রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের মাঝে একটা পেপার ক্র্যাফট পোস্ট শেয়ার করলাম। আজকে আপনাদের মাঝে যেই ডাই পোস্ট শেয়ার করছি এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি ডাই পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।

রঙিন কাগজের তৈরি গাজরের সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20240927-WA0006.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • গ্লু
ধাপ - ১

প্রথমে আমি সবুজ রঙের একটা কাগজ লম্বা করে কিছুটা অংশ কেটে নিলাম। তারপর সেটাকে মাঝখান বরাবর একবার ভাঁজ করে নিয়েছি।

IMG-20240927-WA0017.jpg

ধাপ - ২

এরপর কাগজ টা ভাজের দিক থেকে চিকন চিকন করে পুরো কাগজটা কেটে নিলাম। এবং নিচে কিছুটা অংশ বাদ রেখে কেটেছি যেন পুরোটা আলাদা হয়ে না যায়।

IMG-20240927-WA0015.jpg

ধাপ - ৩

এবার আমি চিকন করে কাঁটা অংশগুলো কাঁচির সাহায্যে কিছুটা বাঁকা করে নিয়েছি।

IMG-20240927-WA0013.jpg

ধাপ - ৪

এবার কমলা রঙের একটা কাগজ কেটে নিয়েছি। কাগজটা লম্বা তে মোটামুটি বড় রেখেছি তবে পাশে কিছুটা কম রেখে কেটেছি।

IMG-20240927-WA0001.jpg

ধাপ - ৫

এরপরে কাগজ দিয়ে কোন তৈরি করে নিলাম। এইভাবে তিন টা কোন তৈরি করে নিলাম।

IMG-20240927-WA0011.jpg

ধাপ - ৬

এরপর সবুজ রঙের অংশগুলো কোন গুলোর ভেতর দিয়ে দিলাম। এভাবে আমি গাজরের উপরের অংশটা তৈরি করে নিয়েছি।

IMG-20240927-WA0009.jpg

ধাপ - ৭

শেষে কলম দিয়ে গাজরের গায়ে কিছু ডিজাইন করে নিলাম।

IMG-20240927-WA0007.jpg

এভাবেই গাজর গুলো তৈরি করে নিয়েছি

IMG-20240927-WA0004.jpg

IMG-20240927-WA0005.jpg

এই ছিলো আমার আজকের ডাই পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING


FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনার তৈরি গাছের গুলো দেখতে খুবই কিউট লাগছে।আসলে রঙিন কাগজের তৈরি বিভিন্ন জিনিস দেখতে ভালোই লাগে। অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে।রঙিন কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর গাজর তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ্ অনেক বেশি সুন্দর হয়েছে তো আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা গাজরের অরিগ্যামি। আর আমার কাছে এই অরিগ্যামি গুলো দেখতেও অনেক ভালো লেগেছে। গাজর গুলো দেখতে একেবারে সত্যি কারের গাজরের মত মনে হচ্ছে। গাজর খেতে আমার কাছে অনেক ভালো লাগে। রঙিন কাগজের কালার অনেক সুন্দর ছিল। যার কারণে আরো ভালো লেগেছে এই অরিগ্যামি।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর গাজর তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের অরিগ্যামি তৈরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। দক্ষতার সাথে অনেক সুন্দর অরিগ্যামি আপনি তৈরি করেন যেগুলো অনেক সুন্দর হয়। তেমনি আজকের অরিগ্যামি গুলো খুব সুন্দর হয়েছে। কোনো ছোট বাচ্চাকে এগুলো দিলে, সে আনন্দের সাথে এগুলো দিয়ে খেলা করতে পারবে।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপনি। এ ধরনের জিনিসগুলো তৈরি করে ছোট বাচ্চাদেরকে দিলে তারা খুবই খুশি হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কাগজ কেটে এমন সুন্দর গাজর তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ হয়েছে গাজরগুলি। হঠাৎ ছবিতে দেখে আসল বলে মনে হয়েছিল। পাতাগুলো ভীষণ সুন্দর ও নিখুঁত হয়েছে। এমন সুন্দর একটি সৃজনশীল চিন্তা মাথা থেকে বের করেছেন দেখে খুব ভালো লাগলো। এবার শুধু গাজরগুলো খাওয়ার অপেক্ষা। ভুল করে আসল ভেবে খেয়েও নিতে পারি আপু। হা হা হা

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

হঠাৎ করে দেখলে একদম বাস্তব গাজরের মতই লাগে। আর রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারণে দারুণ লাগছে দেখতে।যদিও কিছুটা সময় ব্যয় করেই কাজগুলো করতে হয়। তবে করার পর দেখলে কষ্ট ভুলে যাই, তখন খুব ভালো লাগে।খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি করেছেন আপু।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি পোস্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করতে হলে অনেক ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর ভাবে পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ, আপু আপনি রঙিন কাগজ ব্যবহার করে দারুন তিনটি গাজর তৈরি করেছেন। গাজর খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার তৈরি করা গাজর গুলো দেখে তো আমার এখন খেতে ইচ্ছে করছে। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপু আপনার তৈরি করা গাজর টি একেবারে বাস্তব মনে হচ্ছে।আপনি সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে গাজর তৈরি করছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার গাজর টি। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা ডাই পোস্ট দেখে আপনার ভালো লেগেছে যেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে গাজর তৈরি করেছেন। গাজর তৈরি করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করছেন ।আপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39