একটি ফোল্ক আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

|| আজ ১৭ ডিসেম্বর ২০২৪। রোজ: মঙ্গলবার ||



হ্যাল্লো বন্ধুরা

সকলকে আমার নমষ্কার/ আদাব। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। আমি তিথী রানী, প্রতিদিনকার মতোন আজকেও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ অনেক দিন পর একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হলাম। আর্টে যদিও খুব বেশ দক্ষ নই আমি, ওই ছোট বেলায় টুকটাক ভালোই পারতাম। পরবর্তীতে পরিচর্চার অভাবে সে সব ই ভুলে গেছি! আমার বাংলা ব্লগ কমিউনিটির কল্যাণে তাও মাঝে মাঝে পুরাণো এই শখটায় কাজ করা হয়। তবে সময় লাগে প্রচুর। কী আর্ট করবো ভাবতে ভাবতে মনে হলো গ্যালারি তে কদিন আগে বেশ ফোল্ক আর্ট এর একটি ছবি সেইভ করে রেখেছিলাম। আসলে দেখে বেশ সহজ মনে হয়েছিলো। তাই ভাবলাম সেরকম ই কিছু চেষ্টা করি। কিন্তু করতে গিয়ে বোঝা যায়, দেখে সহজ মনে হলেও, আসলে কিছুই তেমন সহজ না। আবার যিনি দক্ষ, তার কাছে হয়তো খুবই সহজ! যাই হোক, ও নিয়ে কথা না প্যাঁচাই। ঘন্টা খানেক এর পরিশ্রমে কী বানালাম সেটা আপনাদের সামনে। আশা করছি আজকের পোষ্ট টি আপনাদেরও ভালো লাগবে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন।

IMG20241217210918.jpg



উপকরণ



  • কালো আর্ট বুক
  • সিলভার জেল পেন
  • স্কেল

IMG20241217201427.jpg


প্রস্তুত প্রক্রিয়া :-

প্রথমেই আমি কালো আর্টবুকে একটি চারকোনা ঘর করে নিয়েছি স্কেলের সাহায্যে। এই ঘরের মাঝেই আমি আমার আর্ট টি করবো। এবং শুধুমাত্র সিলভার জেল পেন টি দিয়েই আর্ট টি করবো।

IMG20241217201842.jpg


এবারে আমি আস্তে ধীরে চারকোণা বক্সের মাঝে একটি পাখি এঁকে নিলাম। যেহেতু এটা আসলে এক ধরনের ফোল্ক আর্ট, বোহো আর্টের মতোই এসব আর্টের আসলে কোনো অর্থ নেই। ফুল, পাখি বা বিভিন্ন সিম্বল ব্যবহার করে আর্ট ফুটিয়ে তোলাই মুখ্য।

IMG20241217202032.jpg


IMG20241217202335.jpg


এবারে পাখির ভেতরেও কিছু ডিজাইন করে নিয়েছি। এরপর আস্তে ধীরে বাকি জাগয়াগুলোতেও বিভিন্ন সিম্বল দিয়ে ভরাট করে দিবো। নিচের ধাপে ধাপে ছবি গুলো দেখলেই আপনাদের কাছে বিষয় টি একদম পরিষ্কার হয়ে যাবে।

IMG20241217203137.jpg


IMG20241217204059.jpg


এবারে চেষ্টা করেছি সাধ্যমতো ডিটেইলিং যুক্ত করার। টি পুরো চতুর্ভুজ এর ভেতর জুড়ে আর্ট টি সম্পন্ন করে সবশেষে নিজের নাম সিগনেচার করে নিয়েছি।

IMG20241217210819.jpg




ফাইনাল লুক


IMG20241217210918.jpg


এই ছিলো আমার আজকের আয়োজন।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼

7YHZyBadGPMHF2XKgfZXx3oMrJwWNvgxqAsBdVAuTc61TPYubb3EKwXArUs8px2rcXjNb6iVQVgemgChuhshQrW1xnNaE4v4DdqpusPfNm...9X6SDrWQh8pDcScsqdnYX5iSohmWm87zQMWzH28j9aeBMSyhkhDdnS5zVLDKwKufj7EfLJ6rXwYDQFohzeLJpaKnyM4WDLwpdjZByQqP1JXRpa3YMjAeQqfGd.webp

