ক্লে দিয়ে কিউট পেঙ্গুইন তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে একটা পেঙ্গুইন তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে এসব জিনিস গুলোই ভালো লাগে। অনেকদিন হলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিস তৈরি করেছি। তাই একটু ভিন্নতা আনার জন্য এটা তৈরি করলাম আজকে। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।

পেঙ্গুইনের সর্বশেষ ফটোগ্রাফি

20250519_142906.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ক্লে
ধাপ - ১

প্রথমে পরিমাণ মতো কালো রঙের ক্লে নিয়ে নিলাম। এবার সেটাকে হাত দিয়ে অনেকটা পেঙ্গুইনের শেপে তৈরি করে নিয়েছি।

20250519_140744.jpg

ধাপ - ২

এবার কালোর উপরে পেটের দিকের অংশটা একটু সাদা রংয়ের ক্লে দিয়ে দিলাম।

20250519_140931.jpg

ধাপ - ৩

তারপর সামান্য ক্লে মাথার দিকের অংশ দিয়ে দিয়েছি।

20250519_141646.jpg

ধাপ - ৪

এবার আমি পেঙ্গুইন টার চোখ দিয়ে দিলাম। তারপর নাক এবং পা বানিয়ে দিলাম হলুদ রঙের।

20250519_141851.jpg

ধাপ - ৫

এবার পেঙ্গুইনের দুই পাশে দুইটা হাত দিয়েছি। তারপর সাদা রংয়ের ক্লে ব্যবহার করে মাথার উপর একটা ব্যান্ড তৈরি করে দিয়েছি।

20250519_142301.jpg

ধাপ - ৬

ব্যান্ড টা সত্যিই বেশ কিউট ছিল।

20250519_142419.jpg

ধাপ - ৭

বানানো শেষে কিছু কিছু জায়গা আমি একটু মেকআপ দিয়ে লাল করে দিলাম।

20250519_142942.jpg

Final Look

20250519_143023.jpg

20250519_143044.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অসাধারণ ক্লে দিয়ে তৈরি এই পেঙ্গুইনটি দেখে মন ছুঁয়ে গেল। এত যত্ন ও পরিশ্রম করে ধাপে ধাপে কাজটি করে দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে ছোট ছোট উপকরণ আর ব্যান্ডের আইডিয়াটা খুবই কিউট লেগেছে। এরকম আরও ইউনিক আইডিয়া দেখতে চাই আপনার কাছ থেকে ধন্যবাদ আপু ।

 last year 

চেষ্টা করব এ ধরনের ইউনিক আইডিয়া গুলো আপনাদের সাথে দেখানোর জন্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

আপু আপনার ক্লে দিয়ে পেঙ্গুইন তৈরি অসাধারণ হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। বেশ কিউট লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

পেঙ্গুইনটি দেখতে সত্যিই অনেক সুন্দর হয়েছে। আর এত সুন্দর করে তৈরি করেছেন দেখে তো চোখ ফেরাতে পারছি না। অনেক ভালো লাগলো দেখে। ক্লে দিয়ে কিউট পেঙ্গুইন তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজে সার্থকতা ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ক্লে দিয়ে যাই বানানো হয় তা দেখতে খুবই সুন্দর লাগে।আপনি আজকে ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে পেঙ্গুইন বানিয়েছেন দেখে মনে হচ্ছে অরিজিনাল পেঙ্গুইন।ধাপে ধাপে পেঙ্গুইন বানানো পদ্ধতি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার তৈরি করা পেঙ্গুইনটি ভীষণ কিউট হয়েছে দেখতে। আর মেকআপ করার পরে আরো বেশি কিউট লাগছে। ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। এত সুন্দর একটি পেঙ্গুইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপু আপনার বানানো ক্লে দিয়ে পেঙ্গুইন তৈরি কিন্তু অসাধারণ হয়েছে। আসলে ক্লে নরম এই কারণে যে কোন কিছু বানাতে সুবিধা হয়। আমি নিজেও মাঝেমধ্যে ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করার চেষ্টা করি। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে পেঙ্গুইন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63807.58
ETH 1667.04
USDT 1.00
SBD 0.42