জেনারেল রাইটিং - 🖤 " বেদনাময়-২০২৪ "

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি বাংলাদেশ ঢাকা থেকে আপনাদের সাথে যুক্ত আছি।আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।

বেদনাময় -২০২৪ঃ


Add a heading_20250103_092625_0000.jpg

কানভা দিয়ে বানানো

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজকে আমি শেয়ার করবো একটি জেনারেল রাইটিং। আমার আজকের জেনারেল রাইটিং বিষয়টি কোন বিষয় নিয়ে লেখা তা ইতিমধ্যে আপনারা পোস্টের টাইটেল পড়ে ই জেনে নিয়েছেন।এবার আলোচনার পালা।আসুন,শুরু করি মনের অনুভূতি গুলো।২০২৫ সালকে আমরা সবাই স্বাগত জানিয়ে বরণ করে নিয়েছি।কিন্তু ফেলে আসা দিনগুলোর স্মৃতি কিন্তু আমাদের মনের মাঝে রয়েই গেছে।ভালো দিন,খারাপ দিন আসে,আসবে।কিন্তু বেদনায় নীল হয়ে যাওয়া অনুভূতি গুলো আসলে মন থেকে মুছে ফেলা যায় না।

বছরটি ২০২৪ সাল।বিগত বছরের কথা বলছি।হে,প্রতিবারের মতো বছরটিকে খুব সুন্দর ভাবেই বরণ করে নিয়েছিলাম।কিন্তু এ বছর যে আমার জন্য এতো বেদনাময় হয়ে স্মৃতির করিডোরে থেকে যাবে তা কিন্তু কখনো ভাবিনি।বছরের প্রথম দিকেই বাবার বাড়ির কিছু আপন মানুষের খুব কাছ থেকে স্বার্থপরতা দেখেছি।আরো দেখেছি তাদের মায়াহীন আচরন।কষ্টে তখনই বুকটা ভেঙ্গে গিয়েছিল।কিন্তু সেদিন খুব কাছ থেকে আপন মানুষের স্বার্থপর মুখগুলো দেখার সৌভাগ্য আমার হয়েছিল।

সত্যি কথা বলতে এক জীবনে ভালোবাসার মানুষ,স্বার্থপর মানুষ দেখতে পাওয়া আর চিনতে পারা ভাগ্যেরই ব্যাপার বটে।সবার জীবনে সেই সুযোগ আসে না।আমার এসেছে।তাই নিজেকে সৌভাগ্যবতী বলাই যায়।তখনকার সেই স্বার্থপর মানুষ গুলোর স্বার্থপরতার ঘটনা গুলো হয়তো আমি শেয়ার করতে পারছি না।তবে আমার মন ভাঙ্গা দিয়ে বিষয়টি বুঝাতে চেয়েছি।আশাকরি এতোটুকু বুঝতে পেরেছেন কতেটা কষ্ট পেলে একজন মানুষ বুক ভাঙ্গা কষ্টটা আসলে পায়।

হে,সেই কষ্ট নিয়েই আসলে ২০২৪ সাল আমার শুরু হয়েছিল।এরপর আব্বুর অসুস্থতা।দীর্ঘ চার মাস হাসপাতাল আর বাসা করে করেও বাবাকে ধরে রাখতে পারিনি।এটা আমার মনে অনেক কষ্টের জায়গা নিয়ে আছে।আই সি ইউ তে তিনবার থেকেও যখন বাবাকে ফিরে পেয়েছিলাম।তখন মনের মধ্যে আশার আলো একটু হলেও জ্বলে উঠেছিল।ভেবে নিয়েছিলাম হয়তো আল্লাহ বাবাকে আমাদের মাঝে রেখে যাবেন।কিন্তু না শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারিনি বাবাকে।বাবা আমাদের কে ফেলে না ফেরার দেশে চলে গিয়েছেন।তখন বাবাকে হারানোর ব্যথা আর আপন মানুষের রূপ দুটো ই অনেক বেশী বেদনা দিয়েছিল মনে।

মৃত্যু বাস্তব।তবুও এটা আমাদের মেনে নিতে কষ্ট হয়।আর বেঁচে থেকে যখন কাছের মানুষ গুলোর স্বার্থপরতা,মায়াহীন আচরন দেখতে হয়।সেই যাতবা ও কিন্তু কোন অংশে কম নয়।জানি না আমার অনুভূতি গুলো পড়ে আপনাদের কেমন লাগলো।তবে আমি আমার কষ্টের ২০২৪ সালের অনুভূতি গুলো এখানে লিখে রেখে গেলাম।এই কষ্ট গুলো যেমন আমার মন থেকে কখনো মুছে যাবে না।তেমনি এই লেখাগুলো থেকে যাবে এখানে আমার মন ভাঙ্গা কষ্টের সাক্ষী হয়ে।

