কয়েকটি ফুড ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে টাইটেল দেখেই বুঝতে পারছেন আজ আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি খুব একটা দক্ষ না ফটোগ্রাফি তে। তবে চেষ্টা করছি নিজেকে উন্নত করার। আজকের পোষ্ট এ আমি বেশিরভাগ ই আমার নিজের বাসায় তোলা খাবারের ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো চলুন মূল পোস্টে চলে যাই---


১ম ছবি:
সর্ব প্রথম ছবি টি তে আমার তৈরি করা ক্যারামেল পুডিং এর ছবি দেখতে পাচ্ছেন। হালকা মিষ্টির মাঝে ঘরে বানানো এই ক্যারামেল পুডিং টাই আমার বেশি পছন্দের। তাই মাঝে মাঝেই এভাবে পুডিং বানিয়ে খাওয়া হয়।

IMG20241129144550.jpg



ফোকাল লেন্থ : 4.71 mm, no flash
এডিট/নন- এডিট : নন- এডিটেড


২য় ছবি:
এই ছবিটাতে আমার পছন্দের মিষ্টির কম্বিনেশন দেখা যাচ্ছে। এই প্যাকেজ এর সবগুলো মিষ্টিই দারুণ লাগছিলো খেতে। এটি মূলত বগুড়ার ফুড ভিলেজ এর মিষ্টি। এদের বেশির ভাগ মিষ্টির স্বাদ ই আমার কাছে বেশি ভালো লাগে না। তবে এই কম্বিনেশন টা প্রতিটাই পারফেক্ট টেস্ট ছিলো।

IMG20241202205639.jpg


ফোকাল লেন্থ : 4.71 mm, no flash
এডিট/নন- এডিট : নন-এডিটেড


৩য় ছবি:
নিচের ছবিটিতে ঘরোয়াভাবে রান্না করা শীতের সবজি দিয়ে খিচুড়ি দেখা যাচ্ছে। শীতের সকালে এমন পানি পানি খিচুড়ি খেতে ভীষণ পছন্দের আমার। তাই আমি শীতের সময়ে বেশ কবার করি এই খিচুড়ি টা। এমনিতেই যে কোনো খিচুড়ি ই আমার বেশ পছন্দের, তবে এটা স্পেশালি ভালো লাগে খেতে।

IMG20240713213248.jpg


ফোকাল লেন্থ : 4.71 mm, no flash
এডিট/নন- এডিট : নন- এডিটেড


৪র্থ ছবি:
নিচের ছবিতে দেখা যাচ্ছে জাম্বুরা মাখার ছবি। এই জাম্বুরা আমাদের গ্রামের বাড়ির মানে শ্বশুড়বাড়ির নিজেদের গাছের জাম্বুরা। নিজেদের গাছের যে কোনো ফল বা সবজি মানেই ফরমালিন মুক্ত খাঁটি জিনিস।

IMG20241016191540.jpg


ফোকাল লেন্থ : 4.71 mm, no flash
এডিট/নন- এডিট : নন-এডিটেড


৫ম ছবি:
নিচের ছবি তে দেখা যাচ্ছে আচারের ছবি। যদিও আমি খুব বেশি আচারের ভক্ত নই। তবে বিভিন্ন মেলায় এমন আচারগুলো দেখলে ছবি তুলতে ভালো লাগে। এখানে মূলত যে আচারটি দেখা যাচ্ছে তা আলু- বোখারার আচার এর ছবি।

IMG20241116180929.jpg


ফোকাল লেন্থ : 4.71 mm, no flash
এডিট/নন- এডিট : নন-এডিটেড

আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো।সামনে হয়তো আবারো হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু। সবাই সাবধানে থাকবেন। সবার সুস্থতা কামনা করি।

পোষ্টের ধরন : ফটোগ্রাফি

ক্যামেরা: Realme 5G SE

লোকেশন : ঢাকা

ছবি: @tithyrani

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

20241126_095347.jpg

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp



VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  
 2 years ago 

মানে পুডিংটা এত লোভনীয় লাগছে যা বলার মতো না। স্বাভাবিকভাবেই এই পুডিং খেতে আমার কাছে অনেক মজা লাগে আর আপনি প্রথম ছবিতেই এমন লোভনীয়ভাবে উপস্থাপন করেছেন যেটা দেখে সত্যিই জিহ্বায় জল চলে আসছে। লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

ঘরে বানানো পুডিং আমারো ভীষণ পছন্দের। মিল আছে তো দেখি!

