একটি পান্ডা কে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মাঝে কিছুদিন অসুস্থ থাকার কারণে এক্টিভ থাকতে পারি নি। এখন থেকে আবার এক্টিভ থাকার চেষ্টা করবো। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি পান্ডা কে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। এই ম্যান্ডেলা আর্ট টা অনেক সময় লেগেছে শেষ করতে। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240802-WA0331.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • রং পেন্সিল
  • পেন্সিল কম্পাস
ধাপ - ১

প্রথমেই আমি পেন্সিল দিয়ে একটা পান্ডা শুয়ে আছে এভাবে অংকন করে নিয়েছি।

IMG-20240802-WA0325.jpg

ধাপ - ২

এবার আমি এই পান্ডার নিচে একটা বাঁশ অংকন করে নিলাম। এর সাথে সাথে কিছু ছোট ছোট পাতাও অংকন করে নিয়েছি।

IMG-20240802-WA0338.jpg

ধাপ - ৩

এরপর আমি পান্ডা টা কালো রং করে নিয়েছি।

IMG-20240802-WA0336.jpg

ধাপ - ৪

এবার আমি বাঁশ টা সবুজ রং করে নিলাম। সে সাথে উপরে পেন্সিল কম্পাস দিয়ে কয়েকটা বৃত্তচাপ এঁকে সেটার ভিতর ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছি।

IMG-20240802-WA0327.jpg

ধাপ - ৫

এভাবেই আজকের আর্ট শেষ করলাম।

IMG-20240802-WA0330.jpg

Final Look

IMG-20240802-WA0332.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আরে বাহ্ আপু, আপনি তো দেখছি খুবই চমৎকার দেখতে একটা আর্ট করেছেন। আপনার আর্ট দেখে তো আমি অনেক বেশি মুগ্ধ হলাম। কারণ আপনি এই আর্ট অনেক সুন্দর করে আর দক্ষতাকে কাজে লাগিয়ে অঙ্কন করেছেন। আপনার এই আর্ট দেখলে যে কারোরই অনেক পছন্দ হবে। এটা করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়েছিল তা দেখে বুঝতে পারছি।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

এই ধরনের আর্ট গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে আর্টগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন আর্টটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপু আপনি তো পান্ডা কেন্দ্র করে খুব চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমার কাছে খুব ভালো লাগলো। একসাথে পান্ডা এবং ম্যান্ডেলা আর্ট দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে এত চমৎকার পান্ডা কেন্দ্র করে চমৎকার ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

একেবারে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের এই অসাধারণ আর্ট দেখে বেশ ভালই লাগছে৷ যেভাবে আপনি এখানে এই পান্ডাকে কেন্দ্র করে এত চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷ একই সাথে এটি তৈরি করার ধাপগুলো খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59641.06
ETH 1552.60
USDT 1.00
SBD 0.42