একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।
একগুচ্ছ অনু কবিতা
গন্তব্য হারিয়ে যাচ্ছে ,
তবুও ছুটে চলা
থেমে থাকছে না।
ছুটে চলেছি অনবরত,
একদিন জীবনের গতিপথ
থেমে যাবে হয়তো।
কষ্টের মাঝে সুখ খুঁজি।
খুঁজতে খুঁজতে ক্লান্ত আমি
দিশেহারা এক পথিক।
সঠিক পথের দিশা পাবো কি?
ক্লান্ত আজ আমি ।
দাঁড়িয়ে জীবনের শেষ প্রান্তে।
ভালোবাসা হারিয়ে বেঁচে থাকা
জীবনের সাথে শুধুই সমঝোতা করা।
শুধু সেই বুঝে ,
যে হারিয়েছে তার প্রিয়জনকে।
হৃদয়টা যেন ক্ষতবিক্ষত হয়ে যায়,
অনবরত রক্তের অশ্রু ঝরতে থাকে।
আপাতদৃষ্টিতে হাসিখুশি মনে হয়।
ভেতরের কষ্ট বুঝতে পারে না কেউ।
রাতের আধারে নিরবে নিভৃতে কেঁদে যাই।
হাজার চেষ্টা করেও ফিরে তাকে নাহি পাই।
আশা করছি আপনাদের কাছে আমার আজকের অনুকবিতা ভালো লেগেছে। প্রতিটি কবিতায় আমি ভিন্ন ভিন্ন অর্থ বোঝানোর চেষ্টা করেছি।যাইহোক আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| ফটোগ্রাফার: | @wahidasuma |
|---|---|
| ডিভাইস: | স্যামসাং গ্যালাক্সি এ৪০ |
🔚ধন্যবাদ🔚
@wahidasuma
আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।
আপনার অণু কবিতাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। আমার কাছে আপনার কবিতাগুলো বেশ ভালো লেগেছে বিশেষ করে
তোমার কথা ভাবতে ভাবতে
ক্লান্ত আজ আমি ।
দাঁড়িয়ে জীবনের শেষ প্রান্তে।
ভালোবাসা হারিয়ে বেঁচে থাকা
জীবনের সাথে শুধুই সমঝোতা করা।
এই লাইনগুলো আমার হৃদয়কে গেঁথে গিয়েছে। শুভকামনা রইল আপনার জন্য
ভাই আপনার কাছে আমার কবিতা গুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
অনু কবিতাগুলো আমি অনেক পছন্দ করি পড়তে। আসলে বিভিন্ন রকম অনুভূতি নিয়ে লেখা কবিতা গুলো পড়তে যেমন আমি পছন্দ করি, তেমনি বিভিন্ন রকম অনুভূতি তুলে ধরে কবিতা লিখতে আমি খুব ভালোবাসি। সত্যি কবিতার মাধ্যমে মনের ভাবগুলো প্রকাশ করতে অনেক ভালো লাগে। আপনি এখন অনেক সুন্দর কবিতা লিখে থাকেন যেগুলো বেশিরভাগ সময় পড়া হয়। আজকের কবিতাটাও তেমনি অসম্ভব ভালো ছিল।
আপু আপনার কাছে আমার কবিতাটি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
এই প্লাটফর্মের সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখছে এখন। সবার লেখা কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। কবিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর অনুভূতি তুলে ধরে, যার কারণে কবিতা গুলো পড়লে মনটা একেবারে ভরে যায়। আমার তো জাস্ট অসাধারণ লেগেছে আপনার এই একগুচ্ছ অনু কবিতা গুলো পড়ে। আপনার লেখা কবিতা গুলো পরবর্তীতে ও পড়ার জন্য অপেক্ষায় থাকলাম আপু।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এখন সবাই অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে। আমার কবিতাগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আমিও আপনার মতো আমার বাংলা ব্লগে এসে জানতে পারলাম ছোট ছোট কবিতাগুলো কে অনু কবিতা বলে। তবে আমি এখনো অনু কবিতা শেয়ার করিনি। কিন্তু আপনাদের এতো সুন্দর সুন্দর অনু কবিতা পড়ে অনেক ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করেছেন। প্রতিটা কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার অনু কবিতাগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। ভালো থাকবেন।
আপনার চারটি অনুকবিতা দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপের ছিল। প্রথম দুইটা অনুকবিতা জীবনের পরিশ্রম এবং সংগ্রাম নিয়ে লেখা। এবং পরের দুইটা ভালোবাসার মানুষকে নিয়ে লেখা। ভালোবাসার মানুষকে হারানোর অনূভুতি নিয়ে লিখেছেন। আপনার প্রত্যেকটা অনুকবিতা বেশ চমৎকার ছিল আপু। পড়ে বেশ ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।।
ভাইয়া মনোযোগ দিয়ে আমার অনু কবিতা পড়ার জন্য এবং সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।সবসময় ভালো থাকবেন শুভকামনা রইল।
আপু আপনার মত আমিও এই ব্লগে কাজ করতে এসে জানতে পারি ছোট ছোট কবিতা গুলোকে অনু কবিতা বলে থাকে। আর এখান থেকে আমি কবিতা লেখা শিখেছি। আপু আপনি আজকে খুব চমৎকার একগুচ্ছ অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতা গুলো ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটি লাইন আপনি খুব চমৎকার ভাবে লিখেছেন এবং আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনিও এখান থেকে কবিতা লেখা শিখেছেন জেনে বেশ ভালো লাগলো। আসলে আমরা সবাই এখান থেকেই কবিতা শিখছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
কবিতা কিংবা অনুকবিতা সবটাই পড়তে ভীষণ ভালো লাগে আমার।আপনি চমৎকার কিছু অনুকবিতা শেয়ার করলেন আপু।আপনার অনুকবিতা গুলো দারুন হয়েছে ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে আমার অনুকবিতাগুলো দারুন লেগেছে জেনে সত্যিই ভীষণ ভালো লাগলো ।সুন্দর একটি মন্তব্য পেয়ে উৎসাহ আরো বেড়ে গেল। ধন্যবাদ আপনাকে।
আসলেই আমাদের বড় দাদা চমৎকার অনু কবিতা লিখে থাকেন। যাইহোক আপনিও কিন্তু দারুণ লিখেছেন আপু। আপনার অনু কবিতা গুলো পড়ে সত্যিই খুব ভালো লাগলো।
তবে এই অনু কবিতাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। আসলেই প্রিয়জনকে হারানোর বেদনা একমাত্র সে ই বুঝে যে প্রিয়জনকে হারিয়েছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।