সরষে ইলিশ রেসিপি।
আজ - ১২ই আশ্বিন |১৪৩০ বঙ্গাব্দ, | শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের প্রত্যেকের খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সরিষা ইলিশ এই নামটা শুনে আমাদের সব প্রত্যেকের মুখে জিভে জল চলে আসে । বাঙালির প্রত্যেকের খুবই প্রিয় একটি রেসিপি এটি । বাঙালির বাড়িতে ইলিশ মাছের সিজনে কিছু হোক কিংবা না হোক ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ সেটা তো অবশ্যই হবেই হবে।
প্রয়োজনীয় উপকরণঃ
- ইলিশ মাছ ।
- মরিচের গুঁড়া।
- লবণ।
- তেল।
- জিরা বাটা।
- আদা বাটা।
- রসুন বাটা।
- সরিষা বাটা।
- কাঁচা মরিচ।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নেব।
ধাপ-২ঃ
- এবার মাছগুলোকে লবণ , হলুদ, মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিব।
ধাপ-৩ঃ
এরপর সরিষার তেল গরম করতে দিবো। সরিষার তেল গরম হয়ে গেলে এর মধ্যে হলে হলুদের গুড়া , মরিচের গুড়া দিয়ে দিব এবং অল্প পানি দিয়ে। মসলাগুলোকে কষিয়ে নিব এরপর মাছগুলো এর মধ্যে দিয়ে দিব।
ধাপ-৪ঃ
ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব।
ধাপ-৫ঃ
মাছগুলোকে কষানো হয়ে গেলে এরপর সরিষা ও কাঁচা মরিচ বাটা দিয়ে দিব।
ধাপ-৬ঃ
এরপর পরিমাণমতো পানি দিয়ে দিব।
ধাপ-৭ঃ
এবার ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে রান্না করবো।
ধাপ-৮ঃ
যখন ঝোল গুলো অনেকটাই ঘন হয়ে আসবে তখন এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে নিব।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
ইলিশ মাছ পছন্দ করেনা এমন মানুষ খুব কমই আছে। আর সরিষা ইলিশ হলে তো কথাই নেই। কিন্তু এবারের ইলিশ মাছের দাম আমার কাছে বেশি মনে হচ্ছে। যা মধ্যবিত্তদের খাওয়া খুবই কষ্টকর। আপনার রেসিপিটা দেখে খুবই লোভনীয় লাগছে। রান্না করার প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। চাইলে যে কেউ খুব সুন্দর ভাবে রান্না করে নিতে পারবে। মজাদার ও পছন্দের একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
আমি আজ পর্যন্ত একবার সরষে ইলিশ খেয়েছি। যা খেয়েছিলাম কিছুদিন আগে। সরষে ইলিশ খাওয়ার পর আমার পছন্দের খাবারের তালিকায় সরষে ইলিশ জায়গা করে নিয়েছে।সরষে ইলিশ খেতে যে এত মজা তা এর আগে আমি কখনো জানতাম না। আজকে আপনার তৈরি সরষে ইলিশ দেখেই তো খেতে ইচ্ছা করছে। দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছিল।সরষে ইলিশ রেসিপি তৈরি করার পদ্ধতি গুলো আমাদের মাঝে এত সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।
সত্যিই সরিষা ইলিশ নাম শুনেই জিভে জল চলে আসলো,আর দেখেও লোভ লেগে গেল।আপনার রেসিপিটি দারুণ হয়েছে ভাইয়া।মাছ ভেজে রান্না করেছেন দেখে ভালো লাগছে,আমরাও এইভাবে রান্না করি।মনে হচ্ছে বেশ বড় সাইজের ইলিশ মাছ রান্না করেছেন।তাছাড়া এই মাছটি আমার খুবই প্রিয়,ধন্যবাদ আপনাকে সকলের পছন্দের রেসিপি রান্না করার জন্য।
ইলিশ মাছ এমনিতেই অনেক পছন্দের তবে সরষে ইলিশ হলে তো কোন কথাই নেই।একদম প্রিয় একটি রেসিপি ছিল ভাই । সাধারণত ইলিশ এমনি রান্নার চাইতে সরষে ইলিশ রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সরষে ইলিশ দেখেই তো জিভে জল চলে এলো।আমার ভীষন পছন্দ এই সরষে ইলিশ। আপনার উপস্থাপনা খুবই চমৎকার হয়েছে ভাইয়া। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
ইলিশ জাতীয় মাছ। এই ইলিশ মাছটি কম বেশি সবাই পছন্দ করে থাকে। তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষি ইলিশ মাছের প্রতি দুর্বল। আর ইলিশের দাম যতই হোক না কেন বাঙালিরা কিনে খাবেই। আপনার সরষে ইলিশ মাছের রেসিপিটি দেখে লোভ লেগে গেল। দেখেও মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল।
অনেক ধন্যবাদ ভাই দারুন ও দুর্দান্ত একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ। জাতীয় মাছ, ইলিশ মাছ হলেও বাংলাদেশের মানুষের ইলিশ মাছ খুব কম সংখ্যক মানুষই খেয়ে থাকেন। ১ কেজি ইলিশ মাছের দাম যদি ১৫০০ টাকা হয়, তাহলে মধ্যবিত্ত পরিবারের মানুষ থেকে শুরু করে নিম্ন পর্যন্ত কিনে খাওয়া সামর্থ্য নেই। ভাই আপনার রান্নার প্রসেসিংটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এভাবে ইলিশ মাছ রান্না করে খেতেও ভীষণ সুস্বাদু লাগে। আপনাকে ধন্যবাদ চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি সরিষা ইলিশের লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব ভালো ছিল।রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন। এটা দেখে যে কেউ সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ভাই আপনি খুব সুন্দর একটি রেসিপি আজকে শেয়ার করেছেন। আসলে ভাই ইলিশ মাছ খেতে অনেক স্বাদ লাগে। আর আমরা বাঙালি, আমাদের একটা পরিচয় আছে মাছে ভাতে বাঙালি। আপনার সরষে বাটা ইলিশ মাছের রেসিপি দেখে খুবই লোভ হচ্ছে খেতে। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
বাঙ্গালী দের প্রিয় একটি খাবার। সরষে ইলিশ রেসিপি দেখে তো মনে হচ্ছে কেউ লোভ সামলাতে পারবে না। লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। সরষে ইলিশ খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।