মিশন বান্দরবান পর্ব- ১

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


1000006665.jpg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


আপনারা জানেন আমাদের একটি গ্রুপ আছে। আমরা এই গ্রুপ থেকে প্রতিবছরই ১২ বার বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে থাকি। কখনো কখনো বাইকে ট্যুর দিয়ে থাকি আবার কখনো ট্রেন বা বাসে। এইতো কিছুদিন আগেই গিয়েছিলাম আমরা বান্দরবান এবং কক্সবাজারের। ইতিমধ্যে আমাদের গ্রুপের অনেক মেম্বাররাই আপনাদের মাঝে বিভিন্ন পোস্ট শেয়ার করেছে। এজন্য ভাবলাম আমি একটু দেরিতেই আপনাদের মাঝে আমাদের ট্যুরের গল্পটা শেয়ার করি। দেরিতে হলেও ব্যাপারটা ঠিক একই রকম। আমরা সবাই ঘুরতে অনেক ভালোবাসি এই জন্য যখনই যেখানেই যাই তেমন একটা আগে থেকে প্লান প্রোগ্রাম থাকে না। হুট করেই আমরা সব সময় প্লান করে থাকি। তেমনি এবারও তেমন একটা কোন প্ল্যান ছিল না। হঠাৎ করেই আমাদের গ্রুপের মধ্যে একজন বলে উঠলো অনেকদিন তো ট্যুরে যাওয়া হয় না চলো কোথা থেকে ঘুরে আসি। তেমনি সবাই একমত হয়ে গেল। প্লান করা হলো কোথায় যাওয়া যায়। কিন্তু আমাদের সব থেকে পছন্দের জায়গা হল বান্দরবান এবং কক্সবাজার। জীবনে এতবার গেলাম তারপরও কেন জানি ভালো লাগাট কমে না। বেশিরভাগ সময় আগে বান্দরবান যাওয়া হয় পাহাড় দেখতে তারপরেই বান্দরবান থেকে কক্সবাজার যাওয়া হয় সমুদ্র দেখতে। শুধুমাত্র প্রথমবার আগে কক্সবাজার যাওয়া হয়েছিল যেটা ছিল ২০২১ সালে। ২০২১ সালেই আমি তখন প্রথম স্টিমে জয়েন করি। এজন্য ২০২১ সালে আমার অনেক ভালোলাগা এবং আবেগ জড়িয়ে আছে।
যাহোক অনেক কথা বললাম এবার কাজের কথায় আসি। হঠাৎ করে প্লান করার পরে আমরা সাথে সাথেই ট্রেনের টিকিট বুক দিয়ে ফেলি এবং ডেটটাও ফিক্সড হয়ে যায়। আমাদের মধ্যে একটি ছোট ভাই ছিল ও আবার জব করে ওর ছুটি কিছুতেই হচ্ছিল না। ও সবসময়ই আমাদের সাথে ঘুরতে যাওয়া নিয়ে আফসোস করে। যখন ওর চুরি থাকে তখন আমাদের কোন ঘুরতে যাওয়ার প্লান হয় না। এজন্য এবার চিন্তা করেছিলাম এবার যখনইও ছুটি পাবে তখনই আমরা ঘুরতে যাব। ও ছুটির কথা বলল এই কথার ভিত্তিতেই আমরা ট্রেনের টিকিট বুক করে ফেলি। কিন্তু দুঃখের বিষয় যেদিন আমরা যাব তার আগের দিন ওর আসার কথা কিন্তু ও আগের দিন রাতে আমাদেরকে বলে ভাই আমার ছুটি হচ্ছে না। তখন আমরা বেশ কষ্টই পেয়েছিলাম। ও অনেক চেষ্টার পরে অবশেষে ওর ছুটিটা হয়ে যায়। এতে আমরা তো বিশাল খুশি। আমাদের ট্রেন ছিল সন্ধ্যার দিকে। আমরা যেদিন ঘুরতে যাব তার আগের দুইদিন একটুও ঘুম আসে না রাতে শুধু মনে হয় কখন আমরা গাড়িতে উঠব কখন যাব। এবারও তার ব্যতিক্রম ছিল না কিন্তু বেশ খুশি লাগছিল ছোট ভাইয়ের ছুটি পাওয়ার কথা শুনে। তারপরে আমরা বিকাল চারটার দিকে আমাদের নির্দিষ্ট স্থানে সবাই এক হই। এবার আমাদের সবাই এক রকমের টিশার্ট অনলাইনে অর্ডার করা হয়েছিল আমরা বেশিরভাগ মানুষই সেম টি শার্ট পড়ে ইজিবাইকে করে রওনা দিয়ে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। বেশ মজা লাগছিল সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম।


IMG_20250206_171300.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250206_172801.jpg

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250206_173908.jpg

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250526_220010.jpg


কিছুক্ষণ পরেই আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই। বাসা থেকে রেলওয়ে স্টেশন বেশি একটা দূরে নয়। রেলওয়ে স্টেশনে যাওয়ার পরেই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। রেলের স্টেশনের পাশেই একটি মামার চায়ের দোকান আছে। আমরা মাঝে মাঝেই ওখানে গিয়ে চা খাই এবং আড্ডা দেই। তখন মামার কাছে চা অর্ডার করে সবাই চায়ের আড্ডা জমিয়ে নিলাম এবং অপেক্ষা করতে থাকলাম ট্রেনের জন্য। কিছুক্ষণ পরেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো আমাদের প্ল্যাটফর্মে। তারপরে আমরা ঝটপট টেনে উঠে আমাদের নির্দিষ্ট সিটে বসে গেলাম। আমাদের সবার ট্রেনের সিট পাশাপাশি ছিল এজন্য বেশ মজা মাস্তি করতে করতেই যাচ্ছিলাম। আমাদের ট্রেন ঢাকা পৌঁছানোর কথা রাত সাড়ে দশটার দিকে। আমরা আড্ডা দিতে দিতে কখন যে ঢাকায় পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না প্রায় তিন ঘন্টা জার্নি ছিল আমাদের। ঢাকা থেকে আবার আমাদের ১১:৩০ এর দিকে চট্টগ্রামের ট্রেন ছিল সে টিকিটও আগে থেকেই আমরা কেটে রেখেছিলাম। প্রথমে আমরা ঢাকা কমলাপুর রেলস্টেশনে গিয়েই রাতের খাবারটা সেরে নেই। তারপরে আমরা অপেক্ষা করতে থাকি চট্টগ্রামের ট্রেনের উদ্দেশ্যে।


IMG_20250206_202803.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250206_202913.jpg

Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250206_225441.jpg


Device : redmi note 13 pro plus
What's 3 Word Location: https://w3w.co/umbilical.boulevard.downswing

IMG_20250206_225458.jpg


এটাই ছিল আমার প্রথম পর্বের গল্প আমি কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের সাথে আমার ঘুরতে যাওয়ার গল্পটি শেয়ার করতে চাই। একটি পোস্টে সব কথা শেয়ার করলে পোস্ট অনেক বড় হয়ে যাবে এবং আপনাদের পড়তে এবং বুঝতেও অনেক কষ্ট হবে সেজন্য কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার দ্বিতীয় পড়বে। আশা করি এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোন পোস্টে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই রইল।


আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।



20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 63806.73
ETH 1725.77
USDT 1.00
SBD 0.42