DIY // চকলেট প্যাকেটের অরিগামী তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে চকলেট প্যাকেটের অরিগামী তৈরি। আসলে কাগজের তৈরি জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। যার কারণে এগুলো খুব একটা করা হয় না। কিন্তু পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি ডাই প্রজেক্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই ডাইগুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ডাই প্রজেক্টটি ভালো লাগবে।
চকলেট প্যাকেটের অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
- গ্লু
- কলম
- সুতা
- প্রথমে আমি উভয় পাশে ১৬ সেন্টিমিটার নিয়ে কাগজ কেটে নিয়েছি।
- এরপর নিচের অংশে কিছুটা কাগজ ভাজ করে নিয়েছি। এবং পরে সেখানে গ্লু লাগিয়ে নিয়েছি। তারপর কাগজটি মাঝখান বরাবর ভাঁজ করে এরপর আবারও একটি ভাঁজ করে নিয়েছি।
- এরপর আবারও দুই পাশ থেকে কাগজটি ভাঁজ করে নিয়েছি।
- এরপর চার কোনায় কিছুটা অংশ কেটে নিয়েছি।
- এরপর দুই সাইডের কিছুটা অংশ ডিজাইন করে নিয়েছি।
- এরপর একটি ভাঁজ খুলে এক পাশে চোখ মুখ অংকন করে নিয়েছি।
- এরপর সবগুলো ভাঁজ খুলে চকলেটের প্যাকেটের মত তৈরি করে নিয়েছি।
- সবশেষে দুই পাশে সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল চকলেট প্যাকেটের অরিগামি।
এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্ত
@isratmim
এইরকম প্যাচানো বা মোড়ানো চকলেট প্যাকেট ছোটবেলা পাওয়া যেত। কিন্তু এখন আর পাওয়া যায় না। আপনার তৈরি অরিগ্যামি টা দেখে এটা মনে পড়ে গেল। দারুণ তৈরি করেছেন চকলেট প্যাকেটের অরিগ্যামি টা। সত্যি বেশ চমৎকার হয়েছে। পাশাপাশি অনেক সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সত্যি কাজগুলো বেশ সময় সাপেক্ষ। তাইতো এগুলো এখন আরো নিয়মিত করা হচ্ছে না আমারও। যাইহোক আপনি খুব সুন্দর অরিগামি তৈরি করেছেন চকলেট এর প্যাকেটের। ভিন্ন ভিন্ন কালারের চকলেট মনে হচ্ছে। এই বুজি ছিঁড়ে একটা খেয়ে ফেললুম🥹।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চকলেট প্যাকেটের অরিগামী দেখতে অসম্ভব সুন্দর লাগছে। কাগজ দিয়েও যে সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এটা তার একটি উদাহরণ। আপনি খুব সুন্দর ভাবে আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
ঠিকই বলেছেন সময় একটু বেশি লাগলোও কাগজ দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপু আপনি বেশ চমৎকার ভাবে চকলেট প্যাকেটে অরিগামি তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে সত্যিকারে চকোলেট। ছোটকালে কত এমন চকলেট খেয়েছে। চকলেট তৈরির ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন, পাশাপাশি বেশ ভালো বর্ণনা করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন ভাইয়া ছোটবেলায় আমরাও এ ধরনের চকলেট অনেক খেয়েছিলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
চকলেট প্যাকেটের অরিগামী দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। আপনার হাতের কাজ দারুন। চকলেটগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে আমার কাছে অনেক ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ওয়াও অসাধারণ। একেবারে সিম্পল কিছু জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর অরিগামি তৈরি করা যায় সেটা না দেখলে কিন্তু বোঝা যায় না। এগুলো দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগে। এগুলো যদি টেবিলের উপর সাজিয়ে রাখা যায় তারপরও ভালো লাগে দেখতে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
খুব ভালো লাগলো আপু আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে চকলেটের প্যাকেটের অরগামি তৈরি করে দেখিয়েছেন। আপনার এই চকলেটের প্যাকেট অরগামীটা আমার কাছে অসাধারণ লেগেছে। কাগজের ভাজ কাটা টা দেখে শিখতে পারলাম কিভাবে এই কাজ করতে হয়।
আমার চকলেটের প্যাকেটের অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ।
Share on Twitter