পেঁপে ভর্তার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার। আজকে আমি যেই রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে পেঁপে ভর্তার রেসিপি। যেকোনো ধরনের ভর্তা খেতেই আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে গরম গরম ভাতের সাথে ভর্তা বেশ ভালো লাগে খেতে। আর এই পেঁপে ভর্তাটি খুব সুস্বাদু হয়েছিল। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231221-WA0013.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • পেঁপে
  • পেঁয়াজ
  • শুকনো মরিচ
  • লবণ
  • সরিষার তেল

IMG-20231221-WA0002.jpg

ধাপ - ১
  • প্রথমে একটি পেঁপে খোসা ছাড়িয়ে বড় টুকরো করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি।

IMG-20231221-WA0003.jpg

ধাপ - ২
  • একটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে পেঁপের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি।
IMG-20231221-WA0004.jpgIMG-20231221-WA0006.jpg
ধাপ - ৩
  • পেঁপে সিদ্ধ হওয়ার পর পানি যখন শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে।

IMG-20231221-WA0007.jpg

ধাপ - ৪
  • তারপর একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে শুকনো মরিচ গুলো ভালোভাবে ভেজে নিব।

IMG-20231221-WA0017.jpg

ধাপ - ৫
  • সিদ্ধ করা পেঁপে গুলো ঠান্ডা করে একটি বড় বাটি তে নিয়ে নিব।

IMG-20231221-WA0008.jpg

ধাপ - ৬
  • তারপর পেঁপে গুলোর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজকুচি দিয়ে দিব।

IMG-20231221-WA0009.jpg

ধাপ - ৭
  • এরপর ভেজে রাখা শুকনো মরিচ গুলো গুঁড়ো করে সেখানে দিয়ে দিব। ভর্তা তে এরকম চিলি ফ্লেক্স এর ফ্লেভারটা বেশ ভালো লাগে আমার কাছে।

IMG-20231221-WA0016.jpg

ধাপ - ৮
  • তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ।

IMG-20231221-WA0012.jpg

ধাপ - ৯
  • সবশেষে দিয়েছি সরিষার তেল। যেকোনো ভর্তা তে সরিষার তেল টা ব্যবহার করলে আমার কাছে বেশ ভালো লাগে।

IMG-20231221-WA0010.jpg

ধাপ - ১০
  • এরপর সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি।

IMG-20231221-WA0011.jpg

এভাবেই তৈরি হয়ে গেলো আজকের রেসিপি

IMG-20231221-WA0014.jpg

IMG-20231221-WA0015.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদান্ত
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  
 3 years ago 

ভর্তার রেসিপি দেখলেই অনেক বেশি ভালো লাগে। ভর্তা আমার খুবই প্রিয় একটি রেসিপি। তারমধ্যে আপনি আজকে পেঁপে ভর্তার রেসিপি শেয়ার করেছেন। দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এত সুন্দর একটি সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

পেঁপে ভর্তা রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক ভালো লাগবে। আমি কখনো তৈরি করে পেঁপে ভর্তা খাইনি। কিন্তু আপনার রেসিপিটি দেখে খুব ভালো লাগলো এত সুন্দর ভাবে আপনি তৈরি করলেন। আমার কাছে আপনার রেসিপির উপস্থাপনা খুবই ভালো লেগেছে আপু।

 3 years ago 

আশা করি বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবেন ‌। চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পুষ্টি গুনে ভরপুর এই পেঁপে। আর আপনি তো দেখছি সেই পেঁপের একটি চমকপদ ভর্তা করেছেন আজ। আপনার করা পেঁপে ভর্তার কালার টি কিন্তু দারুন ছিল। আর পেঁপে ভর্তার মধ্যে এমন করে শুকনো মরিচ দিলে কিন্তু খেতে আরও ভালো লাগে। ধন্যবাদ আপু এমন সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু পেঁপে ভর্তার মধ্যে শুকনা মরিচ দিলে খেতে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

শুকনা মরিচ দিয়ে পেঁপে ভর্তা করলে সেটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় বলতে গেলে গরম ভাতের সাথে আমার প্রিয় রেসিপির তালিকায় থাকে। তাছাড়া পেপের তো অনেক ঔষধি গুনাগুন রয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পেঁপে ভর্তার রেসিপি। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। আসলে যাদের শরীরে ডায়াবেটিস আছে ডাক্তার তাদের পরামর্শ দেয় পেঁপে ভর্তা খাওয়ার জন্য। আসলে এই পেপে ভর্তা আমার আব্বুর খুব ফেভারেট একটি খাবার। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে৷ পেঁপে দিয়েও ভর্তা তৈরি করা যায় এটি আমি কখনো জানতাম না। কখনো এরকম রেসিপি চিন্তাও করিনি৷ আজকে আপনার কাছ থেকে এই রেসিপিটি দেখতে পেরে খুবই ভাল লাগল। খুবই সুন্দরভাবে আপনি এই রেসিপি তৈরি করেছেন৷ একই সাথে আপনি যেভাবে এই রেসিপিটি ডেকোরেশন করেছেন এটি একদমই লোভনীয় মনে হচ্ছে৷

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

পেঁপে অসাধারণ একটি সবজি ফল। এই সবজি ফল অনেক পুষ্টিগুনো রয়েছে এবং পাকা কিংবা কাঁচা দুটো অবস্থাতেই এই ফল সবজিটা খাওয়া যায়। আপনি সেই মজাদার সবজি ফলটির সুন্দর ভার্তার রেসিপি করে আমাদের সাথে শেয়ার করেছেন। খুব ভালো লাগছে রেসিপিটি। খেতে যে অনেক সুস্বাদু হয়েছে তা প্রতিটি ধাপে ধাপে শেয়ার করার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

যে কোনো ধরনের ভর্তা আমার খুব পছন্দের। পেঁপে ভর্তার রেসিপি দেখে খুব ভালো লাগলো। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পেঁপে ভর্তার রেসিপি তৈরি করেছেন। আপনারা ভর্তা তৈরি প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। শুকনো মরিচ এবং সরিষা তেল দেওয়াতে খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে নিশ্চয়ই। এত দুর্দান্ত রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

জি ভাইয়া শুকনা মরিচ ও সরিষার তেল দেওয়াতে খেতে আরো মজাদার ও সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পেঁপে আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তবে পেঁপে ভর্তা করে তেমন খাওয়া হয় না। আপনার ভর্তা দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37