ফটোগ্রাফি: আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব- ১০৫ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- প্রকৃতির অপরুপ সৌন্দর্য
- ১০, এপ্রিল ,২০২৪
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ১০৫ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
আপনারা সবাই আমার ফটোগ্রাফি পর্বের সাক্ষী হয়ে আছেন । প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। আজকের এঈ অগ্রযাত্রায় একশতম পর্বে পৌঁছলাম। প্রতি সপ্তাহের বুধবারে আমি ফটোগ্রাফি পর্ব শেয়ার করে থাকি। সব সময় চেষ্টা করি প্রকৃতির এই সৌন্দর্যের সেরা মুহূর্ত এবং দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি এবং ফটোগ্রাফির সার্থকতা।ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
#১
Device : Redmi note 11
নীল আকাশের সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| আসলে প্রকৃতি যখন তার সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তোলে । তখন আমরা প্রকৃতির সান্নিধ্য গেলে জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে যাই । যেখানে প্রকৃতি আমাকে আপন করে নেয়। সবুজ শ্যামল পরিবেশ যেটা প্রকৃতির সৌন্দর্যের ভিন্ন রূপ। এই সময় মাঠে কৃষকেরা ধান চাষ করে সবুজ পরিবেশ দেখতে দারুন লাগে।এ যেন ভিন্ন এক আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া । এই সময় আকাশের সৌন্দর্য খুবই সুন্দর বিভিন্ন সাদা আকাশের ভেলা। নদীর পাড়ে বসে থেকে সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারাটা সত্যিই অনেক আনন্দের। আকাশের সৌন্দর্যে ছেয়ে আছে নদীর বুক। |
|---|
#২
Device : Redmi note 11
ঘাস ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল ফুটতে দেখতে পাই । মাঠে প্রান্তে যে সকল ফুল ফুটে থাকে যেগুলো আমাদের অচেনা অজানা । তবুও সেটা প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলে। দেখতে অনেক সুন্দর লাগে। শীতের শেষ মুহূর্তে কৃষকেরা মাঠে ভুট্টা চাষ করে। আসলে সেদিন আকাশ নীল এবং প্রকৃতির মাঝে ভিন্ন এক সৌন্দর্য বয়ে এনেছে । সবুজ শ্যামল পরিবেশ আকাশের সৌন্দর্য সবমিলিয়ে দারুন একটা রিফ্লেকশন। কাশফুল গাছের ফুলগুলো সেই নীল আকাশের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। |
|---|
#৩
Device : Redmi note 11
ঘোড়ার গাড়ি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| প্রকৃতি এতটাই সুন্দর যেখানেই যাবেন ভিন্ন ভিন্ন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একজন কৃষক সবুজ ঘাস মাথায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে দৃশ্যটি দেখতে দারুন লাগছিল নীল আকাশের মধ্যে তার সৌন্দর্য ফুটে উঠেছে। এইতো পরশুদিন খোলা আকাশের পানে গাড়িতে চড়ে যাচ্ছিলাম। বাইক নিয়ে আমরা মাঠের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বড়ই খাব বলে পাশেই ধান চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে। সেই রাস্তায় বালু বাহি গাড়ি চলাচল করার কারণে মাটির রাস্তায় হাঁটু সমান ধূলিকণায় পরিপূর্ণ । |
|---|
#৪
Device : Redmi note 11
মাশরুমের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| প্রকৃতি এতটাই সুন্দর যেখানেই যাবেন ভিন্ন ভিন্ন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এইতো পরশুদিন খোলা আকাশের পানে গাড়িতে চড়ে যাচ্ছিলাম। বাইক নিয়ে আমরা মাঠের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বড়ই খাব বলে পাশেই ধান চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে। নদীর তীর ঘেঁষে মেঠো রাস্তা সেই রাস্তা দিয়ে মহিষের গাড়ি যাতায়াত করে। বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে একদিকে মেঘলা আকাশ অন্যদিকে তাদের ব্যস্তময় মুহূর্ত দারুন একটা পরিবেশ। সেই দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি । |
|---|
#৫
Device : Redmi note 11
নদীর দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদ নদী রয়েছে ।যেখানে অনেক মানুষের জীবন জীবিকার নির্বাহ করে থাকে। ছোট্টবেলা দেখেছি নদীতে প্রচুর মাছ পাওয়া যেত ।বর্তমানে খুবই কম পাওয়া যায় নদীর পাড়ে মানুষ নদীতে মাছ ধরার মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এ সময় নদীতে পানি কম থাকে তারা জাল দিয়ে ঘিরে রেখেছে সেখানে জাল টেনে মাছ ধরছে । আমি খুব কাছাকাছি গিয়ে মাছ ধরার দৃশ্যটি উপভোগ করেছি । কিন্তু তেমন একটা মাছ পাইনি তবুও নদীর মাছ দেখতে অনেক ভালো লাগে । |
|---|
#৬
Device : Redmi note 11
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। নদীর তীরে একটি নৌকা ঘাটে বাঁধা আছে, সূর্য পশ্চিম আকাশে ফেলে পড়েছে। একান্ত নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে ঘাটের এই সৌন্দর্য প্রকৃতির এক ভিন্নরূপ যেটা ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে । |
|---|
