লইট্টা শুটকি মাছের ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে লইট্টা শুটকি মাছের ভুনা রেসিপি। শুটকি মাছ এভাবে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়। গরম ভাতের সাথে মেখে খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

1000058164.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • লইট্টা শুটকি
  • পেঁয়াজ
  • টমেটো পেস্ট
  • রসুন বাটা
  • মরিচ গুঁড়ো
  • হলুদ গুঁড়
  • লবণ
  • ধনিয়া পাতা কুচি

1000058136.jpg

ধাপ - ১

প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি সেই তেলে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা রসুন বাটা।

1000058140.jpg1000058142.jpg
ধাপ - ২

এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। সেই সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো পেস্ট।

1000058143.jpg1000058144.jpg
ধাপ - ৩

তারপর সবকিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম।

1000058145.jpg

ধাপ - ৪

কষানো মাস্টার গুলোতে লইট্টা শুটকি গুলো দিয়ে দিয়েছি। তারপর শুটকি গুলো ভালোভাবে নেড়েচেড়ে নিলাম।

1000058146.jpg1000058147.jpg
ধাপ - ৫

এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেন শুটকিগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। এভাবে রেসিপিটা তৈরি হয়ে গেল।

1000058149.jpg1000058154.jpg
পরিবেশন

1000058160.jpg

1000058166.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 last year 

লইট্টা মাছের শুটকি খেতে আমার খুবই ভালো লাগে। আপনি খুবই মজাদার ভাবে রেসিপিটি তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। দেখে লোভ লেগে গেল। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

শুটকি মাছের কাঁচা গন্ধ আমার সহ্য হয় না। কিন্তু কেউ যদি সুন্দর করে রান্না করে দেয় তাহলে আমি বুঝতেই পারি না সেটা সত্যি। তখন খেতে ভীষণ মজা লাগে। আপনিতো চমৎকার শুটকি মাছ রান্না করেছেন আপু। দেখে লোভ সামলাতে পারছি না। মনে হচ্ছে শুটকি মাছের রেসিপিটি খেতে বেশ হয়েছিলো।লোভনীয় রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

এটা ঠিক অনেকের শুটকি মাছের গন্ধ ভালো লাগে না। তবে রান্না করার পর খেতে আমার কাছে ভালই লাগে ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

খুবই প্রিয় একটি রেসিপি। যা দেখলেই লোভ লাগে। আমি তো রুটি দিয়ে এই রেসিপি টা বেশি খায়। আমার কাছে দারুণ লাগে। আপনার রেসিপিটা অনেক সুন্দর হয়েছে।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

যেভাবে রান্না করে দেখালেন দেখেই তো লোভ লেগে গেল যে! শুটকি এমনিতেই আমার পছন্দের রেসিপির একটি। তার উপর লইট্যা শুটকির মজাটাই তো অন্যরকম। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

লইট্টা শুটকি মাছের ভুনা রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

যেকোন শুটকি আমার খুব প্রিয় তা যেভাবেই রান্না করা হোক না কেনো। তবে এভাবে পিয়াজ দিয়ে রান্না করা শুটকি খেতে বেশি ভালো লাগে। বেশ সুন্দর রং হয়েছে আপনার রেসিপিটির। দেখেই লোভ লেগে গেছে।

 last year 

শুটকি মাছ খেতে খুবই পছন্দ করি,তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে লোইট্টা শুটকি।আপু আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে।এরকম একটি রেসিপি গরম ভাতের সাথে হলে আর কোন কিছুর প্রয়োজন পড়ে না।অসম্ভব লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64176.44
ETH 1798.29
USDT 1.00
SBD 0.38