চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকেও সেই রকম একটা ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি। ফটোগ্রাফি গুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ক্যাপচার করেছি। এ ধরনের ফটোগ্রাফি পোস্টে বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি দেখা যায় যার কারণে আমার কাছে মনে হয় এই ধরনের ফটোগ্রাফি পোস্ট গুলো একটু বেশি ভালো লাগবে। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

1000046110.jpg

প্রথমেই আপনাদের সাথে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করলাম। কয়েকদিন আগে আপনাদের সাথে কয়েকটা পর্বের মাধ্যমে আমি একটা জায়গার ভ্রমণ পোস্ট শেয়ার করেছিলাম। জায়গাটা হচ্ছে আমাদের গাজীপুরের কেশরীতা। এখানে খুব সুন্দর একটা বিল রয়েছে। সেখান থেকেই আমি এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি। সেখানকার একটা রেস্টুরেন্টের চারপাশে এরকম ফুল গাছ ছিল। আর সেখান থেকে চারপাশে বিলের ভিউ টা খুব সুন্দর লেগে দেখতে। আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন আকাশটাও ভীষণ সুন্দর ছিল। সব মিলিয়ে ফটোগ্রাফিটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
দ্বিতীয়

1000046114.jpg

এখানে আমি কিছু কসমস ফুলের ফটোগ্রাফি শেয়ার করছি। হলুদ এবং কমলা রঙের এই ফুলগুলো খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর অনেকগুলো একসাথে থাকার কারণেও দারুন লাগছিল দেখতে। আমি অনেকদিন আগেই এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি। এই ফটোগ্রাফির মধ্যে কয়েকটি ফুল খুব সুন্দর ভাবে ফুটে রয়েছে। আবার কিছু ফুলের কলি দেখা যাচ্ছে। এছাড়াও কিছু ফুল ঝড়ে যাচ্ছে। এই তিনটা দৃশ্য একসাথে একসাথে ক্যাপচার করার চেষ্টা করেছি।
তৃতীয়

1000046121.jpg

এই ফটোগ্রাফি টা এবার ঈদের সময় গ্রামে গিয়ে ক্যাপচার করেছিলাম। এ ধরনের দৃশ্য শহর এলাকায় দেখা যায় না বললেই চলে। সুন্দর আকাশ এবং সবুজ ক্ষেত সব মিলিয়ে দারুন একটা দৃশ্য। শেষে মনে হয় যেন আকাশ এবং সবুজ ক্ষেত একসাথে মিশে গিয়েছে। এই ধরনের দৃশ্য গুলো সত্যিই মনোমুগ্ধকর। নীল আকাশে এরকম সাদা মেঘ অনেক বেশি ভালো লাগে।
চতুর্থ

1000041675.jpg

এই ফটোগ্রাফি টা আমার বারান্দা থেকে ক্যাপচার করা। আমি বারান্দায় বিভিন্ন রকমের ইনডোর প্লান্ট এবং ক্যাকটাস রয়েছে। এখানে আমি মূলত স্পাইডার প্লান্ট এর ফটোগ্রাফি শেয়ার করেছি। এর ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের ক্যাকটাস দেখা যাচ্ছে। এই স্পাইডার প্লান্ট গুলো আমার পছন্দের প্ল্যান্টের মধ্যে একটি। এগুলো আমার ভীষণ ভালো লাগে।
পঞ্চম

1000046118.jpg

এই ফটোগ্রাফি টা আমি আমার রুম থেকে ক্যাপচার করেছি। আমাদের ফ্ল্যাট টা চার তলার উপরে। আর বিল্ডিং এর পাশে বেশ বড় খালি জায়গা। এবং এর পরে তেমন কোনো বড় বিল্ডিং নেই। বেশ খোলামেলা জায়গা। আর অনেক সুন্দর শীতল বাতাস আসে এই জানালা দিয়ে। মেঘলা আকাশ কিংবা এরকম নীল আকাশ এর সৌন্দর্য উপভোগ করা যায় শুয়ে শুয়ে। আবার রাতের বেলা পূর্ণিমার চাঁদ এর সৌন্দর্য ও দারুন ভাবে উপভোগ করা যায়। রুমের এই জায়গা টা আমার ভীষণ পছন্দের।
ষষ্ঠ

