স্বরচিত অনু কবিতা

in আমার বাংলা ব্লগlast year
আমার বাংলা ব্লগের প্রিয় সদস্যবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম/আদাব। আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আপনাদের সাথে আমার স্বরচিত কিছু অনু কবিতা শেয়ার করতে এসেছি। ছোট কবিতা রবীন্দ্রনাথের ছোট গল্পের মতোই আমাদের মুহূর্তের কিছু আশা, আনন্দ, স্মৃতি মনে করিয়ে দেয় তাই ছোট ছোট কবিতা লিখতে আমি বেশ আনন্দ পাই।
1000315674.pngছবিঃ এআই জেনারেটেড।

স্মৃতি

পলেস্তারা পড়া দেয়াল,
একটি পুরনো ঘর,
অবহেলায় বিকেলের সূর্য ওঠে,
স্মৃতির মঞ্চে কিছু রং
হালকা হয়ে যায়, কিন্তু মুছে যায় না।


নদী

নদী চলে তার নিজস্ব গতিতে,
বাঁধ ভেঙে তার পথ খোঁজে,
জীবনের মতো, কখনো সোজা,
কখনো বাঁকানো, তবে চলতেই থাকে


অপরিচিত শহর

অচেনা শহরে হাঁটি একা,
অজানা রাস্তায়, আলো কম,
বিভিন্ন মুখ, বিভিন্ন কণ্ঠ,
কিন্তু কোথাও কোনো পরিচিতি নেই।


যাত্রা

গ্রামের মেঠো পথ ধরে হাঁটি,
প্রকৃতির ছায়া পাশে,
বৃক্ষের মাঝে কোনো এক শব্দ
বলে যায়, "এই যাত্রা শেষ হবে না।"


অবহেলা

একটি চিরসবুজ গাছ,
তার শাখায় কত পাখি বাসা বাঁধে,
কিন্তু কোথাও,
সেই শাখাগুলো নত হয়ে পড়ে,
ধীরে ধীরে, অবহেলায়।

এই ছিলো আজকের আমার অনু কবিতা কিছু অংশ। আবারও আপনাদের সাথে শেয়ার করবো নতুন কিছু। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

আমার পরিচয়ঃ


আমার পুরোনাম জোনায়েদ আহমদ । স্টিমিট আইডি @junaidahmed
বাসা নেত্রকোনা সদর নেত্রকোনা । আমি অর্থনীতি বিভাগে অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আমার প্রকৃতির ছবি তুলতে সবচেয়ে বেশি ভালো লাগে।বিভিন্ন বিষয়ে গল্প লিখতেও ভালো লাগে। হলের বারান্দায় আমার কিছু গাছ আছে এগুলোর সাথে মাঝে মাঝে সময় কাটাই। আমি স্টিমিটে জয়েন করি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে। আমার এই স্বল্প সময়ে আমার বাংলা ব্লগে ক্যারিয়ার শুরু করতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।



|| আমার বাংলা ব্লগ ||
break .png
>>>>>|| ডিসকর্ড চ্যানেলে ||<<<<<
break .png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
Loading...

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63129.80
ETH 1662.47
USDT 1.00
SBD 0.42