পেন্সিল আর্ট // একটি বানরের বাচ্চা ও প্রজাপতির মধ্যে ভালোবাসার চিত্রাংকন।
১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম", সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
পশুপাখি পছন্দ করে না এমন লোক খুব কমই আছে, তবে এক্ষেত্রে অনেকে এগুলোকে ভয় পাওয়ার কারণে এদের কাছ থেকে কিছুটা দূরে থাকে। কিন্তু দূর থেকে এদের প্রতি ভালোবাসা ও আন্তরিকতার কম নেই, তার মধ্যে যদি হয় একটি ছোট্ট বানরের বাচ্চা বা হয় প্রজাপতি তাহলে তো আর কথাই নেই। যদিও বানর এবং প্রজাপতি আমাদের সকলেরই পরিচিত তারপরও এদের কে কাছ থেকে দেখার আনন্দটা কিন্তু অন্যরকম। আমরা অনেক সময় চিড়িয়াখানায় গিয়ে বানরের বান্দরামি দেখতে খুবই পছন্দ করি এবং আপনারা হয়তো লক্ষ্য করবেন চিড়িয়াখানায় কিন্তু বানরের খাঁচার সামনে অনেক ভিড় থাকে আর এর থেকে বোঝা যায় মানুষ কতটা বানরের বান্দরামিকে পছন্দ করে। আর প্রজাপতি তো আল্লাহতালার বিশেষ একটি সৃষ্টি যার মধ্যে আল্লাহতালা এত চমৎকার রুপ বৈচিত্র্য দিয়ে ফুটিয়ে তুলেছেন। সত্যি যতই দেখবেন ততই কিন্তু এর দিকে আপনার তাকিয়ে থাকতে মন চাইবে, এক কথায় মুগ্ধ হয়ে যাওয়ার মত।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ সমূহঃ
- সাদা অফসেট কাগজ
- কাঠপেন্সিল (HB, 6B)
- কারেকশন পেন
- পেন্সিল কাটার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিলের সাহায্যে একটি ছোট বানরের বাচ্চার কিছু অংশ অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
- এরপর আমি বানরের বাচ্চাটির একটি চোখ ও চোখের ভ্রু এবং সেই সাথে একটি লেজ অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপঃ
- এরপর শরীরের ভিতরের অংশে পেন্সিল দিয়ে ঘষে হালকা গায়ের পশমাগুলো ফুটানোর চেষ্টা করলাম
চতুর্থ ধাপঃ
- এবার আমি বানরের বাচ্চাটির শরীরের আকৃতিতে খুবই সূক্ষ্ম ভাবে আঁকাবাঁকা করে ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম
পঞ্চম ধাপঃ
- এরার আমি লেজ সহ পুরো বানরের বাচ্চাটির গায়ের পশম গুলো পেন্সিল দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
ষষ্ঠ ধাপঃ
- আমার একটি আঙ্গুলের সাহায্যে বানরের বাচ্চাটির পুরো শরীরে হালকা করে ঘসে পশম গুলোকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
সপ্তম ধাপঃ
- এ পর্যায়ে আমি বানরের বাচ্চাটির একটা হাতের উপরে একটি প্রজাপতি কিছু অংশের চিত্র অঙ্কন করে নিলাম।
অষ্টম ধাপঃ
- তারপর আমি প্রজাপতিকে বিভিন্ন ডিজাইন দিয়ে ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম পেন্সিলের সাহায্যে।
চূড়ান্ত ধাপঃ
- এবার আমি প্রজাপতিটির পাখাগুলোর মধ্যে কারেকশন পেন দিয়ে সাদা কালির কিছু ফোটা ফোটা দিয়ে প্রজাপতিটাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলে আমার আজকের চিত্রাংকনটি সম্পূর্ণ করলাম।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | পেন্সিল আর্ট |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| আর্টিস্ট | @alauddinpabel |
| তারিখ | ০৮-০৯-২০২২ ইং |
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
প্রজাপতি ভালোবাসার প্রতীক। প্রজাপতি মোটামুটি সবার মনেই প্রেম নিয়ে আসে। সেই প্রজাপতি এবং বানরের মাঝে একটি ভালোবাসার বন্ধন আপনি খুব সুন্দর ভাবে পেন্সিল আর্টের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার আর্ট দক্ষতার প্রশংসা না করে পারছি না।
এত চমৎকারভাবে আমার প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আর আপনি ঠিকই বলেছেন প্রজাপতি হচ্ছে ভালবাসার প্রতীক।
কোনটা রেখে কোনটা দেখব বানর না প্রজাপতি! একদম ভিন্ন ধরনের একটা আর্ট ছিল। আমার বেশ মজা লেগেছে ছবিটা দেখতে। এরকম দৃশ্য সচরাচর কেউ দেখেছে বলে মনে হয় না 😊।
আপনার কাজ মানেই অন্যরকম একটা ছোঁয়া থাকবে সেখানে এটাই স্বাভাবিক। নতুন করে প্রশংসা করার আর কিছু নেই ভাই। অনেক ভালোবাসা রইলো।
আপনার প্রতিও আমার ভালোবাসা অবিরাম। এত চমৎকার ও খুবই উৎসাহমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একটি বানরের বাচ্চা ও প্রজাপতির মধ্যে ভালোবাসার চিত্রাংকন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার পেন্সিল দিয়ে আঁকা চিত্রগুলো অনেক ভালো লাগে আমার। দারুন ছিল ভাইয়া আপনার আর্ট। ধন্যবাদ আপনাকে।
আসলে আপু আপনাদের ভালো লাগাই আমার এই পেন্সিল আর্ট গুলো করার সার্থকতা। আপনাদের ভালো লাগে বলেই প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে আর অন্য নতুন নতুন কিছু আর্ট উপহার দেওয়ার।
বানর এবং প্রজাপতির মধ্যে খুবই সুন্দর ভালোবাসার দৃশ্য ফুটে উঠেছে। অনেক সুন্দর ভাবে অংকন করেছেন। আপনার হাতের আর্ট ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে ধাপগুলো সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাদের ভাল লাগাই আমার সার্থকতা। এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আরে বাহ্ দুরন্ত ছবি এঁকেছেন তো! বেশ ভালো লাগলো! বিশেষ করে প্রজাতিটায় যে জেন্টাঙ্গেল ছাপ এনেছেন সেটা দুর্দান্ত।
অসংখ্য ধন্যবাদ দিদি এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
Hi, @alauddinpabel,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @gorllara.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP