সাবুদানার পুষ্টিকর ঠান্ডা ডেজার্ট রেসিপি

in আমার বাংলা ব্লগlast year (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো সাবুদানার লোভনীয় পুষ্টিকর ডেজার্ট রেসিপি। এই রেসিপি রমজান মাসে তৈরি করেছিলাম কিন্তু শেয়ার করার সময় পাইনি। ইফতারিতে আমরা পুষ্টিকর ও হালকা ঠান্ডা জাতীয় খাবার খেতে খুব পছন্দ করি আর সেই কথা ভেবেই তৈরি করেছিলাম। তবে বর্তমানে যেই পরিমান গরম পড়েছে,এই সময় এমন ডেজার্ট খেতে দারুণ লাগবে। আমি যখন পোস্ট লিখতে গিয়ে বর্ণনা দিচ্ছলাম তখন যেন মনে হলো আমি মাত্র খেয়ে লিখতে বসেছি। এই ডেজার্ট একদমই পুষ্টিগুণ সম্পূর্ণ ডেজার্ট। এই ডেজার্ট তৈরি করতে যেসব উপকরণ ব্যবহার করা হয়েছে তার প্রতিটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে।


1000043868.png


আমার কাছে যেমন ভালো লেগেছে তেমনি আমার পরিবারের সবাই খেয়ে খুব মজা পেয়েছে। এই ধরনের ডেজার্ট ছোট বড় সবাই যেমন খেতে পারবে তেমনি সবাই খেয়েও খুব মজা পাবে। গরমের মধ্যে এই ধরনের ঠান্ডা ও পুষ্টিকর খাবার খাওয়া খুবই ভালো। আপনারা চাইলে বাসায় এভাবে সাবুদানার ডেজার্ট তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। যাই হোক অনেক কথা বলেছি চলুন রেসিপি তৈরির উপকরণ ও ধাপগুলো দেখে নেই।


প্রয়োজনীয় উপকরণ:


1000041615.jpg


1000041587.jpg


উপকরণপরিমাণ
সাবুদানা১০০ গ্ৰাম
মিষ্টি দই কাপ২টি
লিকুইড দুধ১ গ্লাস
আপেল১টি
কলা৩টি
আঙ্গুর ফলপরিমাণ মতো
গুঁড়া দুধ৬ চামচ
চিনিমিষ্টি অনুযায়ী
বাদামপরিমাণ মতো

রেসিপি তৈরির ধাপ নিচে দেওয়া হলো----


😋১ম ধাপ😋



চুলায় বসানোর আগে প্রথমে আমি লিকুইড দুধ আর গুঁড়া দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিলাম।


😋২য় ধাপ😋



এবার এরমধ্যে চিনি দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি।



😋৩য় ধাপ😋



তারপর চুলায় বসিয়ে দিলাম। এবার কিছুক্ষণ জ্বাল দিয়ে দুধ একটু ঘন করে নিলাম। এরপর দুধ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম।



😋৪র্থ ধাপ😋



এবার একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। পানি ফুটে উঠলে এতে সাবুদানা দিয়ে দিলাম।



😋৫ম ধাপ😋



যখন সাবুদানা সবগুলো ফুটে যাবে তখন একটি ছাঁকনিতে নিয়ে পানি ছেঁকে নরমাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেবো।



😋৬ষ্ট ধাপ😋



এবার কুসুম গরম দুধের মধ্যে সাবুদানা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেবো।



😋৭ম ধাপ😋



এরপর দুটি মিষ্টি দই দিয়ে আবারও সবগুলো মিশিয়ে নেবো। দই দেওয়াতে দুধ একটু ঘন হয়েছে।