২০২৫ সাল,এই নতুন বছরকে স্বাগত জানিয়ে বরণ করে নিলেও ২০২৪ সাল কষ্ট,বেদনায় নীল হয়ে মনের মাঝে রয়ে যাবে।যতদিন বেঁচে থাকবো,ততদিন মনের মধ্যে ব্যথায় নীল হয়েই থেকে যাবে বছরটি।আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে এগিয়ে যাব আশাকরি।অনেক অভিনন্দন রইলো সবার জন্য।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেণীজেনারেল রাইটিং
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনঢাকা

আমার পরিচয়

96PguSMiZiG2aJ3NLqePiD2iuR7rncmaN6uroXtVxGaAG1DAYEG3NCh1cGMczkPKfnE9jjtVxP35CYEZU6ZxZFFTSivQa1eh1ot6ZzwCmG...AwoqceF6TSWE4Nav1o7HAitS9PezzvoZEzSUMtfS3J217L9uHsjpx3ms5GbxwEGUAuTWUnSdiYDs2iCoK7nkvuuSpyiN2X6By4EGTxBFxVhS7R8KCXs5ErEmc.jpeg

আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...PNYeU1ZG126PQwwYwsEMXRPSgTDchsmsthTuCRnsXyUEgYAxXYHvD1KkAgZAv8CLWHJPSdQZmsDDyKM5Ubj9B5mKCqzYYqKNAPfqtYj6eigy9Evp46XYyTvpcv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...f1Dq76pKECV4KekfqyZj18qfc4ziQW3kRYsgW1PMLc47emsksqLgif1cmhk34QEfazWiZ3aAFVCXuC6ZFp39Mc57NeUUL4DNuymUk8Cq7TKhE9BkS9WxCKgszV.gif

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9U7RRG2y2M9YYSM48N5nbcXLb7PqdkYJ9oR9FoA2unvh83eqRV77XS1odgZghsEq4QSkRqvT13kzKTc.jpeg

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38H...Ngs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFZmyW1T5WYxF2TL2KthznYPi6aVayXiVmeqrvyCqCmnquJrNciFufjx91GZCbFjkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 
 2 years ago 

CollageMaker_202513124412334.jpg

CollageMaker_20251311235868.jpg

 2 years ago 

সত্যি আপু বেদনাদায়ক স্মৃতি কখনো ভুলা যায় না। আর মৃত্যু বাস্তব হলেও আমাদের মানতে অনেক কষ্টকর। আপনার বাবার জন্য দোয়া রইল।আর পুরানো দিনের সকল স্মৃতি মুছে এখন নতুন দিনের এগিয়ে যেতে পারি।ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে বছরটা নতুন হলেও আমাদের জীবনের সব কিছুই পুরাতন। ২০২৪ সালের আপনার এই ঘটনাগুলো সত্যিই খারাপ লেগেছে। আপনার বাবার জান্নাত নসিব হোক এই কামনা করি। প্রত্যেক বছর আমরা অনেক কিছুই হারায় এবং নতুন অনেক কিছু শিখি।

 2 years ago 

ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

মানুষের জীবনে সুখ দুঃখ দু'টোই থাকে। এই নিয়েই চলা জীবন। সেই সাথে পুরাতনকে ভুলে নতুনের পথে হেঁটে যেতে হয় সকল দুঃখকে সাথী করে।২০২৪ সাল আপনার জন্য অনেক বেদনার। বাবা হারানোর কস্ট কেউ ভুলতে পারে না। আংকেল যেনো জান্নাতের বাসিন্দা হন সে দোয়া করি। সেই সাথে দোয়া করি ২০২৫ সাল যেনো আপনার ভালো কাটে।

 2 years ago 

কিছু কিছু ঘটনাকে আমরা চাইলেও ভুলে যেতে পারি না। আপনার বাবার চলে যাওয়ার কথা জানি। সত্যি সেই দিনগুলো কখনোই ভোলার নয়। আল্লাহ আপনাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। সবকিছু ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপু। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 62241.92
ETH 1746.30
USDT 1.00
SBD 0.39