলাম খেয়ে,কারন আমি সেমাই খাইনা।আর এটা যে সেমাই বন্ধু আমাকে প্রথমে বলে নাই।আপনি সুন্দর ভাবে রেসিপি শেয়ার করেছেন।আশা করি ঘি আর জাফরান এর জন্য আলাদা একটা স্বাদ আসবে। ধন্যবাদ আপু সুস্বাদু জর্দা সেমাইয়ের রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যটি পড়ে সত্যি ভীষণ ভালো লাগলো । আসলে অনেক জিনিসই আমরা খাই না কিন্তু না জেনে খেয়ে দেখলে কিন্তু বেশ ভালই লাগে । আপনার বন্ধু আপনাকে না জানিয়ে খাইয়ে ভালোই করেছে । তাহলে তো আপনি বুঝতেই পারতেন না সে সেমাইয়ের স্বাদ কেমন? ধন্যবাদ আপনাকে ।
সেমাই কমবেশি সবাই খেয়ে থাকে। ঈদের সময় সবাই ঘরে ঘরে কমবেশি সবাই রান্না করে থাকে বিভিন্ন ধরনের।জর্দা সেমাই রেসিপি দেখে খুব ভালো লাগলো। আপনি আপনার বোন থেকে সেমাই রান্না শিখেছেন। তবে আমি সেমাই খাওয়া বেশি পছন্দ করি। ধন্যবাদ খুব সুন্দর করে আমাদের মাঝে সেমাই রেসিপি উপস্থাপনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু আপনি সেমাই খেতে ভীষণ পছন্দ করেন জেনে বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।এভাবেই মন্তব্য করে পাশে থাকবেন আশা করছি । ভালো থাকবেন ।