আপন নাটক রিভিউ
আসসালামুআলাইকুম সবাইকে
আশা করি সবাই ভালো আছেন।আমি ভালো আছি।তো আজকে আপনাদের সাথে একটি নাটক শেয়ার করবো।নাটকের নাম হচ্ছে আপন
নাটকের কিছু তথ্য
| নাম | আপন |
|---|---|
| পরিচালক | কাজল আরেফিন অমি। |
| অভিনয় | তারিক আনাম খান,মনিরা আক্তার মিতু,শামীমা নাজনিন,আফরান নিশো,তাসনিয়া ফারিন,জিয়াউল হক পলাশ,মোঃসাইদুর রহমান। |
| দৈর্ঘ্য | ১ ঘন্টা ৬মিনিট। |
| ধরন | পারিবারিক। |
| ভাষা | বাংলা। |
কাহিনী সারসংক্ষেপ
আদনান তার বাবার বাধ্য ছেলে বলাই যায়।তার বাবার ইচ্চে ছিল সে কোনো ভার্সিটি চান্স পাবে। কিন্তু সে পায়নি।আর আদনানের মা ছোটবেলায় মারা যায়।যার কারণে তার বাবার আদরেয় বড় হয়ছে আদনান।আদনানদের বাসায় কাজ করে শিমুল।অফিস যাওয়ার আগে দুপুরের খাবার অফিসে নিয়ে যেতে ভুলে যায় প্রায়ই যার কারণে তার বাবার কাছ থেকে প্রতিদিন কথা শুনতে হয়।
এইদিকে আদনান যে অফিসে চাকরি করে ঠিক সেই অফিসে চাকরি করে তার প্রেমিকা।প্রেমিকার দাবি কবে বিয়ে করবে তাকে।বাসা থেকেও তাকে বিয়ের জন্য চাপ দেয়া হচ্ছে।কিন্তু আদনান তার বাবার আদেশ না দেওয়া পর্যন্ত বিয়ে করতে পারবেনা।এইদিকে তার প্রেমিকা তাকে শর্ত দেয় সে যদি সাতদিনের মধ্যে বিয়ে না করে তাহলে সে অন্য কাউকে বিয়ে করে ফেলবে এভাবেবে ঘটনা আগাতে থাকে। তো এক রাতে আদনান তার বাবার কাছে বিয়ের কথা বলবে ভাবছে।কিন্তু লজ্জায় সে বলতে পারতেছিলনা। আর তার বাবার ও কিছু কথা বলার ছিল আদনানকে।তাই তার বাবা আদনানকে বলে আমি বাসায় খুব একা বোধ করি।সেজন্য আমি বিয়ে করতে চায়।এই কথা শুনে আদনান রীতিমত হতবাক হয়ে যায়।হতবাক হওয়ারই কথা কারণ এই বয়সে সে বিয়ে করতে চাইলে যে কেউ অবাক হয়ে যাবে।যেখানে বিয়ে করার কথা আদনানের সেখানে তার বাবা বিয়ের কথা বলে।পরেরদিন সকালে জগিং করার সময় তার বাবার যে মেয়ে পছন্দ তাকে তার ছবি দেখায়।তার বাবা তার এক বন্ধুকে বিয়ের কথা বলে।তার বন্ধুর নাম জাহানারা।তার দুই ছেলেমেয়ে বিদেশে থাকে আর তার স্বামী।আদনানের বাবার বিশ্বাস তারা দুইজনের সম্পর্কটা অনেক সুন্দর হবে।এইদিকে আদনানের প্রেমিকার কাছে তার বাবার বিয়ের কতাটা বলে।এসব শুনে তার প্রেমিকা অনেক রাগ করে এবং তাকে বলে সে যেন তার বাবাকে বুঝায় যে এখন আদনানের বিয়ে করার বয়স। পরেরদিনে সকালে ঘুম থেকে উঠে আদনান দেখতে পায়। তার বাবা তার বন্ধু জাহানারার সাথে দেখতে পায়। এইদিকে আদনানের প্রেমিকা তার সাথে ব্রেকআপ করে।