উড়িষ্যার চাঁদিপুরের সমুদ্র সৈকতে লুপ্তপ্রায় তারামাছের ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

লুপ্তপ্রায় তারামাছের ভিডিওগ্রাফি

☘️☘️☘️☘️☘️☘️☘️


1734112418980.jpg

☘️ সকলকে স্বাগত জানাই ☘️

আজ একটি লুপ্তপ্রায় প্রাণীর ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। আসলে এটি প্রাণী নয়, এটিকে আমরা মাছ বলেই চিনি। আপনারা সকলেই তারামাছ বা স্টারফিশের নাম শুনেছেন। সাধারণত সমুদ্র সৈকতে এই ধরনের প্রাণীটি পাওয়া যায়। তারামাছ একটি তারার মতো দেখতে হয় বলে এর এমন নাম। এই মাছগুলি সমুদ্রের গভীরে থাকলেও কখনো কখনো এরা ঢেউয়ের সাথে একেবারে সৈকতে উঠে আসে। কিন্তু যে সকল সৈকতে প্রচুর মানুষের আনাগোনা, সেখানে এরা বেঁচে থাকতে পারে না। সমুদ্র সৈকত দূষিত হয়ে গেলে শামুক, ঝিনুক বা অন্যান্য প্রাণীর মতোই এরাও মৃত্যুবরণ করে। কিন্তু যে সকল সৈকতে মানুষের আনাগোনা কম, সেখানে এরা থাকে। কখনো ঢেউয়ের সঙ্গে ভেসে আসে উপরে, আবার কখনো ফিরতি ঢেউতে ফিরে চলে যায় এদের বাসায়। এভাবেই আসা-যাওয়া করে সমুদ্রের ঢেউয়ের সাথে।

IMG_20240616_172943_114.jpg

বিগত বছরে গিয়েছিলাম উড়িষ্যার চাঁদিপুর সৈকতে। সেই সৈকত আর পাঁচটা সৈকতের মতন মানুষের ভিড়ে জনবহুল হয়নি এখনো। আমরা যেখানে ছিলাম, তার একদম সামনেই ছিল সমুদ্র সৈকত। অর্থাৎ আমাদের হোটেলটি একেবারে সৈকত ঘেঁষা৷ তাই বহুবার আমরা হোটেল থেকে সৈকতে নেমে এসেছি এবং হাঁটাচলা করেছি। সেখানে মানুষের আনাগোনা কম বলে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ এবং প্রাণী সমুদ্র সৈকতে দেখা যায়। সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এগুলি জীবিত। ঠিক তেমন ভাবেই হঠাৎ দেখলাম সমুদ্র সৈকতে এই তারামাছটি পড়েছিল। প্রথমে ভাবি এটি মৃত। কিন্তু কাছে গিয়ে দেখতে দেখলাম এর একটি ডানা কেটে গেলেও বাকিগুলি অক্ষত এবং এটি জীবিত হয়ে হাত পা নাড়ছে। আমি সঙ্গে সঙ্গে ভিডিওগ্রাফি করি। আর সেই তারামাছের ভিডিওগ্রাফিটি আজ আপনাদের সামনে তুলে আনলাম। এই তারামাছ বর্তমানে লুপ্তপ্রায় জলজ প্রাণীদের মধ্যে অন্যতম। সাধারণত সমুদ্র সৈকতে এদের দেখা মেলে না। আমি খুব ভাগ্য বলে একটিরই দর্শন পেয়েছিলাম। আর তারই ছবি আজ আপনাদের সামনে পেশ করলাম।

☘️ ভিডিওগ্রাফি ☘️


Onulipi_08_07_01_37_53-removebg-preview.png

চিত্রগ্রহণ
ইনফিনিক্স হট ৩০
ক্যামেরা স্পেশিফিকেশন
৫০ মেগাপিক্সেল
স্ট্যাটাস
আনএডিটেড
চিত্রগ্রাহক
কৌশিক চক্রবর্ত্তী
লোকেশন
চাঁদিপুর, উড়িষ্যা

🙏 ধন্যবাদ 🙏


(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)



1720541518267-removebg-preview.png

Onulipi_07_27_10_21_22.jpg


Yellow Modern Cryptocurrency Instagram Post_20240905_213048_0000.png

new.gif

1720541518267-removebg-preview.png


--লেখক পরিচিতি--

IMG_20240303_181107_644.jpg

কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।



কমিউনিটি : আমার বাংলা ব্লগ

ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।

Drawing_11.png

44902cc6212c4d5b.png

First_Memecoin_On_Steemit_Platform.png

hjh.png


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

$PUSS promotion -

Screenshot_20241213-233721.jpgScreenshot_20241213-233705.jpgScreenshot_20241213-233647.jpg
Screenshot_20241213-233636.jpgScreenshot_20241213-233608.jpgScreenshot_20241213-233353.jpgScreenshot_20241213-233316.jpg
 2 years ago 

সমুদ্র সৈকতে লুপ্তপ্রায় তারামাছের ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। অনেক দিন পর তারা মাছ দেখার সুযোগ পেলাম। একটি ডানা কেটে গেলেও খুব সুন্দর করে নাড়াচাড়া করছে। ধন্যবাদ ভাই আপনাকে চমৎকার একটি ভিডিও উপহার দেওয়ার জন্য।

 2 years ago (edited)

এটি নড়াচড়া করছে দেখেই আমি ভিডিওগ্রাফি শুরু করে দিয়েছিলাম। ইচ্ছে হলো আপনাদেরকেও দেখাই। অনেক ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি মন্তব্য করবার জন্য।

 2 years ago 

সমুদ্র সৈকত মানেই তো মানুষের ভীড়। আর মানুষের ভীড় যদি না থাকে তাহলে বলতে পারেন সমুদ্রের সৌন্দর্য টা অনেক টা অনূভব করা যায়। তারা মাছ এই প্রথম দেখলাম এভাবে । দারুণ করেছেন ভিডিওগ্রাফি টা ভাই। বেশ চমৎকার লাগছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

এটা ঠিক বলেছেন ভাই। মানুষের ভিড় না থাকলে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর ভাবে উপলব্ধি করা যায়। তারা মাছ দেখে আনন্দ পেয়েছেন জেনে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ মন্তব্য করবার জন্য

 2 years ago 

আপনার মাধ্যমে উড়িষ্যার চাঁদিপুরের সমুদ্র সৈকতে লুপ্তপ্রায় তারামাছের ভিডিওগ্রাফি দেখতে পেলাম। এর আগে আমি কখনো তারা মাছ দেখি নাই। খুব সুন্দর একটি মাছ আপনার মাধ্যমে দেখতে পেলাম। সেজন্য অবশ্যই একটি ধন্যবাদ আপনি পাবেন।

 2 years ago 

তারা মাছের ভিডিওটি দেখে এত সুন্দর মন্তব্য করবার জন্য অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60142.38
ETH 1621.78
USDT 1.00
SBD 0.38