পুরে ভরা পটলের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা পটলের রেসিপি শেয়ার করছি। পটল সবজিটা আমার তেমন একটা ভালো লাগে না খেতে। তাই একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের রেসিপি বেশ ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে পটলের রেসিপিটা বেশ সুস্বাদু লেগেছে। আমি চেষ্টা করেছি পুরো রেসিপিটা সুন্দরভাবে উপস্থাপন করার। যাই হোক, আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000039847.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • পটল
  • ডিম
  • আলু
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • লবণ
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • চালের গুঁড়ো

1000039823.jpg

ধাপ - ১

প্রথমে আমি পটল গুলোকে মাঝখান বরাবর কেটে দুই টুকরো করে নিলাম। এবং ভিতরের জিনিসগুলো বের করে নিয়েছি।

1000039824.jpg

ধাপ - ২

এরপর পটল গুলো তে সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর সবকিছু ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি।

1000039825.jpg1000039826.jpg
ধাপ - ৩

পটলের ভিতরের এই জিনিসগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। এরপর সেখানে একটা সিদ্ধ আলু মেখে নিয়েছি।

1000039827.jpg1000039828.jpg
ধাপ - ৪

এরপর সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি।

1000039829.jpg1000039830.jpg
ধাপ - ৫

এরপর সেখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো। যেহেতু এগুলো পটলের মধ্যেও দিয়েছি তাই এখানে কিছুটা কম পরিমাণে দিব।

1000039831.jpg1000039832.jpg
ধাপ - ৬

তারপর সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম।

1000039833.jpg

ধাপ - ৭

এরপর একটা ডিম ভেঙে সেখানে দিয়ে দিলাম।

1000039834.jpg

ধাপ - ৮

এরপর এসব কিছু জিনিস ভালোভাবে মেখে নিলাম।

1000039835.jpg

ধাপ - ৯

তারপর পটলের মধ্যে তৈরি করা এই পুর টুকু দিয়ে দিলাম।

1000039836.jpg

ধাপ - ১০

এভাবে সবগুলোর মধ্যেই দিয়ে দিয়েছি। ‌

1000039837.jpg

ধাপ - ১১

এরপর একটা প্যানে পরিমাণ তেল দিয়ে পটলগুলোকে ভেজে নিলাম।

1000039839.jpg

ধাপ - ১২

পটলের দুইপাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে ফেললাম।

1000039840.jpg1000039841.jpg
পরিবেশন

1000039846.jpg

1000039849.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 2 years ago 

মজাদার পটলের রেসিপি তৈরি করেছেন। আসলে পটল ভাজি খেতে আমি খুবই পছন্দ করি, গরম ভাতের সাথে এই পটল ভাজি খেতে দারুন লাগে। আপনার রেসিপিটা থেকে ভালো লাগলো।এই ধরনের রেসিপি পরবর্তীতে তৈরি করবো।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পুরে ভরা পটলের বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা রেসিপিটি দেখে ভীষণ লোভ লেগে গেল।এই রেসিপি টি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমিও এভাবে অনেকবার পটলের রেসিপি তৈরি করে খেয়েছিলাম। দারুন হয়েছে আপনার তৈরি রেসিপিটি আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে একটা লোভনীয় খাবারের রেসিপি নিয়ে হাজির হলেন। আসলে এই ধরনের খাবার এর আগে আমি কখনো দেখিনি এবং খাইনি। যদিও পটল ভাজা বাড়িতে সচরাচর হয়। কিন্তু এইভাবে পটল ভাজার রেসিপিটি আজ আপনার পোস্টে সর্বপ্রথম দেখতে পেলাম। এছাড়াও এই রেসিপি তৈরীর প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

পটল ভাজা খেতে অনেক মজা আপনি চমৎকার সুন্দর করে পটল ভাজা রেসিপি করেছেন। ভীষণ চমৎকার সুন্দর লাগছে আপনার পটল ভাজা রেসিপিটি।ধাপে ধাপে পুরে ভরা পটল ভাজা রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে এমনিতেই পটল ভাজি না করে এভাবে পটল ভাজি করলে খেতে ভীষণ মজা লাগে। খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন আপু। দেখে শিখে গেলাম। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একদিন তৈরি করার চেষ্টা করব।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি সম্ভব হলে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনার কাছে ভালো লাগবে খেতে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেককেই দেখি পটল ভাজা খেতে। আমার কাছে অবশ্য পটল ভাজাতে তেমন একটা মজা লাগে না। কিন্তু আপনার পটল ভাজার রেসিপিটা অন্যরকম লেগেছে আমার কাছে। পুর দিয়ে এভাবে পটল ভাজা কখনো খাওয়া হয়নি। দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতে লোভনীয় লাগছে।

 2 years ago 

হ্যাঁ আপু রেসিপিটি খেতে খুবই মজাদার হয়েছিল। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ,আপনার রেসিপিটি সুন্দর হয়েছে।আমি তো ভেবেছিলাম গোটা পটল ভেজে নিয়েছেন।কিন্তু ভিতরে ঢুকে বুঝলাম চাকি করে ডিম ও আলুর পুর দিয়েছেন।এইজন্য ভালো ফুলে উঠেছে, খেতেও মনে হচ্ছে সুস্বাদু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

পুরে ভরা পটলের রেসিপি, আমার পছন্দের একটি রেসিপি। আগে এটা প্রচুর খাওয়া হতো। তবে এখন তেম খাওয়া হয় না। এটা ভাতের সাথে খেতে দারুন স্বাদ লাগে। রেসিপিটা খুবেই সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে আপনার এই রেসিপি পোষ্টের মাধ্যমে ইউনিক একটি রেসিপি শিখতে পেলাম। কখনো পটল এভাবে রেসিপি করে খাওয়া হয়নি। সম্পূর্ণ একটি নতুন রেসিপি। দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61988.31
ETH 1638.24
USDT 1.00
SBD 0.42