#৭
Device : Redmi note 11
ইটভাটার দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| এই ছোট্ট জীবনে বন্ধু-বান্ধব ভাই ব্রাদার তাদের সাথে যে পরিমাণ পিকনিক করেছি। হয়তো সেই মুহূর্তগুলো একসময় মিস করব। জীবনের একটি সময় থাকে শুধু স্বাধীনতায় পরিপূর্ণ। যেকোনো ইচ্ছা খুব সহজে পূরণ করার সাহসিকতা। একটি সময় পিকনিকের নাম উঠলেই শুরু হয়ে যেত রান্নাবান্না রাতের বেলা আড্ডা দারুন একটা মুহূর্ত। যেটা এখন খুবই মিস করি। সবাই এখন কর্মে ব্যস্ত এই দৃশ্যের একটা ফটোগ্রাফি অনেক দিন আগে মোবাইলে করে রেখেছিলাম সেটাই ফটোগ্রাফি হিসেবে শেয়ার করলাম। |
|---|
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই অসাধারণ কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি সুন্দর ছিল তবে বিশেষ করে সূর্যদয় অর্থাৎ সন্ধ্যার আগ মুহূর্তের ছবিটি অসাধারণ সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর করে ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করে খুব সুন্দর বিস্তারিত লেখার জন্য।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ফটোগ্রাফি করার চেষ্টা করি । যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
প্রকৃতির অপরুপ সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আপনি সব সময়ই অনেক সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। বিশেষ করে মাশরুম এর ছবিটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক দিন পরে আপনার পোস্ট এর মাধ্যমে ঘোড়ার গাড়ি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ভাই।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ।যেটা আমাদেরকে মুগ্ধ করে । তার পাশাপাশি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি। আপনাদের এই সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রেরণা দেয়।
খুব সুন্দর ছিল আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি। বরাবরই আপনি চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেন। ফটোগ্রাফিতে আপনার বেশ ভালো দক্ষতা রয়েছে সেটা বোঝাই যায়। আজকের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। বিশেষ করে ঘোড়ার গাড়ি এবং মাশরুমের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ ভাইয়া চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
সব সময় আপনি আমার ফটোগ্রাফ থেকে প্রশংসা করে থাকেন। যেটা আমাকে ফটোগ্রাফি করতে আরো অনুপ্রেরণা দিয়ে থাকে। সে জন্য ধারাবাহিকভাবে আপনাদের সাথে ফটোগ্রাফি শেয়ার করে থাকি।
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। একেবারে মন জুড়ানো ফটোগ্রাফি করেছেন আপনি। সূর্যাস্তের প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে ধন্যবাদ আপনাকে।
প্রাকৃতিক দৃশ্য সব সময় অনেক সুন্দর যেটা প্রতিনিয়ত উপভোগ করি। তার পাশাপাশি ফটোগ্রাফি করি । আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে।
প্রকৃতির অপরুপ কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করলেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে আমার।আজকের ফটোগ্রাফি গুলো খুব চমৎকার ভাবে ক্যাপচার করেছেন।সবগুলো ফটোগ্রাফি ই দারুন ছিল।তবে খুব বেশী ভালো লেগেছে ঘাস ফুল,আকাশ,সূর্যাস্ত,ঘোড়ার গাড়ির ফটোগ্রাফি গুলো।ধন্যবাদ জানাই আপনাকে প্রতিনিয়ত দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
হ্যাঁ সব সময় চেষ্টা করি যে কোন সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার । যেটা আপনারা উপভোগ করেন আপনাদের কাছে ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
প্রকৃতি যেন আমাদের জীবন কে উপলব্দি করায়। আবার নতুন করে বাঁচতে শেখায়। সাহস দেয় অনুপ্রেরণা দেয়। প্রকৃতির ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন ভাই। মাশরুম টা বেশ দারুণ লাগছে। অন্য গুলোও বেশ চমৎকার করেছেন। পিকনিক তো এখন করায় হয়ে উঠে না। সেদিক থেকে আপনারা এখনও সক্রিয়। সবমিলিয়ে দারুণ ছিল ফটোগ্রাফি গুলো ভাই।
হ্যাঁ প্রকৃতি আমাদের জীবনকে উপলব্ধি করায়। নতুন করে বাঁচতে এবং প্রকৃতির সান্নিধ্যে যেতে আমাদেরকে আপন করে নেয়। সেই জায়গা থেকে সব সময় চেষ্টা করি ফটোগ্রাফি করার । যে আপনাদের কাছে ভালো লাগে।
আপনার বেস্ট ফটোগ্রাফির ১০৫ তম পর্ব আমেদাবাদে শেয়ার করেছেন ভাই। আপনার ফটোগ্রাফি গুলো সকলকে নতুন করে বলার কিছুই নেই। আপনি খুব সুন্দর করে ফটোগ্রাফি করতে পারেন এটার বলার অপেক্ষা রাখে না। আসলে ফটোগ্রাফি টা আমার কাছে দারুন লেগেছে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি প্রতি সপ্তাহে বুধবারে ধারাবাহিকভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। যেটা চলমান থাকবে এই ফটোগ্রাফি আপনাদের কাছে খুবই ভালো লাগে। সে জন্যই ফটোগ্রাফি করে থাকি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। সু স্বাগতম আপনাকে।