1000037522.jpg

শেষের এই ফটোগ্রাফি টা হচ্ছে বোম্বাই মরিচের ফটোগ্রাফি। এই ফটোগ্রাফিটা আমাদের ছাদ বাগান থেকে ক্যাপচার করেছি। আমাদের ছাদে বেশ কয়েক ধরনের মরিচের গাছ রয়েছে। কয়েকদিন আগে এই বোম্বাই মরিচের গাছ লাগানো হয়েছিল। বেশ কয়েকটা মরিচ ধরেছে গাছটাতে। এগুলো তে ঝাল একটু বেশি হলেও এর ফ্লেভারটা অনেক ভালো লাগে আমার কাছে।

ডিভাইস নেম:- Samsung Galaxy A14

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

আসলে আপু আপনি বেশ অসাধারণ ফটোগ্রাফি করে থাকেন। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা বেশ দারুণ। আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম । বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য দেখে ভালো লাগলো। এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত বেশ অসাধারণ হয়ে থাকে। বোম্বাই মরিচের ফটোগ্রাফি খুবই দারুণ হয়েছে। ফুলগুলো দেখে খুব লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার মাধ্যমে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা অবিরাম ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এতগুলো ছবির মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আমার প্রথম দুটো ছবি। আসলে অন্যান্য ছবিগুলো কিন্তু অনেক ভালো ছিল কিন্তু প্রথম দুটো ছবির তোলার ধরনটা খুব সুন্দর ছিল। আসলে আপনি প্রতিটা ছবি সম্পর্কে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কতগুলো ফটোগ্রাফি আমাদের মাঝে নিয়ে আসার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গাজীপুরে ঘুরতে গিয়ে যে সুন্দর প্রকৃতির ফটোগ্রাফিটি করেছেন সেই ফটোগ্রাফিটি অসম্ভব ভালো লেগেছে। ফুলটি দেখতে চমৎকার লাগছে। তাছাড়া সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। তাছাড়া আপনাদের ছাদের বোম্বাই মরিচটি কিন্তু খুব চমৎকার হয়েছে। ফটোগ্রাফি অসম্ভব ভালো লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপু আপনার ফুল আর প্রকৃতির রেনডম ফটোগ্রাফি গুলো আমার মন ছুয়েঁ দিয়েছে। আপনি বেশ সুন্দর বর্ণনা সহকারে আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপু চমৎকার কিছু ফটোগ্রাফি আজ শেয়ার করেছেন। ভিন্ন ভিন্ন জায়গা থেকে তোলা ফটোগ্রাফি গুলো দারুন লাগছে।বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটি অনেক বেশী ভালো লেগেছে।এরপর আপনার রুম থেকে তোলা আকাশের ফটোগ্রাফি দেখে ও ভালো লাগলো।ধন্যবাদ জানাচ্ছি চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এত চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে চোখ ফেরাতে পারছিলাম না আপু। এই ধরনের ফটোগ্রাফি গুলো করলে, সেগুলোর দিকে এক নজরে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে কোনটা রেখে কোনটার প্রশংসা বেশি করবো বুঝতে পারছি না। কারণ সবগুলো ফটোগ্রাফি ছিল অনেক বেশি দারুণ। তবে কসমস ফুল এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চমৎকার মন্তব্য করে আমাকে কাজে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল আপু তবে বিশেষ করে হলুদ ফুল এবং ঈদে বাড়িতে গিয়ে যে ফটোগ্রাফিটা ক্যাপচার করেছিলেন সেটা তুলনামূলক বেশি সুন্দর ছিল যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

এরকম সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে। এত সুন্দর করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে তো জাস্ট দারুন লাগলো। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে। আমার কাছে আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে থেকে ২ এবং ৩ নাম্বার ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। অন্য ফটোগ্রাফি গুলো কিন্তু সুন্দর হয়েছে, কম সুন্দর ছিল না একেবারে। সবগুলোই ভালো হয়েছে ফটোগ্রাফি।

 2 years ago 

আমার ডেনডম ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ধারণা করা চমৎকার রেনডম ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। যেখানে আকাশের ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে ধারণ করেছেন ফুলের ফটোগ্রাফি তো মনমুগ্ধকর ছিলই। এছাড়া আরো অনেক কিছু দেখার মত। সব মিলে বেশ ভালো লাগলো দেখে।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এ কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64827.65
ETH 1893.40
USDT 1.00
SBD 0.38