ফুলের উপর প্রজাপতির বসে থাকার আর্ট

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে ফুলের উপর প্রজাপতির বসে থাকার আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে কালারফুল আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

IMG-20240802-WA0112.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • ড্রয়িং খাতা
  • পেন্সিল
  • জেল পেন
  • মার্কার পেন
  • রং পেন্সিল
  • পেন্সিল কম্পাস
ধাপ - ১

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা ফুল আর্ট করে নিয়েছি। তারপর ফুলের উপর একটা প্রজাপতি আর্ট করে নিয়েছি।

IMG-20240802-WA0134.jpg

ধাপ - ২

এবার আমি প্রজাপতি টার মধ্যে কিছু ডিজাইন করে নিলাম।

IMG-20240802-WA0126.jpg

ধাপ - ৩

তারপর আমি প্রজাপতিটা নীল রং করে নিয়েছি। কিছুটা অংশ কালো এবং সাদা রংও করে নিলাম।

IMG-20240802-WA0124.jpg

ধাপ - ৪

এবার আমি ফুলটার মধ্যে হলুদ কালার করে নিলাম। এর নিচে সবুজ রং করে নিয়েছি।

IMG-20240802-WA0120.jpg

ধাপ - ৫

এবার আমি ফুলটার পাশে বেশ কয়েকটা অর্ধ বৃত্ত অংকন করে নিয়েছি পেন্সিল কম্পাস দিয়ে। এগুলো আমি জেল পেন দিয়ে আর্ট করে নিলাম।

IMG-20240802-WA0118.jpg

ধাপ - ৬

এবার এই বৃত্তগুলোর ভিতর ছোট ছোট ডিজাইন করে নিয়েছি।

IMG-20240802-WA0116.jpg

ধাপ - ৭

বৃত্তগুলোর কিছুটা অংশ রং করে নিয়েছি এবং কিছুটা অংশ জেল পেন দিয়ে ডিজাইন করে নিলাম। এভাবেই ড্রইং টা কমপ্লিট করলাম।

IMG-20240802-WA0113.jpg

Final Look

IMG-20240802-WA0111.jpg

IMG-20240802-WA0110.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 

আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ফুলের মাথায় প্রজাপতি এবং তাকে ঘিরে একটি ম্যান্ডেলা আর্টের বর্ডার দেখতে অপূর্ব লাগছে। ফুলের সাথে প্রজাপতি রংয়ের কম্বিনেশন টা খুব সুন্দর হয়েছে। তাছাড়া আপনি ধাপে ধাপে চমৎকার ভাবে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ছবি এঁকে আমাদের সাথে শেয়ার করলেন।

 last year 

সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 last year 

আপনার এই আর্ট টি অপূর্ব সুন্দর হয়েছে দেখতে। আর এর মধ্যে সবথেকে সুন্দর লাগছে ফুলের ওপর বসে থাকা প্রজাপতিটি দেখতে। প্রজাপতিটি দেখতে অনেকটাই বাস্তব প্রজাপতির মতন হয়েছে। অনেক সুন্দর একটি আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করে তোলার জন্য ধন্যবাদ।

 last year 

কি চমৎকার সুন্দর আর্ট করেছেন আপু। দারুণ হয়েছে আপনার আর্ট টি। ফুলের উপর প্রজাপতির বসে থাকার আর্টটি খুবই প্রানবন্ত হয়েছে। ধাপে ধাপে আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

চমৎকার মন্তব্য করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 last year 

ফুলের উপর প্রজাপতির বসে থাকার আর্ট বেশ সুন্দর হয়েছে আপু । আপনার আর্ট বেশ নিখুঁত হয়েছে ‌ । আপনার দারুণ আর্ট দেখে খুব ভালো লাগলো। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো দারুন আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

প্রজাপতি ও ফুলের উপর ভিত্তি করে তৈরি ম্যান্ডেলা আর্টের বর্ণনা শুনেই মনটা ভালো হয়ে গেল। প্রত্যেকটি ধাপ আপনি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই আর্টের মাধ্যমে আপনার দক্ষতা ফুটে উঠেছে। আরও এরকম সুন্দর আর্ট দেখার অপেক্ষায় থাকলাম!

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

বাহ আপু আপনি তো খুব চমৎকার একটি আর্ট করেছেন। ফুলের উপর প্রজাপতি বসে থাকা আর্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। তবে এই ধরনের আর্ট গুলো বারবার দেখতে মন চায়। ধৈর্য ধরে খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ফুলের উপর বসে থাকা প্রজাপতির আর্ট করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 last year 

আবার আর্ট দেখে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপু আপনার আর্ট মানেই অসাধারণ কিছু। আপনার আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। ফুলের উপর প্রজাপতির বসে থাকার আর্ট করেছেন দেখে ভালো লাগলো আপু।

 last year 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60529.37
USDT 1.00
ETH 1546.19
SBD 0.47