কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।
আজ - ২৯ ই কার্তিক ১৪২৮ , বঙ্গাব্দ |রবিবার | হেমন্ত-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে কিভাবে কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করা যায় তা শেয়ার করব।
ছবিঃ collage maker অ্যাপস এর মাধ্যমে এডিট করা হয়েছে।
প্রয়োজনীয় উপকরণঃ
- শক্ত কাগজ।
- আঠা।
- কাঁচি।
- রঙিন কাগজ।
- জলরং।
প্রতিদিন রেসিপি, টপিক, ডেইলি লাইফের ঘটনা এইসব বিষয়গুলো লেখতে লেখতে খুব বিরক্তবোধ করছিলাম। তাই আজ ভিন্ন কিছু নিয়ে আসলাম।
বেশ অনেকদিন হলো কোন DIY প্রজেক্ট করছি না। তাই আজ কিছুটা সময় বের করে একটি ওয়ালমেট তৈরি করলাম। ওয়ালমেট তৈরির পর দেখতে খুব সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাবেন।
আপনারা দেখে নিন আমি এই ওয়ালমেট কিভাবে তৈরি করেছি।
প্রস্তুতিকরণঃ
ধাপ- ১ঃ
- প্রথমে একটি শক্ত কাগজকে গোল করে কেটে নেব।
ধাপ- ২ঃ
- অ্যাপ লম্বালম্বি করে কেটে নিব।
ধাপ- ৩ঃ
- কাগজ গুলো কে ছোট ছোট টুকরো করে নিব।
ধাপ- ৪ঃ
- গোল কাগজটির উপর টুকরো করা কাগজগুলো কে আঠা দিয়ে লাগিয়ে দেবো ।
ধাপ- ৫ঃ
- বাড়তি অংশগুলোকে কেটে গোল করে নিব।
ধাপ- ৬ঃ
- কেটে নেওয়ার পর দেখতে এরকম হয়েছে।
ধাপ- ৭ঃ
- এরপর উপরের অংশগুলোতে লাল রং করে নিব।
ধাপ- ৮ঃ
- এরপর মাঝের অংশগুলোতে কালো রং করে নেব।
ধাপ- ৯ঃ
- রং করা শেষে এরকম দেখতে হয়েছে।
ধাপ- ১০ঃ
- এরপর তিনটি রঙিন কাগজকে গোল করে কেটে নিয়েছি।
ধাপ- ১১ঃ-
- নিচের ছবির মত করে কাগজটিকে কেটে নিয়েছি।
ধাপ- ১২ঃ-
- কেটে নেওয়া কাগজগুলো কে পেচিয়ে পেচিয়ে ফুল তৈরি করে নিয়েছি।
ধাপ- ১৩ঃ-
- এরপর সবুজ রঙের একটি কাগজকে কেটে পাতা তৈরি করে নিয়েছি।
ধাপ- ১৪ঃ-
- পূর্বে তৈরি করা ফুলগুলোকে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি।
ধাপ- ১৫ঃ-
- ফুল গুলোর মাঝ বরাবর পাতাগুলো বসিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল সুন্দর একটি ওয়ালমেট।
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
ভাইয়া আপনার কাজটি জাস্ট অসাধারণ হয়েছে। আসলে ইটের কাজগুলো একদম ফুটে উঠেছে। তারপর ফুল আর পাতা বসানোর পরেতো এটা আরো দারুন লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য 🙂🙂
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ভাইয়া আমি এত্তো সুন্দর ওয়ালমেট দেখিনি। মনে হচ্ছে অরিজিনাল ইটের তৈরি ওয়াল এর উপর ফুল লাগানো। আমার খুব পছন্দ হয়েছে ভাইয়া। অসংখ্য ধন্যবাদ।
কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর এই ওয়ালমেট তৈরি করেছেন। আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনার দক্ষতা দেখে আমি সত্যি মুগ্ধ। আপনার সুন্দর উপস্থাপন দেখে আমি এটি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া,আপনি এত সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন তা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি।ভাইয়া আপনি রান্না যেমন সুস্বাদু ভাবে করেন।তেমনি ওয়ালমেট খুব সুন্দরভাবে তৈরি করেন দেখে আমার খুব ভালো লেগেছে। নিখুঁতভাবে আপনি এই ওয়ালমেট টি তৈরি করেছেন। ভাইয়া,ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছেন।
ভাইয়া আমি যখন প্রথমে ভাবলাম। এটা মনে করলাম ইটের তৈরি। না না তারপরে দেখছি আপনি কাগজ দিয়ে এত সুন্দর ওয়ালমেট বানিয়েছেন। এত বুদ্ধি খাটিয়ে ভাইয়া। সত্যি একদম ইউনিক একটা ওয়ালমেট ছিল আমার দেখা। প্রতিটা ধাপ আপনি খুবই ভালভাবে পরিবেশন করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন খুবই ভালো লাগলো ভাইয়া
বাহ ভাইয়া আপনিতো কাগজ দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে এত সুন্দর লাগছে যে আপনাকে বলে বুঝাতে পারব না ।আমার কাছে আপনার ওয়ালমেট টি খুবই খুবই সুন্দর লেগেছে। এটি তৈরি করতে আপনার যে প্রচুর সময় প্রয়োজন হয়েছে তা দেখেই বুঝতে পারছি। প্রতিটি ধাপ আপনি এত নিখুত ভাবে দেখিয়েছেন যে কি আর বলব। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর ওয়ালমেট শেয়ার করার জন্য।
দাদা একদম নিখুঁত হাতের কাজ 👌👌। প্রশংসা করতেই হবে। ইটের দেয়ালের প্রতিটা ধাপ অসাধারণ ছিল। আর নানান রঙের ফুল গুলো মন কেড়ে নিয়েছে একদম। সত্যি বলতে ভালো লাগার মতো একটা কাজ।
ভাইয়া আপনার ওয়ালমেট টি খুব চমৎকার হয়েছে। আমার কাছে আপনার ছয় নম্বর ছবিটি খুব ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে কোন ইটের দেয়ালের ছবি। তাছাড়া আপনি ফুল বানিয়েছে খুব সুন্দর হয়েছে। আমি এভাবে একবার ফুল বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু বানাতে পারিনি। কিন্তু আপনি খুব নিখুঁতভাবে ফুলটি বানিয়েছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে।
সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাই। ওয়ালমেট এ ব্যবহৃত ইট গুলো অনেক সুন্দর হয়েছে এবং সেইসঙ্গে ফুলগুলো আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।