আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটি ওয়ালমেট তৈরি শেয়ার করব। বেশির ভাগ সময় আমি রঙিন কাগজের তৈরি ওয়ালম্যাট শেয়ার করি। আজ অনেকদিন পর আমি ভিন্ন কিছু করেছি। আজকের এই ওয়ালমেট টা তৈরি করেছি বাদামের খোসা দিয়ে। বাদামের খোসা গুলো কালার করার কারণে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এটা। আর এগুলোর পর সাদা রং ব্যবহার করে জিনিসটা আরও বেশি ফুটে উঠেছে। তৈরি করার পর বেশ ভালো লাগছিলো এটা দেখতে। আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি

- বাদামের খোসা
- কালো রঙিন কাগজ
- কাঁচি
- কার্ডবোর্ড
- পোস্টার রং
- গ্লু
প্রথমে আমি বাদামের খোসা থেকে বাদাম আলাদা করে নিয়েছি এবং খোসা গুলো নিয়ে নিলাম। বেশ কয়েকটা বাদামের খোসা নিয়ে নিয়েছি এবং চেষ্টা করেছি সবগুলো একই সাইজের নেওয়ার জন্য।

এরপর আমি একটা কার্ডবোর্ডের মধ্যে কালো রংয়ের কাগজ বসিয়ে দিলাম। তারপর কাগজের একটা দিকে অর্ধবৃত্ত অনুসারে বাদামের খোসা গুলো বসিয়ে দিলাম।

অর্ধবৃত্ত অনুসারে বাদামের খোসা গুলো আস্তে আস্তে বসিয়ে নিলাম।

এভাবে আমি তিনটা লাইনে বাদামের প্রত্যেকটা খোসা গুলো বসিয়ে নিয়েছি।

তিনটা লাইনে লাগানো বাদামের খোসা গুলো তিনটা ভিন্ন রঙের করে নিয়েছি। প্রথমগুলো হলুদ রঙের এরপর মাঝখানে গুলো লাল এবং পরের গুলো নীল রংয়ের করে নিলাম।

এরপর সাদা রং দিয়ে বাদামের খোসা গুলোর নিচে ছোট ছোট ফোটা বসিয়ে ডিজাইন করে নিলাম।

সাদা রং দিয়ে আমি ওয়ালমেটের প্রত্যেকটা জায়গায় ছোট ছোট কিছু ডিজাইন করে নিয়েছি।

এরপর দুইটা কর্নারে আমি সাদা রং দিয়ে ছোট ছোট কিছু ফুলের ডিজাইন অঙ্কন করে নিয়েছি। এভাবেই আমি ওয়ালমেট টা তৈরি করে নিয়েছি।




এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕




ধন্যবাদান্তে
@isratmim
🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍
আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
আপনার আইডিয়া দেখে তো আমি জাস্ট মুগ্ধ হলাম। অনেক সুন্দর করে আপনি বাদামের খোসা ব্যবহার করে একটা ওয়ালমেট তৈরি করেছেন। বাদামের খোসা গুলো আপনি ভিন্ন ভিন্ন কালারের করার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। ওয়ালমেট ঘরের দেয়ালে লাগিয়ে রাখলেও দেখতে দারুন লাগবে বলে মনে হচ্ছে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাদামের খোসা ব্যবহার করে বেশ সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা এই ওয়ালমেট দেখে আমি জাস্ট মুগ্ধ হলাম। আপনার আইডিয়া ছিল অনেক বেশি সুন্দর আর ইউনিক। এরকম আইডিয়া নিয়ে কোনো কিছু করলে অবশ্যই সুন্দর হবে। এই ওয়ালমেট ঘরের দেয়ালে লাগালে দেখতে অস্থির লাগবে।
আপু বাদামের খোসা দিয়ে ওয়ালমেট তৈরির আইডিয়াটি একেবারে ইউনিক লেগেছে আমার কাছে। আসলেই কালার করার কারণে আরও বেশি চমৎকার লাগছে দেখতে। প্রথমে ভেবেছিলাম ক্লে দিয়ে তৈরি করেছেন। পরে দেখলাম যে বাদামের খোসা দিয়ে এত সুন্দর তৈরি করেছেন।
এখানে একটু ভুল আছে আশা করি ঠিক করে নিবেন।
বাদামের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে। দেখে খুবই ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে এই বাদামে খোসার উপড়ে পেইন্টিং করে সুন্দরভাবে এই ওয়ালমেট তৈরি করেছেন। দেখে ভালো লাগলো।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই অবাক হয়ে যায় মাঝে মাঝে। আজকে আপনি বাদামের খোসা দিয়ে চমৎকার ডাই প্রজেক্ট তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাদামের খোসা গুলো বিভিন্ন কালারের রং করাতে আরো বেশি সুন্দর লাগছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
সুন্দরও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি প্রতিভা প্রকাশ করেছেন। আপনার এত সুন্দর একটি প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়েছি। বেশি দারুন হয়েছে এবং ইউনিক হয়েছে আপনার তৈরি করা আজকের এই পোস্ট।
বাদামের খোসা কাজে লাগিয়ে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। এই ধরনের হাতের কাজগুলো দেখতেও অনেক ভালো লাগে। অসাধারণ হয়েছে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনি বাদামের খোসা দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এত সুন্দর ওয়ালমেট দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের ওয়ালমেট ঘরে লাগালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার এই আইডিয়াটা খুব ইউনিক ছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। বাদামের খোসা বিভিন্ন কালার করাতে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি বাদামের খোসা দিয়ে চমৎকার ওয়ালমেট বানিয়েছেন। সত্যি আপনার ওয়ালমেট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং বাদামের খোসা গুলো রং করার কারণে ওয়ালমেট সৌন্দর্য অনেক বেড়ে গেল। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।