রঙিন কাগজ দিয়ে বুক মার্ক তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে রঙিন কাগজের একটা ডাই প্রজেক্ট শেয়ার করছি। আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে একটা বুক মার্ক তৈরি করে শেয়ার করছি। এটা আমি ইউনিকর্ন ডিজাইনের তৈরি করেছি। বই পড়ার সময় এরকম কিউট কিউট গুলো থাকলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তৈরি করা খুব একটা কঠিন নয়। একটু মনোযোগ সহকারে তৈরি করলেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার। তবে ভাঁজগুলো আসলে লিখে সেভাবে উপস্থাপন করা সম্ভব হয় না। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

বুকমার্কের সর্বশেষ ফটোগ্রাফি

1000037984.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
ধাপ - ১

প্রথমে আমি বর্গাকৃতির একটা কাগজ কেটে নিলাম। এরপর সেটাকে কোনাকুনি মাঝখান বরাবর ভাঁজ করে নিয়েছি।

1000037955.jpg

ধাপ - ২

আগের ভাঁজ খুলে তারপর আমি চারদিক থেকে কাগজ এনে চারটা ভাঁজ দিয়ে দিলাম মাঝখান বরাবর। তারপর সেখান থেকে একটা ভাঁজ খুলে নিয়েছি।

1000037957.jpg1000037958.jpg
ধাপ - ৩

এত কাগজটা আবারও মাঝখান বরাবর আরেকটা ভাঁজ করে দিলাম। এরপর কোনাকুনি লম্বা অংশটা বাঁকা করে দিয়েছি।

1000037959.jpg1000037960.jpg
ধাপ - ৪

এবার ইউনিকর্ণ এর মুখের কোনা অংশটুকু কিছুটা ভাঁজ করে নিয়েছি। এরপর জেল পেন দিয়ে চোখ আর্ট করে নিলাম। তারপর ইউনিকর্ণের গলার দিকের অংশে ফ্লুইড দিয়ে ডিজাইন করে নিয়েছি।

1000037963.jpg1000037965.jpg
ধাপ - ৫

এরপর ইউনিকর্ণের মাথায় একটু রঙিন কাগজ দিয়ে শিং তৈরি করে নিয়েছি। আরো কিছু ডিজাইন করে এভাবেই বুকমার্ক তৈরি করলাম।

1000037969.jpg

Final Look

1000037977.jpg

1000037982.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕


THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ওয়াও , চমৎকার হয়েছে আপনার তৈরি করা বুকমার্ক টি। এটি রঙিন পেপার দিয়ে তৈরি করাতে আরো দারুন দেখাচ্ছে। বুকমার্ক টি তৈরি করার সম্পূর্ণ প্রসেস খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে অসাধারণ একটা ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলেছেন। বেশ ভালই লাগলো আমার কাছে।

 last year 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে করা এই ধরনের কাজগুলো আসলেই অনেক ভালো লাগে। ইউনিকর্নের এই সুন্দর বুকমার্ক দারুণ হয়েছে আপু। যারা বই পড়তে ভালোবাসে তাদের জন্য বুক মার্ক খুবই প্রয়োজন।চমৎকার একটি বুকমার্ক তৈরি করার প্রসেস সম্পূর্ণ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে।আজ আপনার রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার ভাবে ঘোড়া শেফে বুকমার্ক তৈরি করেছেন আপু।দেখে খুবই মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ভীষণ সুন্দর হয়েছে আপনার এই ইউনিকর্নের বুক মার্ক টি। ইউনিকর্ন এর ওপর সুন্দর করে কারুকার্য করেছেন যা আরো বেশি আকর্ষণীয় করে তুলেছেন। ভীষণ সুন্দর হয়েছে আপনার এই বুকমার্কটি।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ওয়াও আপু আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করছেন।বুক মার্ক টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। তবে বুকমার্ক টি দেখতে একেবারে ঘোড়ার মত লাগতেছে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর বুক মার্ক তৈরি করেছেন। আর রঙিন কাগজ দিয়ে কিছু বানালে ভাঁজ গুলো খুব সাবধানে দিতে হয়। এবং আমাদের জরুরী বই বা কিছু পড়তে এই বুকমার্ক গুলো খুব প্রয়োজন হয়। শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজের বুক মার্ক তৈরি আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।

 last year 

বাহ বেশ দারুণ লাগছে তো। রঙিন কাগজ দিয়ে বুকমার্ক টা বেশ সুন্দর তৈরি করেছেন আপু। বেশ সুন্দর লাগছে দেখতে। পাশাপাশি পোস্ট টা বৈশ সুন্দরভাবে উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।।

 last year 

আপনার তৈরি করা বুকমার্ক আমার অনেক পছন্দ হয় এবং সব সময় আপনি যেভাবে এত সুন্দর কিছু বুকমার্ক আমাদের মাঝে শেয়ার করে থাকেন সেগুলো দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন তা দেখে মুগ্ধ হয়ে গেলাম। যেভাবে আপনি এত সুন্দর একটি বুকমার্ক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা একেবারে কিউট দেখা যাচ্ছে৷ অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 63499.35
ETH 1673.21
USDT 1.00
SBD 0.41