ধান ক্ষেতের ভিডিওগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করছি। আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেন। আমিও চেষ্টা করছি সুন্দর ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করার। আজকে অনেকদিন পর ভিডিওগ্রাফি পোস্ট করছি। আসলে ভিডিওগ্রাফি সেভাবে করা হয়ে উঠে না। আশা করছি এই ভিডিওগ্রাফি পোস্টটাও আপনাদের কাছে ভালো লাগবে।
আজকে আমি আপনাদের সাথে একটা ধান ক্ষেতের ভিডিওগ্রাফি শেয়ার করছি। কিছুদিন আগে ঈদ উপলক্ষে গ্রামে গিয়েছিলাম তখন এই ধানক্ষেতের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি গুলো ক্যাপচার করেছি। এখানে আমি ভিডিওগ্রাফি টা একটু ভিন্নভাবে করার চেষ্টা করেছি। গ্রামীণ এই সৌন্দর্যগুলো দেখতে আসলেই বেশ ভালো লাগে। ধানের সময়টাতে গ্রামে সেভাবে যাওয়া হয়ে ওঠে না। তাই অনেকদিন পর এই দৃশ্যগুলো দেখে খুবই ভালো লেগেছিল। ভিডিওগ্রাফিতে আমি এডিট করার সময় একটু স্লো করে দিয়েছি। আর একটা ন্যাচারাল সাউন্ড দিয়েছি যেন দেখতে ভালো লাগে। সত্যি বলতে এডিট করার পর আমার নিজের কাছেও খুবই ভালো লাগছিল দেখতে। প্রকৃতির সৌন্দর্যগুলো আমাদের সত্যিই মুগ্ধ করে। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে।
যাইহোক আশা করছি আমার আজকের ভিডিওগ্রাফি টি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। যেহেতু ভিডিওগ্রাফি করার ক্ষেত্রে তেমন দক্ষতা নেই আমার। তাই জানি না কত টুকু ভালো ভাবে ক্যাপচার করতে পেরেছি।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1909662344692875288?t=lfulXXw7YYrgPPeZ3qruAg&s=19
https://x.com/IsratMim16/status/1909663388697083962?t=JreQsOU88hWjL4_3joY3Eg&s=19
https://x.com/IsratMim16/status/1909663909667324389?t=kxUCFrdctdk1HDz97Ai8ag&s=19
কি সুন্দর করে ধান ক্ষেতের ভিডিওগ্রাফি তুলেছেন আপনি। দেখতে দেখতে শীত ফুরিয়ে গেল আর ধান পেকে গেল। এইতো কদিন আগে ধানের রোপন হয়েছিল। কিভাবে যে দ্রুত সময় চলে যায় আমি সেটাই ভাবি মাঝে মাঝে। এই যে ভিডিওগ্রাফি টা করেছেন কিছু গান পেকেছে এবং কিছু ধান সবুজ রয়েছে এখনও এই সময়টাতে ধান ক্ষেতের ছবিগুলো কি অপূর্ব লাগে দেখতে।
এটা ঠিক এ সময় টাতে ধান ক্ষেতের ফটোগ্রাফির দেখতে আমার কাছেও বেশ ভালোই লাগে। ধন্যবাদ আপনাদের সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ধান ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব দারুণ। ধান ক্ষেতে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ধান ক্ষেতের ভিডিওগ্রাফি দেখো ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ধানক্ষেতে ভিডিওগ্রাফি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আজ আপনি ধানক্ষেতের অসাধারণ ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ধানক্ষেতের ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। ধান ক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
এখন ধানক্ষেত অনেক সুন্দর দেখা যায় এবং এই ধান ক্ষেতের সৌন্দর্য দেখার মধ্যে আলাদা আনন্দ কাজ করে৷ সেটি কখনোই যেন পূরণ হবে না৷ আর আজকে আপনি যেভাবে এই ধান খেতের সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগছে৷ একইসাথে এখানে এই ভিডিওগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে আপনার ভিডিওগ্রাফির দক্ষতা খুব ভালোভাবেই বুঝতে পারলাম৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
বাহ আপু আপনি দেখছি সবুজ শ্যামলা ধানক্ষেতের চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। আসলে গ্রামাঞ্চলে গেলে এই সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। আমাদের এদিকেও ধান চাষ করা হয়। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে ধান খেতের সুন্দর ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভিডিওগ্রাফি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।