আদনান তার দোষ হিসেবে তার বাবার কারণকে দায়ী করতে রাজি নয়। পুরো ঘটনা আদনান তার ফুফুকে বলে এবং সকালে সে বাসায় তার ছেলে আসিফকে নিয়ে।আদনানের ফুফুর নাম নাজমা।তার ফুফু এসে তার বাবাকে বুঝানোর চেষ্টা করে।যাতে এখন বিয়ে না করে।কিন্তু আদনানের বাবা একজন সঙ্গী দরকার সে দাবি করে।এইদিকে আবার আদনানের ফুফাতো ভাই আসিফ আদনানকে বুঝানোর চেষ্টা করে যে মামা যেটা করছে সেটা ভুল করছে।তার দাবি এখন তোমার বিয়ের বয়স।আর এই মুহূর্তে তার মামা বিয়ের কথা ভাবে কি করে।আসিফ এর ভাষ্যমতে তার মামাকে একসময় সে অনেক জ্ঞানী ভাবতো।সে তার মামাকে নিয়ে সবার সাথে গর্ব করতো।কিন্তু এখন বিয়ের কথা ভাবছে তারা মামা।সেজন্য সে কারো সাথে আগেরমতো গর্ব করে কথা বলতে পারবেনা।
পরে আবার আদনানের বন্ধু জাহানার আবার আসে বাসায়।আদনানের বাবা এবং জাহানার বাহিরে বসে আড্ডা দেওয়া অবস্থায় আদনানের ফুফু নাজমার সাথে তার বাবার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়।নাজমা তার ভাইয়ের বন্ধু জাহানারাকে বুঝানোর চেষ্টা করে আমার ভাই বুড়ো বয়সে পাগলামী করছে।আমাদের পরিবারকে ধ্বংস যাতে না হয় সে কথা বলে।নাজমা বলে আমরা সমাজে মুখ দেখাতে পারবোনা যদি আমার ভাই বিয়ে করে।এখন শুধু আপনিই পারেন আমাদের পরিবারকে রক্ষা করতে।
আদনান তার বাবার বন্ধুর বাসায় গিয়ে অনুরোধ করে যেন তার এবং বাবার মাঝে সে অন্যকাউকে দেখতে চায়না।কিন্তু তার বাবার বন্ধু নাজমা তাকে বলে যে মানুষ যখন কর্মহীন হয়ে যায় তখন তার সময় কাটানো খুব কষ্টকর হয়ে যায়।তখন সে চায় তার সাথে কেউ গল্প করুক,কথা বলুক।
পরবর্তীতে আদনান বুঝতে পারে যে তার বাবা যে কাজটি করছে ঠিক করছে।আর তার বাবা আর বাবার বন্ধুর সাথে বিয়ের মাধ্যমেই শেষ হয় নাটকটি।
খুব সুন্দর লিখেছেন ভাইয়া। ধন্যবাদ শেয়ার করার জন্য
ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ভাই।
খুব সুন্দর রিভিউ এবং উপস্থাপনা ভাই, আমার কাছে ভালো লেগেছে। আশা করছি এই ধারাবাহিকতাটা বজায় থাকবে। যদিও আমি জানি রিভিউ সহজ কোন বিষয় না, কিন্তু সঠিক চেষ্টা সব কিছুকেই সহজ করে দেয়। ধন্যবাদ
চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনাকে স্বাগতম, তবে এর সাথে সাথে অন্যদের সাথেও মন্তব্যের মাধ্যমে সংযোগ বৃদ্ধির অনুরোধ রইল।
জি ভাইয়া অন্যদের মন্তব্য করার এবং পোস্ট করার চেষ্টা করি প্রতিদিন।
খুব সুন্দরভাবে নাটকের রিভিউ ফুটিয়ে তুলেছেন।শুভকামনা রইলো।ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ দিদি।