ভিন্ন ধরনের একটি জেল পেন আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অনেকদিন পর আপনাদের সাথে আমার করা একটি জেল পেন আর্ট শেয়ার করতে যাচ্ছি। যদিও এই আর্ট গুলো করতে আসলে অনেক সময়ের প্রয়োজন। বেশ কিছুদিন পর আপনাদের সাথে এই ধরনের আর্ট শেয়ার করছি। আশা করছি আমার আজকের ড্রয়িংটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল কম্পাস
- জেল পেন
- প্রথমে আমি জেল পেন দিয়ে একটি ফুল অঙ্কন করে নিয়েছি।
- তারপর ফুলগুলোর বর্ডার সাইডে কালো রঙের মত করে দিয়েছি। এবং পাপড়ি গুলোর মধ্যে জেল পেন দিয়ে চিকন চিকন দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি।
- ফুলটি সবগুলো পাপড়ির মধ্যে এরকম ডিজাইন করে নিয়েছি এবং তার পাশে ছোট আরেকটি ফুল অঙ্কন করে নিয়েছি। এবং সেই ফুলটির মধ্যেও বিভিন্ন ডিজাইন করে নিয়েছি।
- তারপর ফুল দুটির মাঝখানে লতা অংকন করে নিয়েছি। এবং ছোট ছোট কিছু পাতা অঙ্কন করে নিয়েছি। এরপর অন্য আরেক পাশে বড় পাতা অঙ্কন করে নিয়েছি এবং পাতাগুলোর মধ্যে কিছু ডিজাইন করে নিয়েছি।
- এরপর পেন্সিল কম্পাস দিয়ে অর্ধ বৃত্তের মতো অংকন করে এখানে কিছু ম্যান্ডেলা ডিজাইন অঙ্কন করে নিয়েছি।
- এভাবেই আজকের আর্ট টি শেষ করি।
ধন্যবাদান্ত
@isratmim
এ আর্টগুলো করতে আসলেই একটু সময়ের প্রয়োজন হয় । সময় নিয়ে করলে আর্টগুলো অনেক সুন্দরভাবে করা যায় । এ ধরনের আর্টগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি প্রায়ই করি । আপনার আর্টটি কিন্তু আপু অনেক সুন্দর লাগছে দেখতে ।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
অনেক সুন্দর একটি চিত্র প্রস্তুত করেছেন সত্যি দেখে অবাক হয়ে গেলাম এর সৌন্দর্য।
ছোট ছোট নকশার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠেছে বিশেষ করে ফুলের দৃশ্যটি মুগ্ধ করার মত।
ফটোগ্রাফির সাথে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভিন্ন ধরনের পোস্ট গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আপু আপনার আর্ট পোস্ট গুলো সব সময়ই দেখার চেষ্টা করি। সব সময়ই ভিন্ন রকম আর্ট আমাদের কে উপহার দেওয়ার চেষ্টা করেন। ফুল গুলো দেখতে অসাধারন লাগতেছে। ভালো ছিলো ধন্যবাদ আপনাকে আপু।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ভিন্ন ধরনের জেল পেন আর্টটি সুন্দর হয়েছে আসলে। এ কাজগুলো দেখতেও সুন্দর লাগে যেমন আবার একটু সময় নিয়ে করতেও ভালো লাগে। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখিয়েছেন 🌼
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
জেল পেন দিয়ে অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপু ৷ আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ আসলে আর্টের মাঝে ছোট ছোট ডিজাইন গুলো আর্টটিকে অনেক বেশি ফুটিয়ে তুলেছে ৷ এবং দেখতেও অসম্ভব সুন্দর লাগছে ৷ ভীষণ ভালো লাগলো আমার আর্টটি দেখে ৷ নিশ্চয়ই অনেক সময় লেগেছে আর্টটি সম্পূর্ণ করতে ৷ তবে আর্ট কিন্তু অনেক সুন্দর এবং নিখুঁত হয়েছে ৷ ধন্যবাদ
ঠিকই বলেছেন এ ধরনের আর্ট গুলো করতে একটু সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে আপনি ভিন্ন ধরনের একটি জেল পেন আর্ট করেছেন।আমার চমৎকার লাগলো। আপনার হাতের কাজ অনেক সুন্দর এবং অনেক সুন্দর করে আপনি এটা সম্পূর্ণ করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ্ আপু বেশ কিছুদিন পরে আপনার আর্ট দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আর্ট পোস্টগুলো শেয়ার করার। সত্যি এই ধরনের আর্ট গুলো করতে অনেক বেশি সময়ের প্রয়োজন। তবে আপনার আর্টের ডিজাইন টা আজকে দারুন হয়েছে। চিকন চিকন দাগ দিয়ে ডিজাইন করাতে খুব সুন্দর লাগছে দেখতে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ভাবে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
যে কোন আর্ট করতে বেশ সময় লাগে। আর সময় নিয়ে আর্ট করলে তা দেখতে বেশ সুন্দর হয়। আপনার আজকের আঁকা আর্টটি বেশ সুন্দর হয়েছে। এই ফুলের ডিজাইনটি জামায় করলে বেশ ভালো লাগবে। আঁকার ধাপ সমুহ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপু আপনার কাছ থেকে আজকে অনেক সুন্দর একটি আর্ট উপহার পেলাম। এই ধরনের আর্ট গুলো করা সত্যিই খুবই কঠিন। আমি নিজেও যখন ম্যান্ডেলা আর্ট গুলো করি , আমার তো একেবারে দিন শেষ হয়ে যায়। তবে আপনি অনেকদিন পরে আর্ট শেয়ার করেছেন এটা দেখে ভালো লাগলো। আপনার আর্টের ডিজাইন টাও অনেক ইউনিক ছিল।
চমৎকার মন্তব্য করেছেন আপনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।