 2 years ago 

ফটোগ্রাফিতে দক্ষ না হলেও বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু আজকে। সবজি খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে। শীতকাল আসলে অনেক খাওয়া হয় খিচুড়ি। তাছাড়া পুডিং টাও বেশ লোভনীয় লাগছে। শেষের আচারটা দেখেই তো খেতে ইচ্ছা করছে। যাই হোক ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কে বললো আপনি ফটোগ্রাফীতে দক্ষ না? 😄
কি চমৎকার সব খাবারের ছবি তুলে আমাদের পেটের খিদে চাপিয়ে দিচ্ছেন, এর থেকে বড় দক্ষতা আর লাগে?
যাইহোক লোভনীয় ফটোগ্রাফী বলতে হবে এগুলোকে। দারুন লেগেছে আমার কাছে।
এগিয়ে যান এই কামনা করি।

 2 years ago 

খাবারের ফটোগ্রাফি জন্য তাও চালিয়ে নেয়া যাচ্ছে ভাই। আপনি যে কী সুন্দর ছোট ছোট পোকামাকড় এর ও কী সুন্দর ক্লোজ ছবি তুলেন! দেখিলেই হিংসে লাগে মতোন!

 2 years ago 

আরে এটা কোন ব্যাপার না, একদিন আপনিও পারবেন 😄

 2 years ago 

আপু আপনি অনেক দক্ষতার সাথে বেশ কিছু খাবারের ফটোগ্রাফি আপনার মোবাইলে ক্যাপচার করে তা পরবর্তীতে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে তার মধ্যে পুডিং এবং মিষ্টির ফটোগ্রাফিটা সবচাইতে বেশি ভালো লেগেছিল কারণ বরাবরই মিষ্টি আমার খুব পছন্দের খাবার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মিষ্টি পছন্দ হলে ফুড ভিলেজ এর এই কম্বো টা ট্রায় করবেন ভাইয়া। আমার মনে হয় আপনার বেশ ভালো লাগবে। অনেক মজা লেগেছে আমার।

 2 years ago 

Screenshot_2024-12-04-22-57-54-86_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-04-22-51-31-34_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-04-22-48-18-69_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 2 years ago 

বেশ কিছু মজাদার খাবারের ফটোগ্রাফি আপনি অনেক চমৎকারভাবে করেছেন। আমার কাছে প্রতিটা খাবারের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে। বিশেষ করে পুডিং আর আচারের ফটোগ্রাফি দেখে আমার অনেক লোভ লাগলো। খুব সুন্দর করে আপনি এই ফটোগ্রাফি গুলো করেছেন। শেয়ার করলেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খাবারের ফটোগ্রাফি গুলো দেখে তো জিভে জল চলে এলো। খুবই ভালো লাগলো আপনার আজকের ফুড ফটোগ্রাফি দেখে। আপনার মত আমিও আচারের খুব বেশি ভক্ত না। জাম্বুরা মাখার ছবিটা দেখি খেতে ইচ্ছে করছে। মজার সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

একেবারে বাড়ির থেকে নিয়ে আসা জাম্বুরা যে! আমারো ছবিটা আপলোড করার সময়ে লোভ লাগছিলো!

 2 years ago 

শীতের সবজি খিচুড়ি আমার সবচাইতে পছন্দের একটা খাবার।দেখে বেশ লাগল। জাম্বুরা টাও বেশ লাগছে। অন্য ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন আপু। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ধারণ করা খাবারের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

পাতলা করে সবজি খিচুড়ি আজকেও খেলাম ভাই! 🫣

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62047.56
ETH 1732.41
USDT 1.00
SBD 0.38