তপসে মাছের ভাজি রেসিপি।
আসসালামু আলাইকুম । আমি তানিয়া। আমার বাংলা ব্লগের নতুন সদস্য। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
আমি অনেকদিন আগেই আমার বাংলা ব্লগে জয়েন্ট করেছি। সবসময় আপনাদের বিভিন্ন খাবারের রেসিপি দেখতাম। তখন থেকেই ইচ্ছা ছিল আমিও আমার খাবারের রেসিপি নিয়ে হাজির হব। অবশেষে আমিও চলে এলাম মাছের ভাজি নিয়ে। তপসে মাছ একটি নদীর মাছ। মাছটি খেতে খুব মজা। কথা বললে অনেক কথা হয়ে যাবে। কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি টি। আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রস্তুত প্রণালী
| তপসে মাছ | ৯ টি |
|---|---|
| বেগুন | ২টি |
| টমেটো | ১টি |
| পেঁয়াজ | ২টি |
| কাঁচা মরিচ | ৫টি |
| লবন | ১টেবিল চামচ |
| হলুদ গুঁড়া | ১চা চামচ |
| জিরা গুঁড়া | ১ চা চামচ |
| তেল | পরিমাণমতো |
১ম ধাপ
প্রথমে একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমান মতো তেল নিয়ে নেই। তেল গরম হলে তার মধ্যে পেঁয়াজ কুচি ও মরিচ কাটা দিয়ে দেই।
২য় ধাপ
তারপর লবন ,হলুদের গুঁড়া ও মরিচের গুড়া দিয়ে একটু নাড়াচাড়া করি।
৩য় ধাপ
নাড়াচাড়া করা হলে তার মধ্যে বেগুন কুচি দিয়ে দিই।
৪র্থ ধাপ
বেগুন কুচিগুলো মসলার সঙ্গে মিশিয়ে তার উপরে মাছ গুলো দিয়ে দেই।
৫ম ধাপ
তারপর ভালোভাবে মাছ এবং বেগুন মিশিয়ে নেই।
৬ষ্ঠ ধাপ
মাছ বেগুন একটু কষিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে দেই।
৭ম ধাপ
পানি দিয়ে আবার ও ভালোভাবে রান্না করি।
৮ম ধাপ
এ পর্যায়ে পানি শুখিয়ে ভাজাভাজা করে নামিয়ে নেই।
হয়ে গেল আমার তপসে মাছের ভাজি। ভাজিটি রান্না সহজ হলেও খেতে কিন্তু খুব মজা হয়। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে।
ধন্যবাদ
@তানিয়া
| Photographer | @tania |
|---|---|
| Phone | oppo reno5 |
মাছ এবং বেগুনের ভাজির রেসিপি কি আসলে আমি কতটা পছন্দ করি বলে বোঝানো সম্ভব হবে না। এই রেসিপিটি আমার প্রিয় খাবার গুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে রুটি এবং এই রেসিপি খেতে খুব মজা লাগবে আমি মনে করি।
শেয়ার করার জন্য অনেক অনেক অভিনন্দন রইল
রুটি দিয়ে কখনো খেয়ে দেখি নি। তবে ভালো লাগবে মনে হয়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
শুভকামনা রইল আপু
তপসে মাছের সাথে নতুন পরিচিতি হলাম।নতুন পরিচিত হলেও রেসিপিটা আমার অনেক ভাল লেগেছে দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছিল খাবার টি।আপনার উপস্থাপন বেশ দারুন শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ আপনাকে।
আপনারা এটাকে ভাজি বললেও আমাদের দিকে এটাকে মাছের চচ্চড়ি বলে। তোপসে মাছের রেসিপি টা খুবই ভালো তৈরি করেছেন। এবং আপনার উপস্থাপনা টাও খুব ভালো ছিল।
ধন্যবাদ ভাইয়া।
আমার ভাজি মাছ খুবই পছন্দ। আপনার রান্নার রেসিপিটা ঠিক আমার মায়ের মতো। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া।
আপনার রেসিপিটি অনেক সুন্দর লাগছে। দেখেই মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে। রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন যে আমার কাছে অসাধারণ লেগেছে। গঠন মূলক পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।সুন্দর মন্তব্য করার জন্য।
এই নামটা কখনোই জানতাম না। আজকে আপনার সৃজনশীলতার উদ্ভাবক ঘটিয়ে নতুন কিছু জানতে পারলাম। আসলে মানুষের ভেতরে অনেক প্রতিভা লুকিয়ে থাকে তা প্রকাশ করে আবার কেউ করেনা। আপনার মাধ্যমে আমরা নতুন কিছু জানতে পারলাম। আমরা এটি বাড়িতে চেষ্টা করব এটি তৈরি করার এবং আপনি যে এত সুন্দর হবে পরিবেশন করেছেন। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। অনেক ভালো লাগলো আপু
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন ।খেতে খুব মজা।
আজ প্রথম নাম শুনলাম তপসে মাছের। এর আগে কখনও শুনি নি তপস মাছের নাম।আপনি তপসো মাছের রেসিপিটা ধাপে ধাপে আমাদের সাথে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
আমিও রান্নার সময় প্রথম এই মাছটা দেখেছি।তারপর রান্না করে দেখলাম আসলেই খেতে অনেক মজা।
তপসে মাছের সাথে নতুন পরিচিতি হলাম।তোপসে মাছের রেসিপি টা খুবই ভালো তৈরি করেছেন। এবং আপনার উপস্থাপনা টাও খুব ভালো ছিল।
ধন্যবাদ ভাইয়া।
দেখে খেতে মন চাচ্ছে আপু। অসংখ্য ধন্যবাদ এতো মজার রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু।
পোয়া মাছ টা আমার খুব পছন্দের। বিশেষ করে টমেটো দিয়ে ভুনা করলে খুব ভালো লাগে। পোয়া মাছ তো ২ ধরনের। ১ সাদা পোয়া ২ লাল পোয়া। আহহহহ খুব মজার। অনেক সুন্দর রেসিপি শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।