নোনা ইলিশ দিয়ে পুঁইশাকের ফুল রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে পুইশাকের ফুল রান্নার রেসিপি। এই পুঁইশাকের ফুল আমি নোনা ইলিশ দিয়ে রান্না করেছি। এটা নিরামিষ রান্না করলেও ভালো লাগে খেতে। তবে আমরা বেশিরভাগ সময় শুটকি অথবা এরকম নোনা ইলিশ দিয়ে রান্না করি। আর এটার সাথে মসুর ডাল দিতে পারলে আরো অনেক বেশি ভালো লাগে। এটা খেতে ভীষণ সুস্বাদু। শীতকালে পুইশাকের ফুল গুলো পাওয়া যায়। এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। গরম গরম ভাতের সাথে এটা খেতে দারুন লাগে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000053883.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • পুইশাকের ফুল
  • আলু
  • নোনা ইলিশ
  • মসুর ডাল
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • লবণ
  • রসুন বাটা
  • হলুদ গুঁড়
  • মরিচ গুঁড়ো
  • ধনিয়া পাতা

1000021091.jpg

ধাপ - ১

প্রথমে আমি একটা পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিলাম। এবার সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এবং সেই সাথে রসুন বাটা। যেহেতু নোনা ইলিশ দিয়ে রান্না করছি তাই লবণের পরিমাণটা সামান্য দিতে হবে।

1000021094.jpg1000021098.jpg
ধাপ - ২

এবার আমি সব মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এরপর মসলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1000021099.jpg

ধাপ - ৩

মসলাগুলো কষানো হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিলাম নোনা ইলিশ। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো মসুর ডাল।

1000021100.jpg1000021101.jpg
ধাপ - ৪

তারপর আবারও সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেনো সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।

1000021102.jpg1000021104.jpg
ধাপ - ৫

এবার আমি পুইশাকের ফুল গুলো দিয়ে দিলাম। সেই সাথে আলু টুকরো করে দিয়েছি।

1000021107.jpg

ধাপ - ৬

এবার সবকিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম।

1000021108.jpg

ধাপ - ৭

সিদ্ধ হয়ে গেলে এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিলাম। এরপর চুলা থেকে নামিয়ে ফেললাম।

1000021116.jpg

পরিবেশন

1000053884.jpg

1000053887.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 last year 

নোনা ইলিশ দিয়ে পুঁইশাকের ফুল রেসিপি শেয়ার করেছেন। যদিও দীর্ঘদিন ধরে নোনা ইলিশ খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। নোনা ইলিশ দিয়ে পুঁই শাকের ফুলের রেসিপিটি ধাপে ধাপে সম্পন্ন করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

নোনা ইলিশ আমার খুব পছন্দের খেতে ভালই লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 last year 
Screenshot_20250206_210035_SuperWalk.jpgScreenshot_20250206_205956.jpgScreenshot_20250206_205815_X.jpgScreenshot_20250206_205502_Chrome.jpg
 last year 

ইলিশ মাছ দিয়ে যেকোনো রেসিপি রান্না করলে খেতে অনেক ভালো লাগে ।আপনি ইলিশ মাছ দিয়ে পুইশাকের ফুল অনেক সুন্দরভাবে রান্না করেছে দেখেই মনে হচ্ছে অনেক মজার হয়েছে খেতে ধন্যবাদ।

 last year 

এটা ঠিক বলেছেন রেসিপিটি খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পুঁইশাকের ফুল কখনো খাওয়া হয়নি। নোনা ইলিশ দিয়ে পুঁইশাকের ফুল রেসিপি দারুন হয়েছে আপু। দেখেই মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

নোনা ইলিশ আমার বেশ পছন্দের একটি মাছ। অনেকভাবে খাওয়া যায় এটা। বিশেষ করে মরিচ বেশি করে দিয়ে মরিচ ভাজা করলেও খেত খুবই ভালো লাগে। আপনি পুঁইশাকের বিচি দিয়ে নোনা ইলিশ করলেন। দেখে তো মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করলেন আপু। রেসিপির উপস্থাপনা এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে।

 last year 

রেসিপিটি খেতে আসলেই খুবই মজা হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

কখনও পুঁই ফুল খাওয়া হয়নি। তবে পুষ্টিকর ।সেই দিন দেখলাম একটি নিউজে। আপনার রেসিপিটি দেখেত মনে হচ্ছে খেতে বেশ মজা লাগবে। আর রংটাও বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 last year 

সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগবে আশা করি আপনার কাছে।

 last year 

পুঁইশাকের বিচি রান্না আমি খুবই পছন্দ করি। এই রেসিপিগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে এবং রুচি সমর্থ খাবার হয়। তাই আমি সবসময় চেষ্টা করি আমাদের সবজি বাগানে এই সবজি রাখার। বেশ দারুণ রেসিপি তৈরি করেছেন আপনি। আশা করব আপনার এই রেসিপি খুবই সুস্বাদু হয়েছিল।

 last year 

সুন্দর ও গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

নোনা ইলিশ মাছের রেসিপি দেখে অনেক ভালো লাগলো। আসলে আপু এই সময় পুই শাকের ফল অনেক পাওয়া যায়। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল।কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এটা ঠিক এই সময় পুঁই শাকের ফুল গুলো পাওয়া যায় এবং খেতেও আমার কাছে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

এটা কি আমরা পুঁইশাকের ফল বলে থাকি। এই ফল সবসময় ভাজি করে খাওয়া হয়েছে। আমার কাছে পুঁই ফল অনেক ভালো লাগে। আপনি নোনাইলিশ দিয়ে পুঁই ফল রান্না করেছেন দেখে বেশ চমৎকার লাগছে।খেতে যে মজা হয়েছিল তা দেখেই বোঝা যাচ্ছে। মসুর ডাল এবং আলু ব্যবহার করার কারণে রেসিপিটি আরো বেশি মজা হয়েছিলো।মজাদার একটি রেসিপি তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

 last year 

আমরা বেশিরভাগ সময় এই রেসিপিটি এভাবে রান্না করে খেয়েছি তবে ভাজি করে কখনো খাওয়া হয়নি । সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61553.95
ETH 1712.38
USDT 1.00
SBD 0.38