PUSS.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Sort:  
 2 years ago 

ফোল্ক আর্ট গুলো আমি কখনো ট্রাই করিনি। কালো নোটবুকের উপর আপনি খুব সুন্দর আর্ট করেছেন। খুবই সুন্দর হয়েছে। ভিন্ন ধরনের একটা আর্ট দেখে আরো বেশি ভালো লাগলো। খুবই চমৎকার লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এই আর্ট গুলো সচরাচর আর্টের থেকে ভিন্ন। তাই দেখতেও ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সিলভার জেলখান দিয়ে অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। দেখে বেশ ভালো লাগলো। প্রথমে মনে করেছিলাম চক দিয়ে হয়তো কাজ করেছেন। তবে পরবর্তীতে দেখাও সিলভার জেলখান দিয়ে কাজ শুরু করেছেন এবং সমাপ্ত করেছেন। যদি দারুন হয়েছে কিন্তু।

 2 years ago 

খুব সম্ভবত ভয়েস টাইপিং এর জন্য অনেকগুলো বানান ই ভুল এসেছে। তবে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আমারো।

 2 years ago 

Screenshot_2024-12-17-23-48-16-32_b783bf344239542886fee7b48fa4b892.jpg

Screenshot_2024-12-17-23-10-54-47_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-17-23-04-47-47_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-17-23-03-35-12_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 years ago 

অনেক দারুণ ফোল্ক আর্ট করেছেন। আর্টটি দেখতে খুবই সুন্দর হয়েছে। দিন যত যাচ্ছে তত আপনার কাজের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। আপনি অনেক দক্ষতার সাথে এবং ধৈর্য সহকারে আর্টটি করছেন।

 2 years ago 

চেষ্টা করে ধৈর্য্য ধরে আঁকার জন্য। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

সমস্ত আর্টই কিন্তু অর্থবহ। কথা বলে। বিশেষ করে ফোক আর্টের তো গল্প আছেই। আপনার এই পাখির ছবিটি ভালোই লাগছে দেখতে। একসময় এই ধরণের আর্টে আমাদের বাড়িতে আলপনা দেওয়া হত৷

 2 years ago 

তাও অবশ্য ঠিক! আপনার যে ভালো লেগেছে আমার কাঁচা হাতের আঁকা, জেনে ভীষণ খুশি হলাম। 😍

 2 years ago 

কালো খাতার উপর দারুন সুন্দর একটি পাখির ডিজাইন আঁকলেন। একদম চারকোল পেইন্টিং এর মত লাগছে।। কালো পাতার উপর রেখেছেন বলে দেখতে আরো ভালো লাগছে। সব মিলিয়ে দারুণ সুন্দর একটি ছবি আমাদেরকে উপহার দিলেন।

 2 years ago 

আরোও সুন্দর করে আঁকা যেতো দাদা! আমি তেমন দক্ষ নই বলে আমার নিজের মনমতো হয় নি। তবে এটা ঠিক যে কালো পাতায় সিলভার পেন দিয়ে দারুণ ফুটেছে। আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

ফোল্ক আর্টটি অসাধারণ হয়েছে আপু।কালো আর্ট বুকের উপর সিলভার জেল পেনের কম্বিনেশন ফোল্ক আর্টটিকে আরো বেশি অসাধারণ করেছে। আপনার আঁকার হাত অনেক ভালো আপু।এত সুন্দর একটি ফোল্ক আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার সুন্দর গঠনমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই ধরনের ফোল্ক আর্টগুলো দেখতে বেশ ভালো লাগে। আমিও এঁকেছিলাম কিছুদিন আগে ফোল্ক আর্ট। আসলে এটা একদম ঠিক বলেছেন দেখে যত টা সহজ মনে হয় ততটা সহজ নয় এই ধরনের ফোল্ক আর্ট আঁকা ।তবে আপনি বেশ সুন্দরভাবে আর্টটি করেছেন বেশ সুন্দর হয়েছে দেখতে। তাইতো দেখতে বেশ সুন্দর লাগছে।

 2 years ago 

জি আপু। আপনার আর্ট টি দেখেই ট্রায় করার ইচ্ছে হয়েছিলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62154.06
ETH 1736.43
USDT 1.00
SBD 0.38