ধ্বংসপ্রাপ্ত পারিবারিক মূল্যবোধ।
পত্রিকার একটা খবরে হঠাৎ করে চোখ আটকে যায়। এমন না যে এই ধরনের ঘটনা এই প্রথম দেখলাম। এমন ঘটনা হরহামেশাই আমাদের চারপাশে ঘটছে। খবরটা হচ্ছে বৃদ্ধ মা-বাবাকে ঘর থেকে বের করে দেয়া হয়েছে।
এই ধরনের খবর যখনই দেখি। তখনই নিজের বিবেকের কাছে প্রশ্ন ওঠে, আসলেই কি আমরা সভ্য মানুষ হতে পেরেছি? যে বাবা-মা তাদের জীবনের সমস্ত কিছু দিয়ে আমাদেরকে লালন-পালন করে বড় করেছে। আমাদেরকে লালন পালন করতে গিয়ে তাদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ বিসর্জন দিতে হয়েছে। বৃদ্ধ বয়সে যখন সেই বাবা-মায়ের সন্তান এর সবচাইতে বেশি প্রয়োজন। ঠিক তখন তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়া হচ্ছে চরম জঘন্য কাজ। মা-বাবা হচ্ছে সন্তানের জন্য সৃষ্টিকর্তার দেয়া সবচেয়ে বড় উপহার। এই মহামূল্যবান উপহারকেএইভাবে ছুঁড়ে ফেলে দেয়া। এর থেকে ঘৃণ্য আর কোন কাজ কি হতে পারে? অথচ মানুষরূপী কিছু হায়েনা একাজগুলো করছে অবলীলায়। এই বৃদ্ধ দম্পতির ৪ জন ছেলে আছে। অথচ কারো কাছে তাদের ঠাঁই হয়নি। অথচ এই বৃদ্ধ দম্পতি তাদের সর্বস্ব উজাড় করে ৪ সন্তানকে মানুষ করেছে। শুধু মানুষ করে ছেড়ে দেয়নি। তাদেরকে বিয়ে দিয়েছে। নিজেদের যতটুক সম্পদ ছিলো সবই ছেলেদের মাঝে ভাগ করে দিয়েছে। সবদিয়ে যখন তারা নিঃস্ব রিক্ত ঠিক তখনই সন্তান নামের এই জঘন্য প্রাণীগুলো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।
ছবির সোর্স-লিংক
এই খবরের একটা ভাল দিকও আছে। পুলিশ প্রশাসন এই বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে তাদের বড় ছেলের কাছে আপাতত বুঝিয়ে দিয়েছে এবং তাদের জন্য বৃদ্ধাশ্রমের থাকার ব্যবস্থা হচ্ছে। আর যে তিন সন্তান তাদেরকে রাস্তায় বের করে দিয়েছিল তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কিন্তু এভাবে কি আমাদের ধ্বংসপ্রাপ্ত পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনা সম্ভব? আমাদের এই ভারত উপমহাদেশের মানুষের ভেতর যে কটা ভালো গুণ ছিল তার অন্যতম হচ্ছে সুদৃঢ় পারিবারিক বন্ধন। কিন্তু এখন তা কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। এই ধরনের খবর দেখলে নচিকেতার সেই গানটির কথা মনে পড়ে যায়
-
ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার
মস্ত ফ্লাটে যায়না দেখা এপার ওপার
ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার
মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার
নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচেয়ে কম দামি ছিলাম একমাএ আমি
ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম
আমাদের উচিত আমাদের সন্তানকে পারিবারিক মূল্যবোধ শেখানো। পারিবারিক বন্ধন এর গুরুত্ব বোঝানো।আর না হলে হয়ত আমাদের শেষ ঠাই হবে ওই বৃদ্ধাশ্রমে। পৃথিবীর সমস্ত বাবা-মার ভালো থাকুক। এই কামনায় আজকের মত এখানেই শেষ করছি।
Cc- @rme
Cc- @rex-sumon
⬛⬛ধন্যবাদ⬛⬛
আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।
অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এই মর্মান্তিক ঘটনাটি।সত্যি এটা একটা কালবাধ্যি হয়ে দাঁড়িয়েছে আমাদের আজকের এই সমাজে।এর সমাধান শাস্তির মধ্যে কতটা আসবে ঠিক আমরা কেউই জানি না।তবে এই জঘন্য মূল্যবোধ এর পরিবর্তন একান্তই দরকার।না হলে সব রসাতলে যাবে যে।
ঠিক বলেছেন দাদা। এটা যে কতটা হৃদয় বিদারক। এমন খবরে বুকের ভেতরটা হু হু করে ওঠে।
"আমাদের উচিত আমাদের সন্তানকে পারিবারিক মূল্যবোধ শেখানো। পারিবারিক বন্ধন এর গুরুত্ব বোঝানো।আর না হলে হয়ত আমাদের শেষ ঠাই হবে ওই বৃদ্ধাশ্রমে। " একদম সঠিক কথা বলেছেন।
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। পরিস্থিতি আসলেই ভয়াবহ আকার ধারণ করছে।
You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.
Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject
There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,
For general information about what is happening on Steem follow @steemitblog.