কয়েকটি ফুল ও গাছের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। ইতিমধ্যে টাইটেল দেখেই বুঝতে পারছেন আজ আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। যদিও আমি খুব একটা দক্ষ না ফটোগ্রাফি তে। তবে চেষ্টা করছি নিজেকে উন্নত করার। ফটোগ্রাফি তে কনফিডেন্স কম পাই বলে অনেক কম ফটোগ্রাফি পোষ্ট করা হয় আমার । এরই মাঝে যেগুলো কিছুটা ভালো লাগে, সেটুকু শেয়ার করি। আশা করছি আপনারা আমার পোস্ট টি দেখে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো চলুন মূল পোস্টে চলে যাই---


১ম ছবি:
সর্ব প্রথম ছবি টি তে আমরা কাঁঠগোলাপ ফুল দেখতে পাচ্ছি। আমার ভীষণ পছন্দের ফুল কাঁঠগোলাপ। যদিও সাদা কাঁঠগোলাপ ফুল ই বেশি দেখা যায়। তবে এই গাঢ় গোলাপি রঙের কাঁঠগোলাপ ফুল যে কারোর মনোযোগ কেড়ে নিতে সক্ষম! তিনটি ফটোগ্রাফিই একই ফুলের, শুধুমাত্র কিছুটা এঙ্গেল এর তফাৎ।

IMG20230711181057.jpg


IMG20230711181106.jpg


IMG20230711181052.jpg


no flash
এডিট/নন- এডিট : নন- এডিটেড


২য় ছবি:
এই ছবিটাতে যে সাদা স্নিগ্ধ ফুল দেখা যাচ্ছে, তার নাম - নাগচাঁপা। মূলত পাতার উপরের অংশ টা নাগের ফণার মতো হওয়ায় এর নাম নাগচাঁপা বা নাগচম্পা। কিন্তু এত্ত সুন্দর স্নিগ্ধ ফুলের এমন নাম জেনে আমার তো কিছুটা খারাপ ই লেগেছে।

IMG20230711182656.jpg


no flash
এডিট/নন- এডিট : নন-এডিটেড


৩য় ছবি:
নিচের ছবিটিতে যে ফুল দেখা যাচ্ছে, ছবি তোলার সময় সেই ফুলের নাম আমি জানতাম না। নাম জানার জন্য গুগোল মামার কাছে জানলাম, এত্ত সুন্দর ফুল এর বাংলা নাম নাকি জংলি ঝুমকা! মূলত ঝোপ -ঝাড়ে অযত্নেই বেড়ে উঠা পরগাছা ধরনের একটি ফুল গাছ। অথচ কী রূপের বাহার! আহা!

IMG20230711183045.jpg


IMG20230711183038.jpg


no flash
এডিট/নন- এডিট : নন- এডিটেড


৪র্থ ছবি:
নিচের ছবিতে চেরি ফুল এবং চেরি ফল এর ছবি দেখা যাচ্ছে। চেরি ফুলএবং ফলের কালারটিও কিন্তু যথেষ্ট দারুণ লেগেছে আমার কাছে। চেরি ফল অনেকের পরিচিত হলেও চেরি ফুল হয়তো অনেকের ই তেমন পরিচিত নয়। আমিও গাচজের ট্যাগ দেখেই চিনেছিলাম।

IMG20230711180623.jpg


IMG20230711180629.jpg


no flash
এডিট/নন- এডিট : নন-এডিটেড


৫ম ছবি:
নিচের ছবি তে ভীষণ সুন্দর বক্রাকৃতির একটি অর্ণামেন্টাল গাছ দেখতে পাচ্ছি। এ ধরনের গাছকে ইচ্ছে করে এমন আকৃতির বানানো হয়, তবে এতে অনেক সময় লাগে, বনসাই পদ্ধতির জন্য। গাছটি দেখে বেশ ভালো লেগেছিলো, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ছবি তুলে নিয়েছিলাম। এ ধরনের অর্ণামেলন্টাল গাছের দামও কিন্তু বেশ চড়া হয়ে থাকে।

IMG20230711180305.jpg


no flash
এডিট/নন- এডিট : নন-এডিটেড

আমার আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো। সামনে হয়তো আবারো হাজির হবো অন্য কোন বিষয় নিয়ে। আজকের পোষ্ট এ আমি সবগুলো ছবিই নন- এডিটেট অবস্থাতেই শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু। সবাই সাবধানে থাকবেন। সবার সুস্থতা কামনা করি। শুভরাত্রি।

