ক্লে দিয়ে বিভিন্ন রকমের সবজি তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে বিভিন্ন রকম সবজি তৈরি করে শেয়ার করবো। ক্লে দিয়ে তৈরি যেকোনো জিনিস আমার কাছে বেশ ভালো লাগে। ক্লের এরকম ছোট ছোট জিনিসগুলো শোপিস হিসেবে সাজিয়ে রাখলেও খুব ভালো লাগে দেখতে। এখানে আমি বেশ কয়েক রকম সবজি তৈরি করার চেষ্টা করেছি। যদিও হয়তো খুব পারফেক্টলি এগুলো তৈরি করতে পারিনি তবে তৈরি করার পর আমার কাছে এগুলো বেশ ভালো লেগেছে। ছোট্ট একটা প্লেটে আমি এই সবগুলো একসাথে সাজিয়ে রেখেছি। আশা করছি আপনাদের কাছেও এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

সবজিগুলোর সর্বশেষ ফটোগ্রাফি

1000052295.jpg

1000052296.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ক্লে
ধাপ - ১

প্রথমে আমি মটরশুঁটি তৈরি করার জন্য সবুজ রঙের ক্লে নিলাম। এবার সবুজ রঙের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিলাম। তারপর কিছুটা ক্লে নিচে দেখানো ছবির মত একটু চ্যাপ্টা করে নিয়েছি।

1000052264.jpg1000052265.jpg
ধাপ - ২

এবার এই চ্যাপ্টা অংশের ভিতর বলগুলো সিরিয়ালে বসিয়ে দিলাম। এরপর দুইপাশ থেকে দুইটা অংশ মিলিয়ে দিলাম।

1000052267.jpg1000052266.jpg
ধাপ - ৩

এভাবেই আমি মটরশুঁটি তৈরি করে নিয়েছি।

1000052268.jpg

ধাপ - ৪

এবার গাজর তৈরি করার জন্য আমি কমলা রঙের ক্লে নিলাম। তারপর এগুলোকে গাজরের শেপ দিয়ে দিলাম হাত দিয়ে। এরপর উপরে সবুজ অংশ দিয়ে দিলাম।

1000052269.jpg1000052270.jpg
ধাপ - ৫

সবশেষে গাজরের মধ্যে কিছু ছোট ছোট দাগ দিয়েছি।

1000052271.jpg

ধাপ - ৬

এবার মরিচ তৈরি করার জন্য আমি লাল রঙের ক্লে নিলাম। এরপর এটাকে মরিচের শেপে তৈরি করে নিয়েছি। মরিচের ওপরে সবুজ ডাটা দিয়ে দিলাম।

1000052272.jpg1000052273.jpg
ধাপ - ৭

এবার সবুজ রংয়ের ক্লে দিয়ে ছোট একটা বল তৈরি করে নিয়েছি এবং এর চারপাশে লম্বা কয়েকটা ডাটা দিয়ে দিলাম। এরপর ডাটা গুলোর পেছনে পাতা দিয়ে দিলাম।

1000052274.jpg1000052275.jpg
ধাপ - ৮

এবার পাতাগুলোর ভিতরে সাদা বল দিয়ে ফিলআপ করে দিলাম। এভাবেই আমি ফুলকপি তৈরি করে নিয়েছি।

1000052276.jpg

ধাপ - ৯

সবশেষে এবার ভুট্টা তৈরি করব। এটার জন্য আমি হলুদ রঙের ক্লে দিয়ে ছোট ছোট বল তৈরি করে নিলাম। এবার অনেকগুলো বল কে একসাথে করে নিয়েছি।

1000052278.jpg1000052280.jpg
ধাপ - ১০

তারপর বলের আশেপাশে পাতা দিয়ে দিলাম সবুজ রঙের। এভাবেই ভুট্টা তৈরি করে নিলাম।

1000052281.jpg

ধাপ - ১১

সবশেষে আমি গাজরের মত করে মুলা তৈরি করে নিলাম সাদা রঙের ক্লে দিয়ে। সেটার ছবি এখন খুঁজে পাচ্ছি না। যাইহোক এভাবে সবকিছু তৈরি করে নিলাম।

