আমার কাছে জীবনের মানে।

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

আজ - ২২ই আষাঢ় | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।


আজ আমি আপনাদের সাথে জীবন নিয়ে কিছু কথা শেয়ার করব। যদিও এগুলো আমার একান্তই ব্যক্তিগত মতামত আপনাদের সাথে নাও মিলতে পারে




man-3915438_1920.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

জীবনের মানে


জীবনের সংজ্ঞার কথায় যদি আসি তবে তা একেকজনের কাছে একেক রকম। এর সংজ্ঞা যে অনেক বড়। আর আমার কাছে জীবনের মানে হাসি, আনন্দ, সুখ, দুঃখ-বেদনা সকল কিছু। জীবন যে শুধু সুখময় হবে তা ধারণা করাটা বোকামি। জীবনে যদি সুখ থাকতে পারে তাহলে দুঃখ ও থাকবে। এটাই স্বাভাবিক এরই নাম জীবন। যদি দুঃখ না থাকে তাহলে বুঝবে কিভাবে যে সুখে থাকার মর্ম। এটিকে আমাদের মেনে নিতেই হবে।


রকালের তুলনায় জীবন অনেক সংকীর্ণ বা ক্ষুদ্র। এই ক্ষুদ্র জীবনে আমাদের অনেক কিছু না পাওয়া থেকে যায়। এই না পাওয়া বিষয়গুলোকে বাদ দিয়ে এগিয়ে যেতে হবে । এই না পাওয়া বিষয় গুলোকে নিয়ে যদি আমরা হতাশ থাকি তবে তার কষ্ট কমবে না বরং বাড়বে।


মাদের উচিত না পাওয়া বিষয়টিকে বাদ দিয়ে জীবনে কি পেয়েছি সেটিকে খুঁজে বের করা। জীবনের সার্থকতা তখনই হবে যখন জীবন নিয়ে আমাদের কোন অভিযোগ থাকবে না। জীবনে যখন যা হবে তখন সেটিকে মেনে নিতে হবে। আমাদের একটি কথা ভুলে গেলে চলবে না, জীবনে কেউ পরিপূর্ণভাবে সুখী নয়। কোন না কোন কারনে সে অসুখি থাকে। হয়তো আমার কাছে যেটি আছে সেটি অন্য কারো কাছে নেই যার কারনে সে অসুখী।


কি হবে জীবনে এত মানে খুঁজে। জীবন জীবনের মতো যেভাবে চলছে সেভাবে চলতে দিন । এবং ছোট ছোট খুশি গুলো খেয়াল রাখুন যাতে জীবনে চলার পথে অনুপ্রেরণা যোগাতে পারে।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।



Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

-cover copy.png

||Community Page|Discord Group||


Sort:  
 5 years ago 

আমি আপনার সাথে আপনার কথার সাতে একমত পোষণ করছি, সত্যি জীবনের অনেক ক্ষেত্রে মানে খোজার প্রয়োজন নেই।

 5 years ago 

জীবনে এই দুটি দিক সব সময়ই উপস্থিত থাকবে তবে না পাওয়ার বিষয়গুলোকে বাদ নিয়ে প্রাপ্তির বিষয়গুলোকে বেশী গুরুত্ব দিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ ভাই চমৎকার কিছু কথা ভাগ করে নেয়ার জন্য।

 5 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাই।

 5 years ago 

জীবনের মানে এটাই আসলে এমন হওয়া উচিত কারণ হাসি কান্না সবকিছু মিলিয়ে জীবন। শুধু হাসি থাকলে জীবনটা সার্থক হত না । জীবনে দুঃখ আছে বলেই জীবন সফল। অনেক সুন্দর করে লিখেছেন ধন্যবাদ

আসলে এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আপনি জীবনটা কীভাবে দেখছেন তার উপর অনেক কিছুই নির্ভর করে।আপনার লেখাটি ভালো হয়েছে।

 5 years ago 

জীবন বড়ই অদ্ভূত ভাই ।যার কাছে যেমন। ধন্যবাদ আপনাকে,ভালো লিখেছেন।

 5 years ago 

জীবনের ভালো দিকও খারাপ দিক থাকবেই। জীবন সম্পর্কে ভালো ব্যাখ্যা দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন।শুধু সুখের জীবন সেটা কে জীবন বলা চলেনা।উত্থান পতন নিয়েই মানুষের জীবন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 59763.81
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42