পোষ্টের ধরন : ফটোগ্রাফি

ক্যামেরা: Realme 5G SE

লোকেশন : ঢাকা

ছবি: @tithyrani

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

20241126_095347.jpg

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp



VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

2ADPRBseKViTiLXUVCVcyKFFWwAQqRwPpNQSzHtUi2RNRAqmtaYXVePNznvthWTiKKFEk4EbRfwux6CuwsJ5AdzuSvjS6fzMA5fAA4Y1CW...qejroL7Ny1fgjD8vjRSRCARb7j8ome286FSutyVqFH96mi8ANj6PyFMjnWZcArE6PJDNk8DXMW8gVmYMokCaY4CX44YupoyUxF6CSnmBhY5cK3FBL7XWc4rv6.webp

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  
 last year 

আজকে আপনি দূর্দান্ত কয়েকটি ফুলের এবং গাছের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমাকে মুগ্ধ করেছে আপু।ঝুমকা ফুলের নাম আজকে আমি প্রথম শুনলাম এবং দেখলাম। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে নাগচম্পা এবং কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফিটি। ধন্যবাদ আপু আপনাকে

 last year 

আপনার মতামত পেয়ে ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

দুর্দান্ত সব ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত।বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে, কেননা কাঠগোলাপ ফুল আমার অনেক প্রিয়। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই। অনুপ্রেরণা পেলাম আপনার মন্তব্য পেয়ে ।

 last year 

Screenshot_2025-02-04-23-21-57-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-04-23-19-27-31_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-04-23-19-06-34_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-04-23-18-51-78_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-04-23-18-25-20_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

 last year 

চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন দিদি। প্রথমেই আমরা দেখতে পেলাম লাল রঙের কাঠগোলাপ। এত গাড়ো লাল কাঠগোলাপ আমি আগে কখনো দেখিনি। কাঠগোলাপ আমার এমনিতেও অনেক পছন্দ। তবে এই কালারটা যেন আরো বেশি ভালো লাগলো। সর্বশেষ ফটোগ্রাফি তে শেয়ার করা গাছটি অসম্ভব সুন্দর লাগছে। প্রত্যেকটি সুন্দর ফটোগ্রাফি সহ চমৎকার বর্ণনার মাধ্যমে দারুন একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন দিদি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 last year 

সাদা কাঠগোলাপ টাই বেশি দেখা যায়। তবে এই কালারটা আসলেই অনেক বেশি সুন্দর! আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 last year 

আপনি তো বেশ দারুন ফটোগ্রাফি করেন আপু। তাহলে ফটোগ্রাফিতে কনফিডেন্স কেন পান না সেটাই তো বুঝলাম না। প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। লাল টকটকে কাঠ গোলাপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম লাল রঙের কাঠগোলাপ সামনাসামনি দেখা হয়নি। অর্ণামেলন্টাল গাছের দাম সব সময় বেশি হয়। তবে এরকম গাছ দেখা হয়নি, এটা একদমই ভিন্ন ধরনের ছিল।

 last year 

কি জানি আপু! হয়তো বাকিদের আরোও বেশি সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে কনফিডেন্স পাই না! তবে আপনাদের মন্তব্য পেয়ে উৎসাহ পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ❤️

 last year 

বাহ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি আপু।আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি উপহার দিয়েছেন।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দরভাবে বর্ণনার সাথে পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশী হলাম এবং উৎসাহ পেলাম।

 last year 

গাঢ় গোলাপি কাঠগোলাপটাকে দেখতে একদম লাল রং মনে হচ্ছে। আর এই কাঠগোলাপ ফুল আমার খুবই প্রিয়। খুবই সুন্দর কিছু ফুল শেয়ার করেছেন। তার পাশাপাশি বক্রাকৃতির অর্ণামেন্টাল গাছটা দেখেই তো একদম মুগ্ধ হয়ে গেলাম। কারণ এমন গাছ জীবনেও চোখে দেখিনি যদিও ছবিতে দেখেছিলাম।

 last year 

আসলেই ওমন অর্ণামেন্টাল গাছগুলো সবসময় দেখা যায় না। আমিও ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম সামনাসামনি দেখে।

 last year 

আপু আপনি তো ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো এক একটা অসাধারণ। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং গাছের ফটোগ্রাফি ও অসাধারণ হয়েছে। আর এটি ঠিক এই গাছ গুলোকে এভাবে বানানো হয় এবং গাছগুলো বড় হতে অনেক সময় লাগে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.077
BTC 63608.51
ETH 1667.04
USDT 1.00
SBD 0.43