বিকেলে নদীর পারে কাটানো মুহুর্ত //ripon40

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • বিকেলে নদীর পারে কাটানো মুহুর্ত
  • ২২, জুলাই ,২০২৫
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। বিকেলে কাটানোর সুন্দর মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



তাহলে চলুন গল্পটি শুরু করি


একটি দিনের সেরা মুহূর্তগুলোর মধ্যে হল বিকেল মুহূর্ত। যেটা সবার কাছে খুবই প্রিয় সময় বিকেল মুহূর্তে যেকোনো জায়গায় ঘোরাঘুরি করার মজাই আলাদা। বিশেষ করে গ্রামীণ পরিবেশে খোলা মেলা পরিবেশ যেমন মাঠে সবুজ শ্যামল পরিবেশ উপভোগ করতে সবাই পছন্দ করে। অনেকদিন হলো এইরকম খোলামেলা পরিবেশ উপভোগ করা হয় না ।বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ, আর এই দেশের প্রাণ হচ্ছে সবুজ মাঠ। গ্রামীণ বাংলাদেশে যেদিকেই তাকাই, দেখা মেলে বিস্তৃত সবুজ মাঠের। এটি শুধু চোখের আরাম নয়, জীবনেরও অবিচ্ছেদ্য অংশ।

IMG_20240518_160941.jpg

IMG_20240518_160938.jpg

IMG_20241020_103946.jpg


Device : Redmi Note 11
সবুজ প্রকৃতি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



হঠাৎ দুপুর টাইমে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে বিকেলে মাঠের উদ্দেশ্যে বের হব নিজেদের বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ রয়েছে সেগুলো পরিদর্শন করব বিকেল সাড়ে তিনটার দিকে মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের চাষাবাদ জমিতে পৌঁছানোর সাথে সাথে কেন জানি মনটা ভালো হয়ে গেল ।এরকম খোলামেলা পরিবেশ উপভোগ করলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আমাদের জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়েছে।মাঠের সবুজ প্রকৃতি আমাদের চোখে প্রশান্তি আর মনে শান্তি আনে। খোলা মাঠে সবুজ ঘাস আর ফসলের সারি যেন একটানা সবুজ চাদর বিছানো। ভোরের কুয়াশা ভেজা মাঠ আর বিকেলের রোদে ঝলমল করা দৃশ্য মনকে ভালো করে তোলে। এই মাঠ শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি আমাদের জীবনের অংশ।

IMG_20240518_101150.jpg

IMG_20240518_101148.jpg

IMG_20240518_101403.jpg


Device : Redmi Note 11
জাল দিয়ে মাছ ধরার দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



কিন্তু দুঃখজনকভাবে আজ অনেক সবুজ মাঠ দালান কোঠায় ঢেকে যাচ্ছে। নগরায়ণের কারণে প্রকৃতির এই খোলা জায়গাগুলো হারিয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত মাঠের সবুজ রক্ষা করা, গাছ লাগানো এবং পরিবেশ ভালো রাখা। কারণ সবুজ প্রকৃতি মানেই সুস্থ জীবন আর সুন্দর ভবিষ্যৎ।আমাদের এখানকার কৃষকেরা কিছুটা অলস প্রকৃতির সহজ চাষাবাদ গুলোই করতে তারা পছন্দ করে যেগুলোতে সময় খুব কম দেয়া লাগে যেমন কলা চাষ ধান চাষ সেজন্য এই অঞ্চলে সবজির জাতীয় যেকোনো ধরনের ফসল চাষাবাদ খুবই কম হয়। যাই হোক আমাদের সব ধরনের চাষাবাদ ফসলি রয়েছে কম বেশি যেগুলোর নাম বলেছি সেগুলোর সবই রয়েছে।

IMG_20240911_173144.jpg

IMG_20240911_173140.jpg

IMG_20240911_171047.jpg

IMG_20240911_171044.jpg


Device : Redmi Note 11
শাখা নদীর দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমাদের ফসলে জমিতে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়বে গাজর। এবার প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে গাজরের ফলন আশানুরূপ হবে না গত বছরের তুলনায় অর্ধেক টানা এক সপ্তাহ যাবত নিম্নচাপ থাকার কারণে আমাদের গাজরের ফলন কম হবে। যাইহোক প্রকৃতির নিয়তি কে মেনে নিতেই হবে কিছুই করার নেই সেজন্যই বা সকল ধরনের সবজির দাম অনেক বেশি হবে অন্যান্য যে চাষাবাদ ফসল রয়েছে সেগুলো ঘুরাঘুরি করে দেখার চেষ্টা করলাম। লাল শাক, পালং শাক এবং মুলা এবার সবচেয়ে ভালো হয়েছে। বিকেল মুহূর্তে এরকম সবুজ প্রকৃতির মধ্যে সময় কাটালে আসলে মন ভালো হয়ে যায় মাঠের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন ধরনের ফসল যেগুলো মানুষের মনকে উজ্জীবিত করে। অনেকদিন পর মাঠে গিয়ে দারুন সময় পার করলাম। আশা করি আপনাদের কাছে এই সুন্দর মুহূর্ত অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীবিকেলে নদীর পারে কাটানো মুহুর্ত
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনKushtia

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

Screenshot_2025-07-23-00-32-55-826_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-07-23-00-31-25-221_com.twitter.android.jpg

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 62816.13
ETH 1674.13
USDT 1.00
SBD 0.41