😋 ৮ম ধাপ😋



এবার সবগুলো ফল ছোট ছোট করে কেটে সাবুদানার সাথে মিশিয়ে নেবো।



😋 শেষ ধাপ😋



ডেজার্ট হালকা কালারফুল করার জন্য আমি যে শরবত তৈরির ইসপি গুঁড়ার প্যাকেট কিনেছি সেখান থেকে একটু গুঁড়া দিয়ে দিলাম। এরপর সুন্দর একটা কালার এসেছে। এটা অপশনাল, আপনারা চাইলে অন্য কালার কিংবা সাদাও রাখতে পারেন।



😋 পরিবেশন 😋


1000043869.png


1000043870.png


এবার একটি বাটিতে নিয়ে সুন্দর ভাবে সাজিয়ে পরিবেশন করতে চলে এলাম। আমার পরিবারের সবাই খেয়ে এই ডেজার্ট খেয়ে খুব মজা পেয়েছে। আপনারা তৈরি করে খেলে তারপর বুঝতে পারবেন কতটা মজাদার। এই রেসিপি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে।


এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 last year 

গরমের সময় বিকেল বেলায় এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ভালই লাগে। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণ সম্পন্ন। সাবুদানা দিয়ে এভাবে কখনো ডেজার্ট তৈরি করে খাওয়া হয়নি। খুবই লোভনীয় লাগছে আপনার তৈরি করার রেসিপি টা দেখতে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু ছিল। ধন্যবাদ আপনাকে মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আপু একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 last year 

ঠান্ডা ডেজার্ট সবাই অনেক পছন্দ করে। বিশেষ করে গরমের সময় এই খাবারগুলো খেতে বেশি ভালো লাগে। আপু আপনি দারুন একটি রেসিপি উপস্থাপন করেছেন। অনেক ভালো লাগলো।

 last year 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

গরমের সময় এ ধরনের খাবারগুলো একটু বেশি ভালো লাগে। সাবুদানা দিয়ে এরকম রেসিপি সত্যি লোভনীয়। আমার ছোট কাকী মাঝে মাঝে এরকম রেসিপি তৈরি করে। খেতে তো দারুন লাগে। আপনার রেসিপিটা দেখে আরো বেশি লোভনীয়। লোভনীয় রেসিপিটি চমৎকার উপস্থাপনের শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

হ্যাঁ আপু এই ধরনের ডেজার্ট খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 last year 

আপনার তৈরি করা আজকের রেসিপি টা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এরকম রেসিপি গুলো খেতে আমার অনেক ভালো লাগে। আপনি আজকের রেসিপিটা খুব সুন্দর ভাবে তৈরি করলেন। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল রেসিপিটি। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এটা।

 last year 

গঠনমূলক মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 last year 

এইটা ঠিক বলেছেন আপু বর্তমানে যে পরিমাণে গরম পড়েছে তাতে করে এ ধরনের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে বেশ ভালো লাগে। আপনার তৈরি সাবুদানার পুষ্টিকর ঠান্ডা ডেজার্ট রেসিপিটি খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু মজার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু এই ধরনের ডেজার্ট গরমে খেতে দারুণ লাগে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

খাওয়া দাওয়া করার পর ডেজার্ট খেতে আসলেই দারুণ লাগে। আর এই ধরনের ডেজার্ট খাওয়ার মজাই আলাদা। বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। রেসিপিটা দেখে ভীষণ ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়ার পর এই ধরনের ডেজার্ট খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 last year 

সাবুদানার পুষ্টিকর ঠান্ডা ডেজার্ট রেসিপিটি চমৎকার সুন্দর হয়েছে। দারুণ বানিয়েছেন আপু সাবুদানার ডেজার্ট টি।ধাপে ধাপে সাবুদানার ডেজার্ট তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

একেবারে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুস্বাদু রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটি দেখে যেরকম সুস্বাদু মনে হচ্ছে৷ এটিকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে৷ একই সাথে রেসিপি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখতে পেলাম৷ আমি অবশ্যই এটি তৈরি করার চেষ্টা করব৷

 last year 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। চাইলে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64489.43
ETH 1672.68
USDT 1.00
SBD 0.42