1000052285.jpg

1000052286.jpg

1000052288.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

খুবই ইন্টারেস্টিং ছিল! দেখে তো হুবহু সবজির মতো মনে হচ্ছিল আমার কাছে। আপনি ক্লে দিয়ে চমৎকারভাবে তৈরি করেছেন দেখছি।

 last year 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 
Screenshot_20250113_130433.jpgScreenshot_20250113_130249_SuperWalk.jpgScreenshot_20250113_130141_X.jpgScreenshot_20250113_125145_Chrome.jpg
 last year 

আপনি দেখছি ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে সবজি বানিয়ে। গাজর,মটরশুটি,ফুলকপি, পাকা মরিচ,ভুট্টা অসাধারণ সব সবজি।ধাপে ধাপে সবজি তৈরি পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ক্লে দিয়ে ধাপে ধাপে সবজি গুলো বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ক্লে দিয়ে বিভিন্ন রকমের সবজি তৈরি করেছেন। আপনার তৈরি করা সবজি গুলো দেখতে একদম বাস্তবের মতো লাগছে। ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে তৈরি করেছেন।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

বাহ আপু আপনি তো দারুন সব সবজি তৈরি করেছেন। আপনার তৈরি করা সবজি গুলো সত্যি একদম বাস্তবের মত লাগছে। দারুন ভাবে তৈরি করেছেন তার সাথে প্রতিটি ধাপ ও খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপু শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আরে বাহ্ ক্লে দিয়ে তো দেখছি আপনিও ধামাক্কা পোস্ট করেছেন। আপনার এমন সুন্দর সুন্দর সবজি দেখলে তো যে কেউ মনে করবে যে সত্যিকারের সবজি। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর সবজি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ক্লে দিয়ে বানানো জিনিস গুলো আমার কিন্তু বেশ লাগে।আপনি তো আপু শীতের বেশকিছু সবজি ক্লে দিয়ে আজ তৈরি করলেন।খুবই চমৎকার হয়েছে সবগুলো সবজি দেখতে।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

আরে বাহ ক্লে দিয়ে তো দেখি অনেকগুলো সবজি তৈরি করেছেন।দেখতে খুবই কিউট লাগছে। আমার তো অনেক ভালো লেগেছে।বাচ্চারা এসব দিয়ে খেলতে খুবই পছন্দ করবে।ক্লে ব্যবহার করে কিউট কিউট সব সবজি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

এটা ঠিক বলেছেন। বাচ্চারা এগুলো দিয়ে খেলতে খুবই পছন্দ করে। আমার তৈরি করা সবজি গুলো দেখে তো আমাদের পাশের রুমে একটা ছেলে আমাকে বলছে তাকে তৈরি করে দেওয়ার জন্য ।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

শীতকালীন সবজি আমার খুবই প্রিয়। আপনি দেখছি ক্লে দিয়ে খুব সুন্দর করে তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। মনে হচ্ছে বাস্তবিক কোন সবজি দেখতে পাচ্ছি। এই ধরনের কর্মদক্ষতাকে সবসময় সাধুবাদ জানাই। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ক্লে ব্যবহার করে অনেক কিছুই তৈরি করা যায়। আপনি শীতকালের বেশ কিছু চমৎকার সবজি তৈরি করে নিয়েছেন। ফুলকপি মটরশুঁটি গাজর মুলো সবগুলোই বেশ জীবন্ত লাগছে দেখতে। ছোটবেলায় আমরা মাটি দিয়ে বানাতাম এবং সেইগুলোকে শুকনো করে ওপর থেকে রঙ দিতাম। আর এখন দেখুন সবকিছুই রঙিন পাওয়া যায় ভীষণ ভালো লাগলো আপনার ক্লে দিয়ে তৈরি করা সবজিগুলো।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42