আকাশে প্যারাসুট উড়ার দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে ভিন্ন রকমের একটা কালারফুল ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে আকাশে প্যারাসুট উড়ার দৃশ্যের পেইন্টিং। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। গত সপ্তাহে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করলাম। অনেকদিন হলো পেইন্টিং শেয়ার করা হয় না। আর আমি পেইন্টিংয়ে এতটা দক্ষ না। তাই এই পেইন্টিং গুলো আমি একদমই কম করি। যাই হোক এই পেইন্টিং কিছুদিন আগে করেছিলাম। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240802-WA0488.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • পোস্টার কালার
ধাপ - ১

তবে আমি ড্রয়িং পেপারে নীল রং করে নিয়েছি। কাগজের অর্ধেক টুকু রং করে নিলাম আমি।

IMG-20240802-WA0483.jpg

ধাপ - ২

এরপর আমি কাগজের নিচের অংশে কিছুটা অংশ সবুজ রং করে নিয়েছি। এখানে আমি পাহাড়ের মত কিছুটা অঙ্কন করার চেষ্টা করেছি।

IMG-20240802-WA0496.jpg

ধাপ - ৩

সবুজের উপর আমি গাঢ় নীল রং করে নিলাম। এবং পাহাড়ের চূড়ার দিকে আমি সাদা রং করে নিয়েছি। আকাশে কিছু সাদা মেঘ অংকন করে নিলাম।

IMG-20240802-WA0500.jpg

ধাপ - ৪

তারপর হালকা নীল রং ব্যবহার করে পাহাড়গুলো আকা শেষ করলাম। এখানে আমি পাহাড়গুলো কিছুটা হিমালয় পর্বতের মত অঙ্কন করার চেষ্টা করেছি। এরপর নিচের অংশগুলো আমি সবুজ মাঠের মতো রং করে নিয়েছি।

IMG-20240802-WA0498.jpg

ধাপ - ৫

তারপর আমি আকাশে একটা প্যারাসুট অঙ্কন করে নিলাম। প্যারাসুট এর শেপ অঙ্কন করার পর সেটা পুরোটা সাদা রং করে নিয়েছি। তারপর প্যারাসুট এর মধ্যে বেশ কয়েকটা স্টেপ আর্ট করে নিয়েছি পেন্সিল দিয়ে।

IMG-20240802-WA0494.jpg

ধাপ - ৬

প্যারাসুট এর প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম রং ব্যবহার করেছি আমি। এরপর আমি প্যারাসুটের নিচে বক্সটা অঙ্কন করে নিলাম।

IMG-20240802-WA0492.jpg

ধাপ - ৭

প্যারাসুটের বক্সের মধ্যে দুজন মানুষ অংকন করে নিয়েছি। এভাবে আমি আজকের আর্ট শেষ করলাম।

IMG-20240802-WA0489.jpg

IMG-20240802-WA0487.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপনার অঙ্কিত প্যারাসুট টা কিন্তু চমৎকার হয়েছে। খুব সুন্দর ভাবে আগে দৃশ্য করে নিয়েছেন আর সাথে সাথে প্যারাসুট অঙ্কন করেছেন। সব মিলে বলতে পারি চিত্রটা ছিল অসাধারণ।

 2 years ago 

আপু আপনি আকাশে প্যারাসুট উড়ার খুব সুন্দর একটি দৃশ্যের পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। প্যারাসুট দেখতে একদম বাস্তবের মতোই দেখাচ্ছে। আপনার পেইন্টিং দেখে একদমই বোঝা যাচ্ছে না এটা কোনো পেইন্টিং। আমি ভেবেছিলাম ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারে আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ, দারুন একটি পেন্টিং করেছেন আপু‌ আপনার পেইন্টিং দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম ।প্যারাসুট এর মধ্যে দুইটি মানুষ বসে আছে দেখতে আরো বেশি ভালো লাগছে। নীল আকাশের মাঝে ভিন্ন রঙের একটি প্যারাসুট উড়ছে দারুন দৃশ্য। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

দেখে তো মনে হচ্ছে সত্যি কারের একটা প্যারাসুট আকাশে উড়ে যাচ্ছে। শুন্য আকাশে প্যারাসুট টা দেখতে অনেক ভালো লাগছে। অনেক সুন্দর পেইন্টিং করতে পারেন আপনি। আমার কাছে খুব ভালো লেগেছে আপনার পুরো পেইন্টিং টা দেখতে।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুব সুন্দর একটা পেন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশি দারুন হয়েছে প্যারাসুটের এমন দৃশ্য অংকন করা। অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার এই আর্ট করতে দেখে।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বেশ সুন্দর হয়েছে আপনার আর্টটি। আকাশে প্যারাসুট উড়ছে আর নীচে সবুজ মাঠ আর পাহাড়। বেশ সুন্দর কনসেপ্ট। আর রং এর কম্বিনেশনও বেশ ভালো হয়েছে। তাই দেখতে বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ আর্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সব সময় এক ধরনের আর্ট ভালো লাগেনা। আর আপনি অনেকদিন পর রং দিয়ে আর্ট করেছেন জেনে খুবই খুশি হলাম আপু। আকাশে প্যারাসুট উড়ার দৃশ্যের পেইন্টিং খুবই চমৎকার হয়েছে। অসাধারণ একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

পোস্টার কালার ব্যবহার করে ভীষণ সুন্দর একটি প্যারাসুট এর ছবি এঁকে ফেললেন। সবদিক থেকে ছবিটি আকর্ষণীয় হয়েছে। তবে সব থেকে ভালো হয়েছে এমন অভিনব ভাবনাটি। সাধারণত প্যারাসুট আঁকার ভাবনা কারোর মাথায় আসেনা। সেক্ষেত্রে আপনি এমন একটি বিষয় পছন্দ করে অভিনব চিন্তার প্রকাশ ঘটিয়েছেন। আরো আঁকুন, তাহলে ছবি আঁকার কনসেপ্ট আরো সুন্দর হয়ে উঠবে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আকাশে ফানুস উড়ানোর চমৎকার সুন্দর পেইন্টিং করেছেন আপনি। ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। আকর্ষণীয় লাগছে নীল আকাশে উড়ন্ত ফানুস দেখতে।ধাপে ধাপে ফানুস পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে ফানুস তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64236.74
ETH 1844.25
USDT 1.00
SBD 0.38