কেটলি এবং চায়ের কাপের সিম্পল একটি আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে ভিন্ন রকমের একটা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে এক সেট চায়ের কেটলি এবং কাপের আর্ট মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। গত সপ্তাহে একটা মেন্ডেলা আর্ট শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240802-WA0165.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • ফ্লুইড পেন
  • জেল পেন
  • কালো রং
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল দিয়ে দুটো কেটলি অঙ্কন করে নিলাম।

IMG-20240802-WA0157.jpgIMG-20240802-WA0176.jpg
ধাপ - ২

কেটলির সাথে এবার আমি দুটো কাপ অঙ্কন করে নিয়েছি।

IMG-20240802-WA0178.jpg

ধাপ - ৩

এবার আমি পুরো আর্ট টা জেল পেন দিয়ে অঙ্কন করে নিলাম। কিছু কিছু জায়গা আমি ডাবল লাইন অংকন করে নিয়েছি।

IMG-20240802-WA0174.jpgIMG-20240802-WA0172.jpg
ধাপ - ৪

ডাবল লাইন এর জায়গাগুলোতে হলুদ কালার করে দিলাম। বাকি কিছু জায়গাতে পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে নিয়েছি।

IMG-20240802-WA0159.jpg

ধাপ - ৫

এবার আমি দুটো কেটলির মধ্যে ছোট ছোট বৃত্ত অঙ্কন করে ডিজাইন করে নিলাম। পরে সেগুলোকে কালো কালার করে নিয়েছি।

IMG-20240802-WA0163.jpg

ধাপ - ৬

এরপর আমি কাপ দুটো রং করে নিয়েছি। একদম কালো রঙের করে নিয়েছি কাপ দুটো।

IMG-20240802-WA0161.jpg

ধাপ - ৭

কাপগুলোতে ডিজাইন করার জন্য আমি কালোর উপর ফ্লুইড পেন দিয়ে সাদা বৃত্ত অংকন করে নিয়েছি। এভাবেই আজকের আর্ট শেষ করলাম।

IMG-20240802-WA0162.jpg

Final Look

IMG-20240802-WA0164.jpg

IMG-20240802-WA0168.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আপনার এই আর্ট দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই সিম্পল ভাবে আপনি এই আর্ট করেছেন। তবে আর্টটি দেখে মনে হচ্ছে অনেক সময় নিয়ে অঙ্কন করেছেন। কেটলি এবং চায়ের কাপের এই সিম্পল আর্টটি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর আর্ট করে থাকেন। আশা করছি সব সময় এগুলো আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

কেটলি সহ চায়ের কাপের সুন্দর একটি সিম্পল আর্ট দেখে ফেললাম আপনার পোষ্টের মাধ্যমে। চায়ের কাপগুলোর উপরে ফ্লুইটের সাহায্যে সাদা সাদা ফোটা দিয়ে দিয়েছেন দেখতে ভীষণ সুন্দর লাগছে। অঙ্কন করার প্রত্যেকটি ধাপ দারুন ভাবে বিশ্লেষণ করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

দারুন একটি আর্ট করলেন আপু আপনি চমৎকার দেখাচ্ছে। আপনি একসাথে চায়ের কেটলি এবং চায়ের কাপের আর্ট করলেন। সেই সাথে খুব সুন্দর করে আপনি ডিজাইন করে আর্ট করে নিলেন। মনে হচ্ছে যে খুব সুন্দর একটি সেট আপনি তৈরি করে শেয়ার করলেন। সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 
Screenshot_20241121_215616_Chrome.jpgScreenshot_20241121_220731_X.jpgScreenshot_20241121_221354.jpg
 2 years ago 

কেটলি ও চায়ের কাপের খুব সুন্দর আর্ট করেছেন। বেশ ভালো লাগলো এত সুন্দরভাবে আটের কাজ সম্পন্ন করেছেন দেখে। দেখে মনে হচ্ছে কোন ছবির দৃশ্য। দমদম নিখুঁতভাবে কাজ সম্পন্ন হয়েছে।

 2 years ago 

আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কেটলি ও চায়ের কাপের দারুন একটি আর্ট করেছেন।আপনার আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু।চায়ের কাপের ও কেতলির ডিজাইনটি দেখতে অনেক সুন্দর লাগছে। একদম নিখুঁতভাবে কাজটি করেছেন। ধন্যবাদ আপু পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার আর্ট মানেই দারুন কিছু।
সবথেকে বড় বিষয় আপনি সিম্পল জিনিসটাকে বেশ চমৎকার ফুটিয়ে তুলতে পারেন।
আজকের আর্ট দারুন হয়েছে, বিশেষ করে ফিনিশিং টাচ দারুন ছিল।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কেটলি এবং চায়ের কাপের চমৎকার আর্ট করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে তবে কথা হচ্ছে চায়ের কাপটা পড়ে আছে কেন যে খেয়েছে সে তো খুব দায়িত্বহীন লোক চা খাওয়ার পরে কাপ টা ফেলে রেখেছে হা হা হা।

 2 years ago 

ঠিকই বলেছেন চা খেয়ে কাপটা এভাবে ফেলে রাখা উচিত হয়নি। সুন্দর মন্তব্য করার পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও একেক সময় একেক ধরনের আর্ট করতে ভালো লাগে। এক ধরনের আর্ট করতে করতে একঘেয়েমি চলে আসে। আপনার আজকের কাঁপ সহ কেটলির আর্টটি খুবই চমৎকার হয়েছে। সিম্পল হলেও আর্টটি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। সাদা কালো কালার করার কারণে আরো বেশি ফুটে উঠেছে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64157.23
ETH 1797.50
USDT 1.00
SBD 0.39